Samsung Galaxy M47 5G বাজেটের মধ্যে লঞ্চ হল ভারতে, 6 বছরের নিশ্চিত আপডেট, সঙ্গে দুর্দান্ত ফিচার্স

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 29 জুন 2026 15:37 IST
হাইলাইট
  • Samsung Galaxy M47 5G ভাল দামে দারুণ ফিচার্স অফার করে
  • স্মার্টফোনটি ছয়টি Android OS আপগ্রেড পাবে
  • Samsung Galaxy M47 5G-এর সামনে FHD+ AMOLED ডিসপ্লে আছে

Samsung Galaxy M47 5G will receive 6 generations of major Android OS upgrades

Photo Credit: Samsung

Samsung Galaxy M47 5G আজ (জুন 29) ভারতে লঞ্চ হল। Galaxy M সিরিজের নতুন মডেল ফিচার্সের সঙ্গে দামের সামঞ্জস্য বজায় রেখে এসেছে। যার ফলে স্মার্টফোনের মূল্যবৃদ্ধির সময়ে কিছুটা হলেও স্বস্তি পাবে ক্রেতারা। এটি ছয়টি বড় অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং 2031 সাল পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবে।Samsung ছাড়া মিড-রেঞ্জে এমন সফটওয়্যার সাপোর্ট কোনও ব্র্যান্ড দিচ্ছে না। Samsung Galaxy M47 5G মডেলে 120Hz AMOLED ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, IP64 ওয়াটার প্রোটেকশন রেটিং, ও NFC আছে। এছাড়াও, এই নতুন ফোনে 4K ভিডিও শুটিং, স্টেরিও স্পিকার, ও SD কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানোর সুবিধা পাওয়া যাবে।

Samsung Galaxy M47 5G দাম

Samsung Galaxy M47 5G মডেলের দাম ভারতে 22,999 টাকা থেকে শুরু হচ্ছে। এই দামের মধ্যে কুপন অফার অর্ন্তভুক্ত আছে। আবার কোন ভ্যারিয়েন্টের মূল্য কত, তা এখনও জানায়নি সংস্থা। Samsung ঘোষণা করলেই র‍্যাম ও  স্টোরেজ অনুসারে দাম আপডেট করা হবে।এটি রগ রেড ও ব্লেজ ব্লু কালার অপশনে উপলব্ধ। ফোনের ব্যাক প্যানেলে ম্যাট টেক্সচার কোটিং রয়েছে। এটি জুলাই 4 থেকে Amazon Prime Day সেলে বিক্রি হবে।

Advertisement

Samsung Galaxy M47 5G ফিচার্স, স্পেসিফিকেশন

Samsung Galaxy M47 5G মডেলের সামনে 6.7 ইঞ্চি ইনিফিনিটি-ও অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,400 নিট পিক ব্রাইটনেস, এবং FHD+ রেজোলিউশন (1,080 x 2,340 পিক্সেল) অফার করে। স্ক্রিনের উপর পাওয়ারফুল Corning Gorilla Glass Victus+ প্রোটেকশন দেওয়া হয়েছে। 

স্যামসাং গ্যালাক্সি এম47 5G ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। এতে f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 5 মেগাপিক্সেল (f/2.2) আল্ট্রাওয়াইড লেন্স, ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা । সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে 12 মেগাপিক্সেল (f/2.2) ক্যামেরা বর্তমান।

স্যামসাং-এর নতুন স্মার্টফোন Snapdragon 6 Gen 3 প্রসেসর, LPDDR5x র‍্যাম ও UFS 3.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। হ্যান্ডসেটে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনে বাইপাস চার্জিং ফিচারও থাকছে। এটি গেমিং বা ভারী কাজের সময় চার্জার থেকে বিদ্যুৎ সরাসরি মাদারবোর্ডে প্রবেশ করায়। ফলে ব্যাটারি ওভারহিট হয় না ও পারফরম্যান্স ঠিক থাকে।

Advertisement

Samsung Galaxy M47 5G-এর স্টোরেজ SD কার্ড দিয়ে 2 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ফোনে OneUI 8.5 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে, যা Android 16-এর উপর ভিত্তি করে তৈরি। ডিভাইসে এআই ভয়েস ট্রান্সক্রিপশন, অবজেক্ট ইরেজার, ও এডিট সাজেশনের মতো বিভিন্ন AI ফিচার্স মিলবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.