ফ্ল্যাগশিপ ফোনে পপ-আপ ক্যামেরা থাকবে না, জানিয়ে দিল Redmi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 8 এপ্রিল 2019 16:51 IST
হাইলাইট
  • Snapdragon 855 চিপসেট ব্যবহার করে স্মার্টফোন নিয়ে আসছে Redmi
  • এই ফোনে কোন পপ-আপ সেলফি ক্যামেরা থাকবে না
  • জানালেন Redmi প্রধান লু ওয়েবিং

Redmi ফ্ল্যাগশিপ ফোনে কোন পপ-আপ সেলফি ক্যামেরা থাকছে না

সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত এক রিপোর্টে ফ্ল্যাগশিপ চিপসেট Snapdragon 855 ব্যবহার করে একটি Redmi ফোন লঞ্চের খবর সামনে এসেছিল। রিপোর্টে জানানো হয়েছিল নতুন ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা। তবে Redmi প্রধান লু ওয়েবিং পরিস্কার জানিয়ে দিলেন ফ্ল্যাগশিপ চিপসেট সহ Redmi ফোন বাজারে এলেও সেই ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা থাকছে না।

সম্প্রতি প্রকাশিত রিপোর্টের উত্তরে চিনের মাইক্রো ব্লগিং ওয়েবসাইট Weibo তে লু জানিয়েছেন Redmi ফ্ল্যাগশিপ ফোনে কোন পপ-আপ সেলফি ক্যামেরা থাকছে না।

Advertisement

গত সপ্তাহে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছিল এই ফোনে Snapdragon 855 চিপসেটের সাথেই থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা, ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ট্রিপল রিয়ার ক্যামেরা। এই রিপোর্টে মডেল নম্বর উল্লেখ করা না হলেও মেটাল বিল্ডে লাল রঙে দেখা গিয়েছিল Redmi ফোনটি।

ফেব্রুয়ারি মাসে প্রথম Snapdragon 855 চিপসেট ব্যবহার করে Redmi ফোন তৈরীর খবর প্রকাশ্যে এনেছিলেন Redmi প্রধান লু ওয়েবিং। এই মাসের শুরুতে Xiaomi প্রধান নেই জুন সেই খবরে শীলমোহর দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Redmi Pro 2, Redmi flagship, Redmi, Lu Weibing, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.