Samsung Galaxy J4 Core এ চলবে Android Go অপারেটিং সিস্টেম

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 9 নভেম্বর 2018 14:30 IST
হাইলাইট
  • Galaxy J4 সিরিজে আরও একটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Samsung
  • Samsung Galaxy J4 Core ফোনে Android Go অপারেটিং সিস্টেম চলবে
  • এই ফোনে 3,300 mAh ব্যাটারি ব্যবহার করেছে Samsung

ব্রাজিলের Colombo.com ওয়েবসাইটে দেখা গিয়েছে Samsung Galaxy J4 Core

কোম্পানির Galaxy J4 সিরিজে আরও একটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Samsung। সম্প্রতি ব্রাজিলে এক ওয়েবসাইটে Samsung Galaxy J4 Core স্মার্টফোন দেখা গিয়েছে। Samsung Galaxy J4 Core ফোনে হালকা পাতলা Android Go অপারেটিং সিস্টেম চলবে। ব্রাজিলের সেই ওয়েবসাইটে জানানো হয়েছে আপাতত এই ফোনের স্টক শেষ হয়ে গিয়েছে। নীল রঙে দেখা গিয়েছে ফোনটি। এই বাজেট স্মার্টফোনে রয়েছে 1GB RAM, 16GB স্টোরেজ আর ডুয়াল সিম সাপোর্ট।

ব্রাজিলের Colombo.com ওয়েবসাইটে দেখা গিয়েছে  Samsung Galaxy J4 Core। ডুয়াল সিম Samsung Galaxy J4 Core তে চলবে লাইট ওয়েট Android Go অপারেটিং সিস্টেম। Galaxy J4 Core এ রয়েছে একটি 6 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। ওয়েবসাইট লিস্টিং এ জানানো হয়েছে Galaxy J4 Core এ থাকবে একটি 1.4 GHz কোয়াড কোর প্রসেসার, 1GB RAM আর 16GB স্টোরেজ।

ছবি তোলার জন্য লেটেস্ট Samsung বাজেট স্মার্টফোনে থাকবে 8MP রইয়ার ক্যামেরা। সাথে থাকবে LED ফ্ল্যাশ। ফোনের সদামনে ফেলফি তোলা আর ভিডিও কলিং এর জন্য থাকবে 5MP ক্যামেরা, সাথে থাকবে LED ফ্ল্যাশ।

কানেক্টিভিটির জন্য  Samsung Galaxy J4 Core এ রয়েছে 4G, Bluetooth 4.2, Wi-Fi 802.11 b/g/n, GPS, GPRS। নতুন এই ফোনে 3,300 mAh ব্যাটারি ব্যবহার করেছে Samsung।

 
KEY SPECS
Display 6.00-inch
Processor 1.4GHz quad-core
Front Camera 5-megapixel
Rear Camera 8-megapixel
RAM 1GB
Storage 16GB
Battery Capacity 3300mAh
OS Android 8.1 Oreo (Go edition)
Resolution 720x1480 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. WhatsApp: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, ইমোজি লিখে পাঠানো যাবে স্টিকার, স্ক্রল করে খোঁজার ঝামেলা শেষ
  2. Poco C85x 5G বিশাল ব্যাটারির সাথে ভারতে মার্চ 10 লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে এল ডিজাইন
  3. 6,000 টাকা ছাড়ের সাথে Google Pixel 10a ফোনের সেল শুরু হল, 7 বছর ধরে মিলবে Android আপডেট
  4. Social Media Ban: ফেসবুক-ইনস্টা আর নয়, এই রাজ্যে 16 বছরের নিচে নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া
  5. Motorola বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন Edge 70 Fusion দেশে আনল, ফাটাফাটি ফিচার্সে বাজিমাত
  6. Realme C83 5G সস্তায় 144Hz ডিসপ্লে, 7000mAh ব্যাটারি, VC কুলিং সিস্টেমের সাথে ভারতে লঞ্চ হল
  7. WhatsApp Plus: চালু হচ্ছে হোয়াটসঅ্যাপ প্লাস পরিষেবা, ইউজারদের জন্য বড় চমক
  8. 108MP ক্যামেরা ও 6520mAh ব্যাটারির সাথে লঞ্চ হল Honor 600 Lite, দেখতে অবিকল আইফোন
  9. 200MP ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং ফিচার নিয়ে হাজির Infinix Note 60 Ultra, রয়েছে স্যাটেলাইট কলিং সাপোর্ট
  10. Nothing Phone 4a Pro ভারতে 140x জুম ক্যামেরা, চোখধাঁধানো ডিজাইনের সাথে লঞ্চ হল, হাতে রাখলে তাকাবে সবাই
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.