Samsung Galaxy A27-এর দাম প্রকাশ্যে, ট্রিপল রিয়ার ক্যামেরা এবং Snapdragon চিপসেটের সঙ্গে শীঘ্রই লঞ্চ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 10 জুন 2026 14:01 IST
হাইলাইট
  • Samsung Galaxy A27 সর্বোচ্চ 8GB র‍্যাম ও 256GB স্টোরেজ পাবে
  • এটি গত বছরের Galaxy A26-এর তুলনায় বেশি দামে লঞ্চ হবে
  • Samsung Galaxy A27 ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে আসছে

Samsung Galaxy A27 will succeed the Galaxy A26

Photo Credit: Samsung

Samsung Galaxy A27 লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। সম্প্রতি ফোনটির ডিজাইন ও বিভিন্ন স্পেসিফিকেশন ফাঁস হয়েছিল। এবার Galaxy A সিরিজের আপকামিং মডেলের দাম প্রকাশ্যে এসেছে। যদি লিক হওয়া তথ্য সঠিক হয়, তাহলে Galaxy A27 মডেলের দাম পূর্বসূরী Galaxy A26-এর তুলনায় অনেকটা বেশি হতে পারে। দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি তাদের নতুন স্মার্টফোনের দুটি ভার্সন ইউরোপের মার্কেটে লঞ্চের পরিকল্পনা করছে। এটি 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ হবে।

Samsung Galaxy A27 স্মার্টফোনের দাম ফাঁস হল

টিপস্টার রোলান্ড কোয়ান্ডিট মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই-তে পোস্ট করে জানিয়েছেন, স্যামসাং গ্যালাক্সি এ27 মডেলের বেস 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের দাম 349 ইউরো হবে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 38,500 টাকার সমান। অন্য দিকে, 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 439 ইউরো রাখা হতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 48,400 টাকা।

প্রসঙ্গত, গত বছর Galaxy A26 ইউরোপে 299 ইউরোতে (128 জিবি) লঞ্চ হয়েছিল। টাকার অঙ্কে যা প্রায় 33,000৷ ফোনের 256 জিবি ভার্সনের দাম ছিল 369 ইউরো (প্রায় 40,700 টাকা)। অর্থাৎ, নতুন মডেলের ক্ষেত্রে বেস এবং টপ ভ্যারিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় যথাক্রমে 5,500 টাকা থেকে 7,700 টাকা পর্যন্ত বাড়তে পারে।

Samsung Galaxy A27 স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি A27 তিনটি রিয়ার ক্যামেরার সঙ্গে আসবে। ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, ও 5 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা দেখা যাবে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।

Galaxy A27 একটি 6.7 ইঞ্চি FHD+ ডিসপ্লে দিয়ে সজ্জিত থাকবে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ প্রদান করবে 5,000mAh ব্যাটারি। যার সঙ্গে 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে। এতে Snapdragon 6 Gen 3 প্রসেসর ব্যবহার করতে পারে কোম্পানি।

প্রসঙ্গত, Samsung Galaxy A26 গত বছর মার্চে ভারতে এসেছিল৷ তখন 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশনের (বেস) দাম 24,999 টাকা রাখা হয়েছিল। 256 জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল 27,999 টাকা। এতে 6.7 ইঞ্চি AMOLED ডিসপ্লে, Exynos 1380 প্রসেসর, IP67 রেটিং, 50 + 8 + 2 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 12MP সেলফি ক্যামেরা, 5,000mAh ব্যাটারি, ও 25W চার্জিং সাপোর্ট আছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • IP67-rated design
  • 6-year software update commitment
  • MicroSD card expansion
  • Useful Galaxy AI features
  • Bad
  • Notched OLED display isn't bright outdoors
  • Poor camera performance
  • Sub-par battery life
  • Slow charging
  • Charger not included in box
 
KEY SPECS
Display 6.70-inch
Front Camera 13-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB, 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 5000mAh
OS Android 15
Resolution 2340x1080 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy A27-এর দাম প্রকাশ্যে, ট্রিপল রিয়ার ক্যামেরা এবং Snapdragon চিপসেটের সঙ্গে শীঘ্রই লঞ্চ
  2. Starlink: স্টারলিঙ্ক ইন্টারনেট নিয়ে সতর্ক কেন্দ্র, আটকে গেল ভারতে পরিষেবা চালুর চূড়ান্ত ছাড়পত্র
  3. Oppo Reno 16 স্মার্টফোনকে ঘিরে জোর জল্পনার সূত্রপাত, চীনে Dimensity, ভারতে Snapdragon
  4. Lava Bold N2 5G: প্রথম সেলেই ছাড়, 12 হাজার টাকারও কমে কিনুন দেশী 5G ফোন
  5. 20,000 টাকার মধ্যে দুর্দান্ত ফোন আনছে OnePlus, নতুন N সিরিজ লঞ্চ হতে পারে জুলাইয়ে
  6. iOS 27 আপডেট প্রকাশ করল Apple, একলাফে বাড়ছে iPhone-এর স্পিড
  7. Apple-এর WWDC সম্মেলনের উদ্বোধন আজ, ChatGPT-এর মতো আসতে পারে Siri AI
  8. Redmi Turbo 5 দুর্ধর্ষ ফিচার্স নিয়ে ভারতে আসছে, 100W ফাস্ট চার্জিং ও 50MP OIS ক্যামেরা কনফার্মড
  9. Infinix Smart 20 লঞ্চ হল মাত্র 12,499 টাকায়, সিম বা ইন্টারনেট ছাড়াই করা যাবে কল
  10. OnePlus Turbo 6X সিরিজ 10 জুন লঞ্চ হচ্ছে, সস্তায় 8,000mah ব্যাটারি, মনোরম AMOLED ডিসপ্লে থাকবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.