64MP ক্যামেরার স্মার্টফোন বিক্রি শুরু করল Samsung: ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 28 সেপ্টেম্বর 2019 12:18 IST
হাইলাইট
  • Samsung Galaxy A70s ফোনে 4,000mAh ব্যাটারি থাকছে
  • ফোনের ভিতরে Qualcomm Snapdragon 675 চিপসেট থাকছে
  • দুটি স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে

Samsung Galaxy A70s ফোনে Super AMOLED ডিসপ্লে থাকছে

চলতি সপ্তাহে 64MP ক্যামেরার প্রথম স্মার্টফোন লঞ্চ করেছিল Samsung। শনিবার ভারতে বিক্রি শুরু হচ্ছে Samsung Galaxy A70s। এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় থাকছে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এই প্রথম 64 মেগাপিএক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চ করল Samsung। 64MP ক্যামেরার সাথেই Galaxy A70s ফোনে রয়েছে Qualcomm Snapdragon 675 চিপসেট, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর 4,500 mAh ব্যাটারি।

চোখ ধাঁধানো ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল OnePlus 7T: দাম ও স্পেসিফিকেশন

Advertisement

Samsung Galaxy A70s এর দাম

Samsung Galaxy A70s এর দাম শুরু হচ্ছে 28,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 6GB RAM + 128GB স্টোরেজ। 8GB RAM + 128GB স্টোরেজে Galaxy A70s কিনতে 30,999 টাকা খরচ হবে। সব অললাইন স্টোর ও অফলাইন স্টোরে শনিবার বিক্রি শুরু হচ্ছে এই স্মার্টফোন।

Redmi K20 Pro কে টেক্কা দিতে নতুন ফোন আনছে Realme

Samsung Galaxy A70s স্পেসিফিকেশন

Samsung Galaxy A70s ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানি OneUI স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.7 ইঞ্চি Full-HD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 675 চিপসেট, 8GB RAM আর 128GB স্টোরেজ। ফোনের ভিতরে রয়েছে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 25W ফাস্ট চার্জ সাপোর্ট।

Advertisement

Samsung Galaxy A70s ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকবে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. এক হাতে iPhone, অন্য হাতে AI, নতুন CEO জন টার্নাসের সামনে Apple-এর ভবিষ্যৎ তৈরির কঠিন চ্যালেঞ্জ
  2. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  3. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  4. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  5. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
  6. Samsung Galaxy S26 FE আসতেই 12,000 টাকা সস্তা হল Galaxy S25 FE
  7. বাস-ট্রেনে ব্লুটুথ অন রেখে গান শোনা কতটা নিরাপদ, ফোন হ্যাক হতে পারে কি?
  8. 5G-এর স্পিড এবং কভারেজ বাড়াতে বড় পদক্ষেপ, পুজোর আগেই চালু নতুন নিয়ম
  9. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
  10. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.