Redmi Turbo 5 লঞ্চ হতে পারে নভেম্বরে, 9,000mAh ব্যাটারিতে ঝড় তুলবে বাজারে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 21 অক্টোবর 2025 18:06 IST
হাইলাইট
  • Redmi Turbo 5 চীনে আগামী মাসে লঞ্চ হতে পারে
  • এটি পাওয়ারফুল MediaTek Dimensity প্রসেসরে রান করবে
  • ফোনটিতে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে

Redmi Turbo 4 এই বছর জানুয়ারি মাসে লঞ্চ হয়েছিল

Photo Credit: Redmi

Redmi Turbo 5 নভেম্বরে লঞ্চ হয়ে যেতে পারে। Xiaomi এখনও কিছু ঘোষণা না করলেও, একটি সূত্র আগামী মাসেই অফিসিয়াল রিলিজের ইঙ্গিত করছে। পূর্বসূরী Redmi Turbo 4 চলতি বছর জানুয়ারিতে আত্মপ্রকাশ করেছিল। অর্থাৎ যদি খবর সত্যি হয়, তাহলে উত্তরসূরী মডেলটি আগেই বাজারে চলে আসতে পারে। Redmi Turbo 5-এর সবথেকে বড় হাইলাইট হতে পারে বিশাল 9,000mAh ব্যাটারি। এছাড়াও, আপকামিং ফোনটিতে MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর ব্যবহার হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যা মিড-রেঞ্জ স্মার্টফোনে ফ্ল্যাগশিপ পারফরম্যান্স দেওয়ার ক্ষমতা যোগ করবে বলে শোনা যাচ্ছে।

টিপস্টার স্মার্ট পিকাচুর ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) পোস্ট থেকে জানা গিয়েছে, রেডমি টার্বো 5 শীঘ্রই লঞ্চ করতে চাইছে শাওমি। এমন দ্রুততার কারণ হতে পারে মিডিয়াটেকের নতুন প্রজন্মের চিপসেট, যা মিড-রেঞ্জ বা মাঝারি দামের স্মার্টফোনের জন্য একটি ফ্ল্যাগশিপ পর্যায়ের প্রসেসর হিসেবে তৈরি হচ্ছে। নাম নিশ্চিত করা যায়নি, তবে এখানে ডাইমেনসিটি 8500 আলট্রা প্রসেসরের কথা বলা হতে পারে।

Redmi Turbo 5 স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

টিপস্টার আরও জানিয়েছে, Redmi Turbo 5 সাধারণ কিন্তু স্টাইলিশ ডিজাইনের ক্যামেরা মডিউলের সঙ্গে আসবে। এর মেটাল মিড-ফ্রেম শক্তিশালী ও প্রিমিয়াম লুকস দেবে। সিকিউরিটির জন্য, আসন্ন ডিভাইসটিতে আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। এছাড়াও, ব্যাটারি Redmi Turbo 4-এর তুলনায় আরও পাওয়ারফুল হতে পারে।

আগের একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, Redmi Turbo 5-এর সামনে ফ্ল্যাট OLED LTPS ডিসপ্লে থাকতে পারে। এটি 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। ফোনটি 9,000mAh ব্যাটারি দ্বারা পরিচালিত হতে পারে, যার সঙ্গে 100W সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। হ্যান্ডসেটটির বডি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হওয়ার সম্ভাবনা। অর্থাৎ এতে IP68 + IP69 রেটিং থাকতে পারে।

প্রসঙ্গত, Redmi Turbo 5 মডেলটির আগেই অক্টোবর 23, বৃহস্পতিবার Redmi K90 Pro Max লঞ্চ হতে চলেছে। এটি Redmi K সিরিজের ইতিহাসে প্রথম প্রো ম্যাক্স মডেল। এর ক্যামেরা মডিউল Xiaomi 17 সিরিজের স্টাইলে ডিজাইন করা হয়েছে। তবে এটি আরও বড় ও ক্যামেরার পাশে Bose-টিউনড স্টেরিও স্পিকার সেটআপ রয়েছে।

কোম্পানি আরও নিশ্চিত করেছে, K90 Pro Max ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 6.9 ইঞ্চি OLED ডিসপ্লে, DC ডিমিং, বৃহত্তম ভেপার চেম্বার কুলিং সিস্টেম (রেডমির সবথেকে বড়), 1/1.31 ইঞ্চি প্রাইমারি ক্যামেরা সেন্সর, OIS বা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, 7,560mAh ব্যাটারি, ও 100W ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে আসছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,000mAh ব্যাটারিযুক্ত প্রথম Oppo স্মার্টফোন আগস্ট 4 লঞ্চ হচ্ছে, 12GB পর্যন্ত র‍্যাম থাকবে
  2. Flipkart Pay Later: টাকা না থাকলেও কেনা যাবে পছন্দের জিনিস, দারুণ সুবিধা আনল ফ্লিপকার্ট
  3. 2,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার দুর্দান্ত Vivo 5G স্মার্টফোন
  4. Vivo S2 কিনতে কত খরচ হবে? ছয় বছর পর ভারতে লঞ্চের আগেই সম্পূর্ণ দাম ফাঁস
  5. বর্ষাকালে ফোন-ল্যাপটপ নষ্ট হওয়ার ভয়? সঙ্গে রাখুন এই 5 অ্যাক্সেসরি, দাম 10 টাকা থেকে শুরু
  6. 18,000 টাকার কমে নতুন iQOO 5G ফোনের সেল শুরু, 6,500mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা পাবেন
  7. দাম বাড়ার আগেই কিনে ফেলুন iPhone, মিলছে 10,000 টাকা ডিসকাউন্ট, অফার সীমিত সময়ের
  8. বর্ষায় AC চালানোর সময় এই 5 ভুল বাড়ায় বিদ্যুতের বিল, ঘর ঠান্ডার বদলে কমে কুলিং
  9. Google Pay অ্যাপে যুক্ত হল AI চ্যাটবট ফিচার, কোথায় কত খরচ হয়েছে জানতে আর লেনদেন ঘাটতে হবে না
  10. Realme 16x 5G ভারতে 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, ও 50MP ক্যামেরার সঙ্গে আসছে, ফাঁস একাধিক তথ্য
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.