Samsung Galaxy A27 5G মোট চারটি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, 6 বছর Android আপগ্রেড পাবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 25 জুন 2026 20:06 IST
হাইলাইট
  • Samsung Galaxy A27 5G ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে
  • স্মার্টফোনটি ছয়টি Android OS আপগ্রেড পাবে
  • Samsung Galaxy A27 5G-এর সামনে পাঞ্চ-হোল AMOLED ডিসপ্লে আছে

Samsung Galaxy A27 5G has a triple rear camera setup

Photo Credit: Samsung

Samsung Galaxy A27 5G আজ (জুন 25) লঞ্চ হল। Galaxy A সিরিজের নতুন মডেলটি রিফ্রেশিং ডিজাইন, পারফরম্যান্স আপগ্রেড, ও একঝাঁক AI ফিচার্সের সঙ্গে বাজারে এসেছে। ফোনটি ছয়টি বড় অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ছয় বছর সিকিউরিটি আপডেট পাবে। Samsung ছাড়া মিড-রেঞ্জে এমন সফটওয়্যার সাপোর্ট কেউ দিচ্ছে না। Samsung Galaxy A27 5G মডেলে 120Hz AMOLED ডিসপ্লে, NFC, স্টেরিও স্পিকার, 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, 12 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা, ও IP64 ওয়াটার প্রোটেকশন রেটিং আছে। এছাড়াও, 4K ভিডিও শুটিং, Knox ভল্ট সিকিউরিটিং, এবং মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানোর সুবিধা পাওয়া যাবে।

Samsung Galaxy A27 5G ফিচার্স, স্পেসিফিকেশন

Samsung Galaxy A27 5G মডেলের সামনে 6.7 ইঞ্চি ইনিফিনিটি-ও অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,400 নিট পিক ব্রাইটনেস, FHD+ রেজোলিউশন (1,080 x 2,340 পিক্সেল), ও 16 মিলিয়ন কালার অফার করে। স্ক্রিনের উপর Corning Gorilla Glass Victus+ কভার আছে। ডিভাইসে OneUI 8.5 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি।

স্যামসাং গ্যালাক্সি এ27 ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম দিয়ে সজ্জিত। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.8 অ্যাপারচার-সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 5 মেগাপিক্সেল (f/2.2) আল্ট্রাওয়াইড লেন্স, এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে একটি 12 মেগাপিক্সেলের (f/2.2) সেলফি ক্যামেরা বর্তমান।

স্যামসাং-এর নতুন ফোন Snapdragon 6 Gen 3 প্রসেসর দ্বারা চালিত। SD কার্ডের সাহায্যে স্টোরেজ 2 টিবি পর্যন্ত বাড়ানো যাবে। এতে 5,000mAh ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

এছাড়াও, নতুন Samsung ফোনে গুগলের সার্কেল টু সার্চ, মোট 22টি ভাষায় ভয়েস ট্র্যান্সকিপশন সাপোর্ট, অবজেক্ট ইরেজার, এবং AI অ্যাসিস্ট্যান্ট ইন্টিগ্রেশন সাপোর্ট আছে। এতে  বায়োমেট্রিক সিকিউরিটির জন্য সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

Samsung Galaxy A27 5G দাম

Samsung Galaxy A27 5G-এর দাম আমেরিকা ও ইউরোপে যথাক্রমে 349,99 ডলার (প্রায় 33,000 টাকা) এবং 349 ইউরো (প্রায় 37,400 টাকা) থেকে শুরু হচ্ছে। ফোনটি ব্ল্যাক, ব্লু, লাইট গ্রীন, এবং লাইট পিঙ্ক কালার অপশনে উপলব্ধ। তবে এটি ভারতে কবে লঞ্চ হবে, তা এখনও জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Flipkart ফ্রিডম সেলে 50,000 টাকার নিচে iPhone 17, কীভাবে এত কম দামে মিলছে জানুন
  2. Amazon গ্রেট ফ্রিডম সেলে 40,000 টাকা সস্তায় মিলছে 200MP কোয়াড ক্যামেরার Samsung ফোন
  3. Amazon Great Freedom সেলে 8,000 টাকা সস্তায় মিলবে OnePlus-এর ট্রিপল 50MP ক্যামেরার ফোন
  4. Redmi 17 5G: সস্তায় লঞ্চ হল রেডমির নতুন 5G স্মার্টফোন, রয়েছে 6,300mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে
  5. 32MP সেলফি ক্যামেরার সঙ্গে স্টাইলিশ Vivo S2 ভারতে লঞ্চ হল, রয়েছে কার্ভড অ্যামোলেড স্ক্রিন ও 7,050mAh ব্যাটারি
  6. Redmi Note 17 5G ভারতে 8,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা-সহ লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবেন
  7. প্রায় 10 মাস রিচার্জ লাগবে না, Vi আনল নতুন আনলিমিটেড কলিং ও ডেটা প্ল্যান, দৈনিক খরচ সাড়ে দশ টাকা
  8. WhatsApp-এর এই 5 সেটিংস না পাল্টালে বিপদ, বাড়তে পারে অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকি
  9. 9,020mAh ব্যাটারির দুর্দান্ত Vivo ফোনে 2,500 টাকা ছাড় মিলছে, 32MP সেলফি ক্যামেরা-সহ আকর্ষণীয় ফিচার্স
  10. Jio আনল স্বাধীনতা দিবস বাম্পার অফার, 6,000 টাকা ছাড় হাই-স্পিড ব্রডব্যান্ড প্ল্যানে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.