না কিনে এবার ভাড়া নিন iPhone X

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 15 অগাস্ট 2018 10:44 IST
হাইলাইট
  • iPhone X ভাড়া নিলে গ্রাহককে মাসে 4,299 টাকা করে দিতে হবে
  • Google Pixel 2 ভাড়া নিলে মাসে 2,099 টাকা করে দিতে হবে
  • ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত এই ফোনগুলি ভাড়া নেওয়া যাবে

RentoMojo থেকে iPhone সহ একাধিক জনপ্রিয় স্মার্টফোন ভাড়া দেওয়া শুরু হল।

জনপ্রিয় রেন্টাল ওয়াবসাইট RentoMojo থেকে iPhone সহ একাধিক জনপ্রিয় স্মার্টফোন ভাড়া দেওয়া শুরু হল। এই ওয়েবসাইট ত্থেকে iPhone X, iPhone 8, Google Pixel 2, Samsung Galaxy S9 আর Samsung Galaxy Note 8-এর মতো জনপ্রিয় স্মার্টফোনগুলি ভাড়া পাওয়া যাচ্ছে। ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত এই ফোনগুলি ভাড়া নেওয়া যাবে। প্রতি মাসে 2,099 টাকা থেকে 9,299 টাকার মধ্যে এই ফোনগুলিকে ভাড়া নেওয়া যাবে।

24 মাসের জন্য iPhone X ভাড়া নিলে গ্রাহককে মাসে 4,299 টাকা করে দিতে হবে। 6 মাসের জন্য iPhone X ভাড়া নিলে গ্রাহককে প্রতি মাসে দিতে হবে 9,299 টাকা। 24 মাস ব্যবহারের পরে iPhone X কিনে নিতে চাইলে 15,556 টাকা দিয়ে তা কিনে নেওয়া যাবে। তবে শুরুতে 9,998 টাকা সুরক্ষার জন্য জমা রাখতে হবে কোম্পানির কাছে। যাপরে ফেরৎ পেয়ে যাবেন গ্রাহক।

24 মাসের জন্য Google Pixel 2 ভাড়া নিলে মাসে 2,099 টাকা করে দিতে হবে। ছয় মাসের ভাড়ায় দিতে হবে 5,398 টাকা করে। একই ভাবে ভাড়া নেওয়ার শুরুতে গ্রাহককে সুরক্ষার জন্ম্য 5,398 টাকা কোম্পানির কাছে জমা রাখতে হবে যা পরে ফেরৎ পেয়ে যাবেন গ্রাহক। iPhone 8, Samsung Galaxy S9 আর Samsung Galaxy Note 8 ফোনের জন্য একই ধরনের প্ল্যান নিয়ে এসেছে RentoMojo।

এই তালিকার সবকটি ফোনই খুব দামি। সাধারন মানুষের পক্ষে এই ফোন কেনা কষ্টসাধ্য। ভাড়া নিয়ে এবার দেশের সাধারন মানুষ অল্প সময়ের জন্য সেরা ফোনগুলি ব্যবহারের স্বাদ নিতে পারবেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: RentoMojo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  2. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  3. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  4. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  5. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  6. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  7. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  8. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  9. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  10. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.