64MP ক্যামেরার স্মার্টফোন নিয়ে আসছে Redmi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 22 জুলাই 2019 13:00 IST
হাইলাইট
  • 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন নিয়ে আসছে Redmi
  • থাকতে পারে Samsung ISOCELL Bright GW1 সেন্সর
  • মে মাসে 64 মেগাপিক্সেল এই সেন্সর লঞ্চ হয়েছিল

পরবর্তী Redmi ফোনের ক্যামেরায় থাকতে পারে 64 মেগাপিক্সেল Samsung ISOCELL Bright GW1 সেন্সর

শিঘ্রই 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন নিয়ে আসছে Redmi। সম্প্রতি চিনে এই ক্যামেরায় তোলা একটি ছবি প্রকাশিত হয়েছে। সোমবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে Xiaomi এই ক্যামেরায় তোলা ছবিটি পোস্ট করেছে। এই মুহুর্তে বেশিরভার স্মার্টফোনে 48 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হয়। তবে 64 মেগাপিক্সেল ক্যামেরায় থাকতে পারে Samsung ISOCELL Bright GW1 সেন্সর। মে মাসে 64 মেগাপিক্সেল এই সেন্সর লঞ্চ করেছিল দুক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। চারটি করে পিক্সেল এক করে কম আলোতে দুর্দান্ত 16 মেগাপিক্সেল ছবি তুলতে পারবে এই সেন্সর।

64 মেগাপিক্সেল ক্যামেরার Redmi ফোনে থাকছে হাই গ্রেড ডিজিটাল জুম সাপোর্ট
: Weibo

সম্প্রতি Weibo প্রকাশিত ছবি থেকে জানা গিয়েছে 64 মেগাপিক্সেল ক্যামেরায় তোলা ছবি খুব সহজেই অনেক বেশি ডিজিটাল জুম করা যাবে। বেশি ডিজিটাল জুম করলেও এই ক্যামেরায় তোলা ছবিতে খুব বেশি ডিটেল নষ্ট হবে না।

Advertisement

যদিও এই ক্যামেরায় ঠিক কোন সেন্সর ব্যবহার হয়েছে তা এই টিজারে জানায়নি Samsung। গত মাষে একাধিক রিপোর্টে জানা গিয়েছিল শিঘ্রই ISOCELL Bright GW1 সেন্সর ব্যবহার করে স্মার্টফোন লঞ্চ করবে।

যদিও 64 মেগাপিক্সেল ক্যামেরার দৌড়ে Xiaomi একা নয়, শিঘ্রই 64 মেগাপিক্সেল ক্যামেরা সহ Galaxy A সিরিজের স্মার্টফোন লঞ্চ করবে Samsung। ইতিমধ্যেই 64 মেগাপিক্সেল ক্যামেরা লঞ্চের ঘোষনা করে দিয়েছে Realme প্রধান মাধব শেঠ। এই সব ফোনেই ব্যবহার হতে পারে Samsung ISOCELL Bright GW1 সেন্সর।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Redmi Phone, Redmi, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  2. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  3. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  4. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  5. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  6. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  7. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
  8. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  9. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  10. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.