Samsung Galaxy M17e 5G দেশে সস্তায় 50MP ক্যামেরা, 6000mAh ব্যাটারির সাথে মার্চে লঞ্চ হচ্ছে, দাম জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 9 মার্চ 2026 16:22 IST
হাইলাইট
  • Samsung Galaxy M17e 5G ছয় বছর Android আপডেট পাবে
  • ফোনের সামনে 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে আছে
  • স্মার্টফোনটি 50 মেগাপিক্সেল মেইন রিয়ার ক্যামেরার সাথে আসছে

Samsung Galaxy M17e 5G is confirmed to sport a 6.7-inch screen with suppport for 120Hz refresh rate.

Photo Credit: Samsung

Samsung Galaxy M17e 5G মার্চ 17 ভারতে আসছে। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি আজ তাদের নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। পাশাপাশি দাম, ডিজাইন, স্পেসিফিকেশন, ও বিভিন্ন ফিচার্স প্রকাশ করেছে স্যামসাং। এটি ভাইভ ভায়োলেট এবং ব্লিটজ ব্লু কালার অপশনে বিক্রি হবে। Samsung Galaxy M17e 5G পাওয়ারফুল 6,000mAh ব্যাটারির সাথে আসছে। সফটওয়্যার পলিসির ক্ষেত্রে বড় দাবি করছে কোম্পানি। নতুন স্মার্টফোনটি ছয়টি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং 6 বছর সিকিউরিটি আপডেট পাবে। চলুন জেনে নিই, ফোনটি কেমন দামে আসছে ও কী কী আপগ্রেড অফার করবে।

Samsung Galaxy M17e 5G দাম, স্পেসিফিকেশন, ফিচার্স

Samsung ইন্ডিয়ার ওয়েবসাইটে Galaxy M17e 5G মডেলের জন্য একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে। সেখানে দাম ও বৈশিষ্ট্য সম্পর্কিত একাধিক তথ্য প্রকাশ হয়েছে। হ্যান্ডসেটের দাম 14,000 টাকার নিচে থাকবে। অনুমান করা হচ্ছে যে এটি বেস মডেলের মূল্য। আসন্ন ফোনটি Amazon এবং অন্যান্য রিটেল চ্যানেল থেকে কেনা যাবে। স্যামসাং দুইটি আকর্ষণীয় রঙের বিকল্প অফার করছে।

স্যামসাং গ্যালাক্সি এম17ই 5G ফোনে মিডিয়াটেকের ডাইমেনসিটি 6300 প্রসেসর ব্যবহার হয়েছে। এটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত একটি 5G চিপসেট, যার পিক ব্লক স্পিড হল 2.4 গিগাহার্টজ। ডিভাইসের সামনে 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্টযুক্ত 6.7 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে। স্ক্রিনের ওয়াটারড্রপ নচের ভিতরে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা আছে।

Samsung Galaxy M17e 5G এর ব্যাক প্যানেলে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম দেওয়া হয়েছে। এটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা নিয়ে গঠিত। ফোনে Android 16 ভিত্তিক One UI 8 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে। এটি বেসিক IP54 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং অফার করে। আসন্ন ফোনের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে Knox সিকিউরিটি, 12টি 5G ব্যান্ডের সাপোর্ট, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, সার্কেল টু সার্চ, ইত্যাদি।

Galaxy M17e 5G শক্তিশালী 6,000mAh ব্যাটারি পেয়েছে, যা গত বছর লঞ্চ হওয়া Galaxy M17 5G মডেলের 5,000mAh ব্যাটারির তুলনায় বড় আপগ্রেড বলা চলে। এটি 2025 সালের অক্টোবরে ভারতে রিলিজ হয়েছিল। তখন স্টার্টিং প্রাইস ছিল 12,499 টাকা। বেস মডেলে 4 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ আছে। এতে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, Exynos 1330 চিপসেট, 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ট্রিপল ব্যাক ক্যামেরা পাওয়া যায়।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Decent design
  • Bright AMOLED display
  • NFC for digital payments
  • Bad
  • Performance needs some improvement
  • Wide-angle could be better
  • No charger in the box
 
KEY SPECS
Display 6.70-inch
Front Camera 13-megapixel
Rear Camera 50-megapixel + 5-megapixel + 2-megapixel
Battery Capacity 5,000mAh
OS Android 15
Resolution ‎1,080x2,340 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. XChat: হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে লঞ্চ হল ইলন মাস্কের এক্সচ্যাট মেসেজিং অ্যাপ, কি কি ফিচার দেখুন
  2. নতুন Redmi ফোনের সেল শুরু, 120Hz ডিসপ্লে ও 6300mAh ব্যাটারি মাত্র 10499 টাকায়
  3. Meta লঞ্চ করল নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Instants, ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে কতটা আলাদা
  4. Redmi Note 17 Pro Max অসাধারণ 200MP ক্যামেরা ও বিশাল 10000mAh+ ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
  5. Google-এর এক আপডেটে বদলে গেল Android স্মার্টফোন, আর লাগবে বা OTP
  6. Vivo Y6 5G বিশাল 7200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন
  7. 12,000 টাকার মধ্যে 6 জিবি র‍্যামের Bold স্মার্টফোন আনল দেশীয় কোম্পানি Lava
  8. Gas Battery: দূষিত বাতাস থেকেই তৈরি হবে বিদ্যুৎ, নতুন প্রযুক্তিতে বিশ্বজুড়ে চর্চা
  9. AC Cooling Tips: এসি চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? এই 5 কারণ জানলেই ফিরবে কুলিং
  10. OnePlus Nord CE6-এর আরও ফিচার্স প্রকাশ্যে, বিশাল 8,000mAh ব্যাটারি সহ দুর্দান্ত ক্যামেরা থাকবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.