Samsung Galaxy A27 মডেলের দাম পূর্বসূরী Galaxy A26-এর তুলনায় অনেকটা বেশি হতে পারে।
Photo Credit: Samsung
Samsung Galaxy A27 will succeed the Galaxy A26
Samsung Galaxy A27 লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। সম্প্রতি ফোনটির ডিজাইন ও বিভিন্ন স্পেসিফিকেশন ফাঁস হয়েছিল। এবার Galaxy A সিরিজের আপকামিং মডেলের দাম প্রকাশ্যে এসেছে। যদি লিক হওয়া তথ্য সঠিক হয়, তাহলে Galaxy A27 মডেলের দাম পূর্বসূরী Galaxy A26-এর তুলনায় অনেকটা বেশি হতে পারে। দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি তাদের নতুন স্মার্টফোনের দুটি ভার্সন ইউরোপের মার্কেটে লঞ্চের পরিকল্পনা করছে। এটি 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ হবে।
টিপস্টার রোলান্ড কোয়ান্ডিট মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই-তে পোস্ট করে জানিয়েছেন, স্যামসাং গ্যালাক্সি এ27 মডেলের বেস 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের দাম 349 ইউরো হবে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 38,500 টাকার সমান। অন্য দিকে, 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 439 ইউরো রাখা হতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 48,400 টাকা।
প্রসঙ্গত, গত বছর Galaxy A26 ইউরোপে 299 ইউরোতে (128 জিবি) লঞ্চ হয়েছিল। টাকার অঙ্কে যা প্রায় 33,000৷ ফোনের 256 জিবি ভার্সনের দাম ছিল 369 ইউরো (প্রায় 40,700 টাকা)। অর্থাৎ, নতুন মডেলের ক্ষেত্রে বেস এবং টপ ভ্যারিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় যথাক্রমে 5,500 টাকা থেকে 7,700 টাকা পর্যন্ত বাড়তে পারে।
রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি A27 তিনটি রিয়ার ক্যামেরার সঙ্গে আসবে। ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, ও 5 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা দেখা যাবে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।
Galaxy A27 একটি 6.7 ইঞ্চি FHD+ ডিসপ্লে দিয়ে সজ্জিত থাকবে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ প্রদান করবে 5,000mAh ব্যাটারি। যার সঙ্গে 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে। এতে Snapdragon 6 Gen 3 প্রসেসর ব্যবহার করতে পারে কোম্পানি।
প্রসঙ্গত, Samsung Galaxy A26 গত বছর মার্চে ভারতে এসেছিল৷ তখন 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশনের (বেস) দাম 24,999 টাকা রাখা হয়েছিল। 256 জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল 27,999 টাকা। এতে 6.7 ইঞ্চি AMOLED ডিসপ্লে, Exynos 1380 প্রসেসর, IP67 রেটিং, 50 + 8 + 2 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 12MP সেলফি ক্যামেরা, 5,000mAh ব্যাটারি, ও 25W চার্জিং সাপোর্ট আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OnePlus Ace 7 Series Specifications Leaked, Could Launch in India as OnePlus 16R