4GB RAM ভেরিয়েন্টে সস্তা হল Samsung Galaxy A20s

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 15 ফেব্রুয়ারি 2020 14:42 IST
হাইলাইট
  • 4GB RAM ভেরিয়েন্টে এই ফোনের দাম 1,000 টাকা কমেছে
  • এই ফোনে রয়েছে Snapdragon 450 চিপসেট
  • গত বছর অক্টোবরে লঞ্চ হয়েছিল Galaxy A20s

গত বছর অক্টোবরে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A20s

সস্তা হল Samsung Galaxy A20s। সম্প্রতি 4GB RAM ভেরিয়েন্টে এই ফোনের দাম 1,000 টাকা কমেছে। গত বছর অক্টোবরে লঞ্চ হয়েছিল Galaxy A20s। এর পরে চলতি বছর জানুয়ারিতে এই ফোনের 3GB RAM ভেরিয়েন্টের দাম কমেছিল। এবার 4GB RAM ভেরিয়েন্টে সস্তা হল এই ফোন। এই ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা, Snapdragon 450 চিপসেট। Galaxy A20s ফোনে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে ব্যবহার হয়েছে।

Samsung Galaxy A20s -এর দাম

13,999 টাকা থেকে কমে 12,999 টাকায় 4GB RAM ভেরিয়েন্টে বিক্রি হচ্ছে Galaxy A20s। 3GB RAM + 32GB স্টোরেজে Samsung Galaxy A20s এর দাম 10,999 টাকা। কালো, নীল, সবুজ ও লাল রঙে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন।

সস্তা হল Nokia 2.3, নতুন দাম ও ফিচারগুলি দেখে নিন

Samsung Galaxy A20s স্পেসিফিকেশন

ডুয়াল সিম Samsung Galaxy A20s ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির OneUI স্কিন চলবে। এই ফোনে একটি 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকবে। সাথে থাকছে Snapdragon 450 চিপসেট, 4GB RAM আর 54GB পর্যন্ত স্টোরেজ। তবে এই ফোনে  512 GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

Samsung Galaxy A20s ফোনের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Galaxy A20s ফোনে থাকছে 8 মেগাপিক্সেল সেন্সর।

Advertisement

Samsung Galaxy A20s ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি। থাকছে 15W ফাস্ট চার্জ সাপোর্ট। Galaxy A20s ফোনের আয়তন 163.31 x 77.52 x 7.9 মিলিমিটার। সবুজ, কালো আর লাল রঙে পাওয়া যাবে Galaxy A20s।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
  2. 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo
  3. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
  4. ফ্রিজের কুলিং হঠাৎ বন্ধ হয়ে যায় কেন? আবার নিজে থেকেই চালু হয় কীভাবে
  5. ফের 5,000 টাকা দাম বাড়াল Samsung, পুজোর আগে ফোন সস্তায় পাওয়া নিয়ে সংশয়
  6. সবচেয়ে স্লিম 3D কার্ভড ডিসপ্লে-সহ লঞ্চ হবে Vivo T5 5G, প্রথম টিজার প্রকাশ্যে
  7. আগস্ট 21-এর নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, ফ্রি স্কিন ও রিওয়ার্ডের সুযোগ
  8. বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে Vivo V80 Lite 5G লঞ্চ হচ্ছে সেপ্টেম্বরে
  9. Poco M8x 5G কম দামে 7,900mAh ব্যাটারি, ট্রিপল কুলিং সিস্টেম, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  10. অনলাইন নজরদারি থেকে বাঁচতে চান? Chrome-এর বদলে এই পাঁচ ব্রাউজার ব্যবহার করেই দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.