Samsung Galaxy M07 মাত্র 8,000 টাকায় লঞ্চ হতে পারে, 6 বছর ধরে পাবেন Android আপডেট

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 28 অগাস্ট 2025 07:07 IST
হাইলাইট
  • Samsung Galaxy M07 4G এর দাম 8,000-9,000 টাকার মধ্যে থাকবে
  • এটি 6 বছর Android OS আপডেট পেতে পারে
  • কোম্পানি এখনও লঞ্চের তারিখ ঘোষণা করেনি

Samsung Galaxy A07 4G একইরকম স্পেসিফিকেশন অফার করে

Photo Credit: Samsung

Samsung Galaxy M07 4G কম দামে শীঘ্রই ভারতে আসতে চলেছে। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি লঞ্চের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা না করলেও, একটি সূত্র স্পেসিফিকেশন এবং দাম ফাঁস করেছে। যারা সস্তায় ভাল ফোন খুঁজছেন তাদের জন্য এটি দারুণ বিকল্প হতে পারে। Samsung Galaxy M07 4G এর অন্যতম আকর্ষণ হল সফটওয়্যার পলিসি। হ্যান্ডসেটটি 6 বছর Android OS আপডেট পাবে বলে জানা গিয়েছে। 10,000 টাকার মধ্যে বিক্রিত আর কোনও বাজেট ফোনে এমন সফটওয়্যার সাপোর্ট নেই। স্মার্টফোনটির সঙ্গে খুব সম্প্রতি লঞ্চ হওয়া Galaxy M07 4G-এর অনেক সাদৃশ্য রয়েছে।

ভারতে Samsung Galaxy M07 4G এর দাম (সম্ভাব্য)

স্মার্টপিক্সের একটি প্রতিবেদন অনুযায়ী, Samsung Galaxy M07 4G এর দাম ভারতে 8,000 টাকা থেকে 9,000 টাকার মধ্যে থাকবে। এতে 4 জিবি র‍্যাম ও 64 জিবি অনবোর্ড স্টোরেজ থাকবে। উল্লেখ্য, এই সপ্তাহে ইন্দোনেশিয়াতে লঞ্চ হওয়া Galaxy A07 4G এর দাম ইন্দোনেশিয়াতে ভারতীয় মুদ্রায় প্রায় 7,500 টাকার সমান। এটি একাধিক স্টোরেজ কনফিগারেশনে এসেছে।

Samsung Galaxy M07 4G স্পেসিফিকেশন ও ফিচার্স

রিপোর্ট অনুসারে, স্যামসাং গ্যালাক্সি এম07 4G এর সামনে 6.7 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট ও এইচডি+ রেজোলিউশন (720x1,600) পিক্সেল) সাপোর্ট করে। এটি মিডিয়াটেক হেলিও জি99 চিপসেট দ্বারা পরিচালিত। 6 ন্যানোমিটার চিপসেট ফলে পাওয়ার এফিশিয়েন্সি বেশি। অর্থাৎ কম শক্তি খরচ করে সর্বোচ্চ পারফরম্যান্স দিতে পারে, এর ফলে স্মার্টফোন একবার চার্জ দিলে বেশি সময় ধরে চলবে।

ছবি ও ভিডিও তোলার জন্য, ডিভাইসটির ব্যাক প্যানেলে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম আছে, যা 50 মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনের দিকে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান। ফোনটির মাধ্যমে ফুল-এইচডি ভিডিয়ো রেকর্ড হবে বলে আশা করা হচ্ছে। এতে Android 15 অপারেটিং সিস্টেম ও তার উপর কোম্পানির নিজস্ব কাস্টম OS থাকবে। এটি ছ'টি প্রজন্মের অ্যান্ড্রয়েড আপডেট প্রদান করতে পারে।

IP54 রেটিং থাকার কারণে Galaxy M07 4G যেমন হালকা বৃষ্টি বা জলের ছিটে সহ্য করতে সক্ষম, তেমনই ধুলো থেকে কিছুটা হলেও সুরক্ষা মিলবে। পাওয়ার ব্যাকআপের জন্য, 5,000mAh ব্যাটারি আছে যা 25W ফাস্ট ওয়্যার্ড (তারযুক্ত) চার্জিং সাপোর্ট করে। ফোনটিতে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে। এছাড়াও, বাজেট ফোনটি স্টেরিও স্পিকার ও 3.5 মিমি অডিও জ্যাকের সঙ্গে আসছে। এটি 7.66 মিমি পুরু, তবে ওজন জানা যায়নি। কোম্পানি কবে ভারতে অফিসিয়াল লঞ্চের ঘোষণা করে সেই দিকেই নজর থাকবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy A37 5G ও Galaxy A57 5G লঞ্চ হল ভারতে, দুর্দান্ত ক্যামেরা, প্রচুর AI ফিচার্স রয়েছে
  2. Claude AI: ফোন আর হাত দিতে হবে না, আপনার হয়ে কল-মেসেজ করবে এআই, স্মার্টফোন চালাবে নিজেই
  3. Vivo Y11 5G ও Vivo Y21 5G কম দামে 6,500mAh ব্যাটারি এবং তিনটি ক্যামেরা নিয়ে ভারতে লঞ্চ হল
  4. 11,499 টাকায় Realme 5G ফোনের সেল শুরু, 7,000mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে, কুলিং সিস্টেম রয়েছে
  5. একলাফে 7,000 টাকা দাম কমল 50MP সেলফি ক্যামেরার Motorola স্মার্টফোনের
  6. Redmi Note 16 সিরিজের বড় তথ্য ফাঁস, 10,000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা থাকতে পারে
  7. OnePlus 15T ঝড় তুলে লঞ্চ হল, ছোট ফোনে এমন পারফরম্যান্স-ফিচার্স বিশ্বাস হবে না
  8. সোশ্যাল মিডিয়ায় চালু হতে পারে KYC, ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে কি লাগবে আধার?
  9. Redmi Note 15 SE 5G দুর্ধর্ষ লুকস নিয়ে এপ্রিলে ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে 108MP ক্যামেরা
  10. OnePlus Nord 6 এপ্রিল 7 ভারতে আসছে, 9,000mAh ব্যাটারি সহ ধামাকাদার ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.