Redmi তাদের আসন্ন ফোনের মাইক্রোসাইট Amazon India এবং Xiaomi India ওয়েবসাইটে লাইভ করেছে।
Photo Credit: Redmi
Redmi Turbo 5 Series was launched in January, 2026
Redmi ভারতে নতুন ফোনের লঞ্চ কনফার্ম করেছে। শাওমির সাব-ব্র্যান্ড এখনও আসন্ন স্মার্টফোনের নাম বা লঞ্চের তারিখ ঘোষণা করেনি, তবে সেটি পারফরম্যান্স কেন্দ্রিক মডেল হবে বলে জানানো হয়েছে। রেডমি X প্ল্যাটফর্মে টিজারের জন্য যে সমস্ত লাইন পোস্ট করেছে, তা স্পিড ও পারফরম্যান্সের সঙ্গে জড়িত। অর্থাৎ সেই ডিভাইস শক্তিশালী হার্ডওয়্যার, গেমিং, ও হাই স্পিডের উপর জোর দেবে। ইতিমধ্যেই Amazon India এবং Xiaomi India ওয়েবসাইটের জন্য হ্যান্ডসেটের একটি ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ হয়ে গিয়েছে। অর্থাৎ রেডমির হাই-পারফরম্যান্স ফোন এই দুই প্ল্যাটফর্ম থেকে বিক্রি হবে।
রেজমির শেয়ার করা টিজার অনুসারে, ফোনটি উচ্চ গতি ও কর্মদক্ষতার সাথে আসবে। তবে সেটি আগের কোনও সিরিজের অংশ হবে নাকি সম্পূর্ণ নয়া লাইনআপ হিসেবে ভারতে আসবে, তা এখনও জানা যায়নি। শাওমি ইন্ডিয়া এবং অ্যামাজন ইন্ডিয়ার মাইক্রোসাইটে ডিভাইসটির অফিসিয়াল নাম ও স্পেসিফিকেশন প্রকাশ হয়নি। তবে উভয় সাইটে স্পিড ও পারফরম্যান্সে ফোকাস করার ইঙ্গিত দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, একটি ছোট্ট ডিটেইল টিজারে সবচেয়ে বেশি নজর কেড়েছে। Amazon পেজে "Redmi S"লেখা লক্ষ্য করা গিয়েছে। তবে সংস্থা এর আসল অর্থ ব্যাখ্যা করেনি। এটি ব্র্যান্ডিং এলিমেন্ট বা শেষ পর্যন্ত ফোনের মার্কেটিং নাম হয়ে উঠতে পারে। রেডমি পুরো টিজারকে রহস্যময় রাখার মাধ্যমে ইচ্ছাকৃতভাবে কৌতুহল বাড়াচ্ছে।
অনেকেই অনুমান করছেন, টিজ করা ফোনটি Redmi Turbo সিরিজের অংশ হতে পারে। কারণ পারফরম্যান্স এবং স্পিড টার্বো ব্র্যান্ডিংয়ের সাথে মানানসই। তবে সংস্থা অতীতে ভারতে কখনও Turbo লাইনআপের স্মার্টফোন রেডমি ব্র্যান্ডিংয়ের অধীনে লঞ্চ করেনি। Redmi Turbo 5 এবং Redmi Turbo 5 Max জানুয়ারির শেষে চীনে মুক্তি পেয়েছে। তাই ভারতে টিজ করা ডিভাইস ওই সিরিজের সঙ্গে যুক্ত কিনা, তা নিয়ে জল্পনা চলছে।
Redmi Turbo 5 Max রান করে Dimensity 9500s চিপসেটে। Turbo 5 মডেলে Dimensity 8500 Ultra প্রসেসর আছে। উভয় ডিভাইস ডুয়াল ক্যামেরা অফার করে। বেস মডেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Sony IMX882) ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। Max ভ্যারিয়েন্টে একই ক্যামেরা সেটআপ আছে। তবে মেইন ক্যামেরায় Light Fusion 600 সেন্সর দিয়েছে কোম্পানি। ব্যাক ক্যামেরা 4K রেজোলিউশনে 60fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফোনগুলির সামনে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।
Redmi Turbo 5 Max মডেলে 9,000mAh ব্যাটারি আছে। স্ট্যান্ডার্ড Redmi Turbo 5 ফোনেও শক্তিশালী 7,560mAh ব্যাটারি বর্তমান। ক্যাপাসিটি আলাদা হলেও দুই ফোনে 100W ওয়্যাড় ফাস্ট চার্জিং সাপোর্ট বর্তমান। এছাড়াও, 16 জিবি পর্যন্ত র্যাম, NFC, ডলবি ভিশন ডিসপ্লে, IP69K রেটিং, ও 27W রিভার্স চার্জিং ফিচার আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Cult Kinetic Massage Gun Launched in India With 3,800 RPM BLDC Motor
Dyson V16 Piston Animal Vacuum Cleaner Launched in India With Anti-Tangle Cleaner Head: Price, Specifications