লঞ্চের আগেই প্রকাশ্যে এল Samsung Galaxy A31, Galaxy A41 ফোনের স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 20 জানুয়ারী 2020 18:01 IST
হাইলাইট
  • Samsung Galaxy A31 ফোনে 5,000 mAh ব্যাটারি থাকতে পারে
  • এই ফোনে থাকতে পারে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা
  • Samsung Galaxy A41 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকতে পারে

Galaxy A31 ও Galaxy A41 লঞ্চ সম্পর্কে কোন মন্তব্য করেনি Samsung

শীঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy A31 আর Galaxy A41। মিডরেঞ্জ সেগমেন্টে এই দুই ফোন লঞ্চ করতে পারে Samsung। সম্প্রতি নেদারল্যান্ডের এক সূত্র মারফৎ Galaxy A31 ফোনের ব্যাটারি ও ক্যামেরা স্পেসিফিকেশন সামনে এসেছে। এছাড়াও প্রকাশ্যে এসেছে Galaxy A41 ফোনের স্পেসিফিকেশন। গত মাসে এই দুই ফোনের মডেল নম্বর সামনে এসেছিল। এবার Samsung Galaxy A31 আর Galaxy A41 ফোনের একাধিক স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেল।

Samsung Galaxy A31 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

GalaxyClub.nl ওয়েবসাইটে Samsung Galaxy A31 ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। Galaxy A31 ফোনে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। সাথে থাকতে পারে একটি 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। প্রসঙ্গত Galaxy A30 ফোনে 16 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ব্যবহার হয়েছিল।

ডাচ ওয়েবসাইটে আরও জানানো হয়েছে Galaxy A31 ফোনে একটি 5,000 mAh ব্যাটারি থাকবে। যা Galaxy A30 ফোনের ব্যাটারির থেকে অনেকটা বড়। 2019 সালে লঞ্চ হওয়া Galaxy আ৩০  ফোনে ছিল একটি 4,000 mAh ব্যাটারি।

Samsung Galaxy A41 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

নেদারল্যান্ডের সূত্র মারফৎ জানা গিয়েছে Samsung Galaxy A41 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে থাকবে একটি 25 মেগাপিক্সেল ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। গত বছর মার্চ মাসে লঞ্চ হওয়া Galaxy A40 ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা ব্যবহার করেছিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। সেই ক্যামেরায় ছিল একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।

64GB ও 128GB স্টোরেজে লঞ্চ হতে পারে Samsung Galaxy A31। অন্যদিকে শুধুমাত্র 64GB স্টোরেজ সহ লঞ্চ হতে পারে Galaxy A41। গত মাসে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছিল SM-A315X মডেল নম্বরে লঞ্চ হবে Samsung Galaxy A31। অন্যদিকে SM-A415X মডেল নম্বরে লঞ্চ হবে Galaxy A41।

যদিও Galaxy A31 ও Galaxy A41 লঞ্চ সম্পর্কে কোন মন্তব্য করেনি Samsung।

আরও পড়ুন:

শীঘ্রই ভারতে আসছে Samsung Galaxy A71 ও Galaxy A51; সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

এটাই Poco F2 Lite! লঞ্চের আগে ফাঁস হল ছবি ও স্পেসিফিকেশন

সস্তা হল Samsung Galaxy A20s; নতুন দাম দেখে নিন

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung Galaxy A31, Samsung Galaxy A41, Samsung
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,000 টাকার কমে AI ক্যামেরার স্মার্ট চশমা আনল Pebble
  2. Apple-এর বড় চমক, স্বাধীনতা দিবসের আগে 15,000 টাকা ক্যাশব্যাক অফার একাধিক মডেলে
  3. Vivo T5x 5G ফিউশন রেড লঞ্চ হল দেশে, 32MP ফ্রন্ট ক্যামেরা, 7200mAh ব্যাটারি, টার্বো প্রসেসর-সহ নজরকাড়া ফিচার্স
  4. Flipkart Freedom Sale শুরু হচ্ছে এই তারিখে, স্মার্টফোন-ল্যাপটপে বড় ছাড়, SBI কার্ডে অতিরিক্ত ডিসকাউন্ট
  5. ভারতে Redmi Note 17 5G লঞ্চের দিন অবশেষে ঘোষণা, 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লের সঙ্গে আসছে
  6. Redmi K100 সিরিজ এই মাসে উন্মোচিত হচ্ছে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  7. স্মার্টফোন, ল্যাপটপ-সহ বিভিন্ন প্রোডাক্টে বড় ছাড় নিয়ে শুরু হচ্ছে Amazon Great Freedom Sale
  8. Vi মাত্র 200 টাকায় আনলিমিটেড 5G প্ল্যান চালু করল, সঙ্গে 20টি OTT ও 200+ লাইভ টিভি চ্যানেল
  9. iQOO Z11 আগস্টে ভারতে লঞ্চ হবে, 9,025mAh ব্যাটারি ও 3D কার্ভড স্ক্রিন থাকতে পারে
  10. Poco M8 Power আগস্ট 4 ভারতে লঞ্চ হচ্ছে, 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লে কনফার্মড
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.