এবার 5G ভেরিয়েন্টে আসছে Samsung Galaxy A71; থাকবে 64MP ক্যামেরা

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 23 মার্চ 2020 15:01 IST
হাইলাইট
  • Samsung Galaxy A71 5G তে Exynos প্রসেসর চলবে
  • ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে
  • 4,370 mAh ব্যাটারি সহ লঞ্চ হবে নতুন এই স্মার্টফোন

Samsung Galaxy A71 5G তে 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে

ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A71। এই ফোনে ছিল 4G কানেক্টিভিটি। সম্প্রতি 5G কানেক্টিভিটি সহ এই স্মার্টফোন নিয়ে আসতে চলেছে Samsung। আপাতত চিনে এই স্মার্টফোন লঞ্চ হতে পারে। সম্প্রতি চিনের সার্টিফিকেশন ওয়েবসাইটে নতুন ভেরিয়েন্টে Samsung Galaxy A71 স্পেসিফিকেশন সামনে এসেছে। এই ফোনে থাকবে 64 মেগাপিক্সেল ক্যামেরা, অক্টা কোর প্রসেসর, 8GB RAM ও 4,370 mAh ব্যাটারি।

TENAA লিস্টিংয়ে SM-A7160 মডেল নম্বরে সামনে এসেছে নতুন ভেরিয়েন্টের Samsung Galaxy A71। এই ফোনে ডুয়াল ব্যান্ড 5G কানেক্টিভিটি থাকছে। Galaxy A71 -এর পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে 12 মেগাপিক্সেল ক্যামেরা।

Advertisement

4,370 mAh ব্যাটারি সহ লঞ্চ হবে নতুন এই স্মার্টফোন। সঙ্গে থাকবে 25W ফাস্ট চার্জ সাপোর্ট। ফোনের ভিতরে থাকবে অক্টা-কোর প্রসেসর। সঙ্গে থাকবে 8GB RAM।

আগামী সপ্তাহে ভারতে আসছে Vivo V19

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

সম্প্রতি অন্য এক রিপোর্ট থেকে জানা গিয়েছিল Exynos 980 চিপসেট সহ লঞ্চ হতে পারে Galaxy A71। 162.6x75.5x8.1 মিমি আয়তনের এই স্মার্টফোনের ওজন 185 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio-র বড় চমক, 3 বছর রিচার্জ লাগবে না, নতুন আনলিমিটেড প্ল্যানের ঘোষণা
  2. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  3. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  4. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
  5. AI-এর কারণে মেমরি চিপের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, ফোনের দাম 30 শতাংশ বাড়ার আশঙ্কা
  6. এবার মোবাইল টাওয়ার ছাড়াই কাজ করবে ফোন, TRAI-এর নতুন প্রস্তাব
  7. Vi আনল 35 টাকার রিচার্জ প্ল্যান, ডেটার সঙ্গে মিলবে প্রিমিয়াম OTT সাবস্ক্রিপশন
  8. Zomato: 40 কিমি দূর থেকেও খাবার ডেলিভারি, কলকাতা-সহ ছয়টি শহরে জোমাটোর নতুন পরিষেবা
  9. Samsung-এর ফ্লিপ ফোনে নজিরবিহীন অফার, বিক্রি হচ্ছে 42,300 টাকা ছাড়ে
  10. Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.