সামনে এল Samsung Galaxy A11, Galaxy A41

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 18 মে 2020 11:42 IST
হাইলাইট
  • Samsung Galaxy A11-এ হোল-পাঞ্চ ডিসপ্লে থাকছে
  • Samsung Galaxy A41 -এ ওয়াটার-ড্রপ নচ রয়েছে
  • ইউরোপে লঞ্চ হয়েছে Galazy A41

Samsung Galaxy A11 ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে

সামনে এল Samsung Galaxy A11 ও Galaxy A41। মার্চে প্রথম এই দুই ফোন প্রকাশ্যে এনেছিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। Galaxy A11-এ হোল পাঞ্চ ডিসপ্লে থাকলেও Galaxy A41-এ থাকছে ওয়াটারড্রপ স্টাইল নচ। 2GB RAM ও 3GB RAM সহ পাওয়া যাবে Galaxy A11। অন্যদিকে শুধুমাত্র 4GB RAM সহ বিক্রি হবে Galaxy A41।

Samsung Galaxy A11-এর দাম 5,199 থাই ভাট (প্রায় 12,300 টাকা)। ইতিমধ্যেই থাইল্যান্ডে 3GB RAM ভেরিয়েন্টে এই ফোন বিক্রি শুরু হয়েছে। যদিও 2GB RAM সহ এই ফোনের দাম ঘোষণা করেনি Samsung।

অন্যদিকে Galaxy A41-এর দাম 299 ইউরো (প্রায় 24,600 টাকা)। 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। কালো, সাদা ও নীল রঙে বিক্রি হবে এই ফোন।

Samsung Galaxy A11 স্পেসিফিকেশন

এই ফোনে 6.4 ইঞ্চি ডিসপ্লে থাকছে। অক্টা-কোর প্রসেসরের সঙ্গেই থাকছে 3GB পর্যন্ত RAM ও 32GB পর্যন্ত স্টোরেজ। ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় 12 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি। সঙ্গে থাকছে 15W ফাস্ট চার্জিং।

Samsung Galaxy A41 

Samsung Galaxy A41 স্পেসিফিকেশন

এই ফোনে 6.1 ইঞ্চি ডিসপ্লে থাকছে। অক্টা-কোর প্রসেসরের সঙ্গেই থাকছে 4GB RAM ও 64GB স্টোরেজ। ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে 25 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে 3,500 mAh ব্যাটারি। সঙ্গে থাকছে 15W ফাস্ট চার্জিং।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. WhatsApp-এর নতুন গ্লোবাল হেড হলেন ভারতীয় ব্যবসায়ী কুণাল শাহ, বড় ঘোষণা মেটার
  2. Oppo Find N7: মনে হবে হাতে বই ধরে আছেন, ওপ্পোর প্রথম ওয়াইড-ফোল্ডিং ফোন আসছে
  3. ক্রেতাদের জন্য বড় ধাক্কা, এবার 5G ফোন কিনতে খরচ হতে পারে 25 হাজারের বেশি
  4. Tecno Camon Slim আইফোন এয়ারের স্টাইলে পাতলা ডিজাইনের সঙ্গে লঞ্চ হল, ক্যামেরায় বিরাট চমক
  5. JioBharat V4 5G: 799 টাকায় 4G ফোন, UPI পেমেন্ট, ক্যামেরা, দেখা যাবে সিনেমা, ডিজিটাল ইন্ডিয়ার সমস্ত সুবিধা
  6. Nothing Phone 4b: সবাই যখন ক্যামেরা বাড়াচ্ছে, নাথিং বিপরীত পথে, একটিতেই বাজিমাতেই ইঙ্গিত নতুন ফোনের
  7. Oppo Reno 16 সিরিজের টিজার ভারতে প্রকাশ হল, সেলফির জন্য আলাদা স্ক্রিন!
  8. 24 জুন ভারতে আসছে Infinix Note 60 Pro 5G Pininfarina Edition, স্মার্টফোনে এবার সুপারকারের ছোঁয়া
  9. 2,000 টাকা ছাড়ে Redmi Turbo 5-এর সেল শুরু, মিড-রেঞ্জে সবচেয়ে ভাল ফোন?
  10. RIL AGM 2026: কনটেন্ট বানিয়ে টাকা রোজগারের ইচ্ছা? AI-এর উপর সব ছেড়ে দিন, রিলায়েন্সের বড় চমক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.