50MP ট্রিপল ক্যামেরার সঙ্গে Samsung Galaxy A27 5G হাজির, 6 বছর Android আপডেট পাওয়া যাবে

Samsung চেক রিপাবলিকের ওয়েবসাইটে Galaxy A27 দেখা গিয়েছে।

50MP ট্রিপল ক্যামেরার সঙ্গে Samsung Galaxy A27 5G হাজির, 6 বছর Android আপডেট পাওয়া যাবে

Photo Credit: Samsung

Samsung Galaxy A27 5G features a triple rear camera setup

হাইলাইট
  • Samsung Galaxy A27 5G ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে আসছে
  • এটি Snapdragon 6 Gen 3 প্রসেসরে চলবে
  • Samsung Galaxy A27 5G ছয় বছর সফটওয়্যার আপডেট পাবে
বিজ্ঞাপন

Samsung Galaxy A27 5G প্রকাশ্যে এল। এটি দক্ষিণ কোরিয়ান সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টেড হয়েছে। সেখানে স্মার্টফোনের ডিজাইন থেকে শুরু করে স্পেসিফিকেশন, ফিচার্স, এবং কালার অপশন, সবকিছু প্রকাশিত হয়েছে। মডেলটি Samsung-এর মিড-রেঞ্জ A সিরিজের নতুন সংযোজন। সফটওয়্যার পলিসির ক্ষেত্রে বড় দাবি করছে তারা। Galaxy A27 5G ছয়টি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ছয় বছর ধরে সিকিউরিটি প্যাচ আপডেট পাবে। অর্থাৎ, 2032 সাল পর্যন্ত সফটওয়্যার সাপোর্ট মিলবে। নতুন ফোনে 120Hz AMOLED ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, এবং IP64 ওয়াটার প্রোটেকশন রেটিং দেওয়া হয়েছে।

Samsung Galaxy A27 5G ফিচার্স, স্পেসিফিকেশন

চেক রিপাবলিকে স্যামসাং-এর ওয়েবসাইটে গ্যালাক্সি A27 লিস্টেড আছে। অর্থাৎ, ফোনটি সে দেশে শীঘ্রই রিলিজ হবে। তারপর ভারত ও অন্যান্য গ্লোবাল মার্কেটে আসতে পারে। এটি 128 জিবি ও 256 জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ হবে। কালার অপশনের মধ্যে রয়েছে ব্ল্যাক, ব্লু, লাইট গ্রীন, ও লাইট পিঙ্ক।

অফিসিয়াল লিস্টিংয়ে ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকার কথা উল্লেখ করা হয়েছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির সঙ্গে 50 মেগাপিক্সেল (f/1.8 অ্যাপারচার) প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেল (f/2.4) আল্ট্রাওয়াইড লেন্স, ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা পেয়েছে৷ সামনে 12 মেগাপিক্সেলের (f/2.2) সেলফি ক্যামেরা বর্তমান।

Samsung Galaxy A27 5G-তে 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 800 নিট ব্রাইটনেস, FHD+ রেজোলিউশন (1,080 x 2,340 পিক্সেল), ও 16 মিলিয়ন কালার অফার করে। স্ক্রিনের উপর Corning Gorilla Glass Victus+ কভার আছে।

ফোনটি Snapdragon 6 Gen 3 প্রসেসর দ্বারা চালিত। SD কার্ডের সাহায্যে অনবোর্ড স্টোরেজ 2 টিবি পর্যন্ত বাড়ানো যাবে। এতে 5,000mAh ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সফটওয়্যারের দিক থেকে Galaxy A27 5G রান করবে Android 16 ভিত্তিক OneUI 8.5 সফটওয়্যারে।

Samsung-এর নতুন ফোনে বায়োমেট্রিক সিকিউরিটির জন্য সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে 5G, 4G LTE, ডুয়াল সিম, ডুয়াল-ব্যান্ড WiFi, ব্লুটুথ 5.1 ইত্যাদি। ডিভাইসের সমস্ত তথ্য প্রকাশ হয়েছে৷ এবার শুধু দাম ঘোষণা বাকি।  কোম্পানি শীঘ্রই প্রাইস জানাবে বলে আশা করা হচ্ছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. আজ Apple-এর মেগা ইভেন্ট, দেখবেন কোথায়? কী কী গ্যাজেট লঞ্চ হচ্ছে জানুন
  2. itel Tough: পড়ে গেলেও ভাঙবে না, মাত্র 1,499 টাকায় হাজির আইটেলের টেকসই ফিচার ফোন
  3. লঞ্চের এক মাসের মধ্যেই 6,000 টাকার উপরে দাম কমল Google Pixel 11-এর
  4. Samsung-এর ফেস্টিভ অফারে 12.4 ইঞ্চি ডিসপ্লে ও 10,090mAh ব্যাটারির ট্যাবে বড় ডিসকাউন্ট
  5. Redmi Note 17 Pro সিরিজ ভারতে 15 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে, থাকবে 10,000mAh ব্যাটারি
  6. 8 সেপ্টেম্বরের নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন লাক্সারি Lincoln গাড়ি
  7. Vivo V80 পুজোর আগেই ভারতে আসছে, থাকবে অসাধারণ ক্যামেরা ও সিনেমাটিক ভিডিও রেকর্ডিং ফিচার
  8. Xiaomi 18 Fold লঞ্চ হল 200MP Leica ক্যামেরা ও 7.58 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লের সঙ্গে
  9. সেপ্টেম্বরে ভারতে আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন OnePlus N6 Lite
  10. ভারতে 10,000mAh ব্যাটারির সঙ্গে Oppo F35 Pro শীঘ্রই লঞ্চ হতে পারে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »