Samsung Galaxy M67 মিড-রেঞ্জে S22 সিরিজের ফ্ল্যাগশিপ প্রসেসর-সহ লঞ্চ হবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 8 জুলাই 2026 19:38 IST
হাইলাইট
  • Samsung Galaxy M67 গিকবেঞ্চ ডেটাবেসে দেখা গিয়েছে
  • স্মার্টফোনটি ফ্ল্যাগশিপ Exynos 2200 প্রসেসর ব্যবহার করতে পারে
  • Samsung Galaxy M67 নতুন Android 17 OS-এর সঙ্গে বেঞ্চমার্ক করা হয়েছে

Samsung Galaxy M47 5G has a Snapdragon 6 Gen 3 chipset

Photo Credit: Samsung

Samsung Galaxy M67 লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল। Samsung Galaxy M47 সম্প্রতি 6,000mAh ব্যাটারি, ট্রিপল রিয়ার ক্যামেরা, 6 বছর OS আপডেট, এবং Snapdragon 6 Gen 3 চিপসেটের সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি এখন তাদের M সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন বাজারে আনার প্রস্তুতি শুরু করেছে, যার নাম Galaxy M67 হবে বলে শোনা যাচ্ছে। Samsung এখনও কিছু না বললেও, ফোনটি Geekbench বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গিয়েছে। লিস্টিং থেকে হ্যান্ডসেটের মডেল নম্বর ও বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। এটি ফ্ল্যাগশিপ Exynos প্রসেসর ব্যবহার করবে বলে জানা গিয়েছে।

Samsung Galaxy M67 দেখা গেল Geekbench প্ল্যাটফর্মে

Samsung কোম্পানির একটি নতুন ফোন SM-M676K মডেল নম্বরের সঙ্গে গিকবেঞ্চ ডেটাবেসে দেখা গিয়েছে। যদিও ফোনটির অফিসিয়াল নাম উল্লেখ করা হয়নি, কিন্তু মডেল নম্বরের ভিত্তিতে ধারণা করা হচ্ছে যে, ডিভাইসটি Galaxy M67 নামে লঞ্চ হতে পারে। ফোনের বড় চমক হতে চলেছে প্রসেসর।

গিকবেঞ্চের লিস্টিং অনুসারে, Samsung Galaxy M67 ব্যবহার করছে Samsung Exynos 2200 প্রসেসর, যা S5E9925 কোড দেখে শনাক্ত করা হয়েছে। এই চিপ একটি 2.80 গিগাহার্টজ প্রাইম কোর, 2.52 গিগাহার্টজ স্পিডের তিনটি পারফরম্যান্স কোর, এবং চারটি 1.82 গিগাহার্টজ এফিশিয়েন্সি কোর নিয়ে গঠিত। গ্রাফিক্স প্রসেসিংয়ের জন্য এতে Samsung Xclipse 920 GPU দেওয়া হয়েছে।

Samsung পূর্বে ওই চিপসেট Galaxy S22 সিরিজ ও Galaxy S23 FE-এর মতো ফ্ল্যাগশিপ ফোনে ব্যবহার করেছে। ফলে Samsung Galaxy M67 শক্তিশালী পারফরম্যান্স অফার করবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি 8 জিবি র‍্যাম ও Android 17 অপারেটিং সিস্টেমের সঙ্গে লিস্টেড আছে। এছাড়া, ক্যামেরা, ডিসপ্লে, ব্যাটারি বা চার্জিং সম্পর্কিত কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।

প্রসঙ্গত, Samsung Galaxy M47 5G ভারতে 25,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। ফোনে Android 16 ভিত্তিক OneUI 8.5 প্রি-ইনস্টল করা আছে। Samsung ছয়টি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং 2031 সাল পর্যন্ত সিকিউরিটি আপডেট সরবরাহ করবে।মিড-রেঞ্জে এমন সফটওয়্যার সাপোর্ট কোনও মডেলে নেই।

Advertisement

Samsung Galaxy M47 5G-এর সামনে 6.7 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ও 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আছে। অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 45W ফাস্ট চার্জিং, বাইপাস চার্জিং, IP64 ওয়াটার রেজিস্ট্যান্স, NFC, 4K ভিডিও রেকর্ডিং, ও স্টেরিও স্পিকার।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
  2. 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo
  3. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
  4. ফ্রিজের কুলিং হঠাৎ বন্ধ হয়ে যায় কেন? আবার নিজে থেকেই চালু হয় কীভাবে
  5. ফের 5,000 টাকা দাম বাড়াল Samsung, পুজোর আগে ফোন সস্তায় পাওয়া নিয়ে সংশয়
  6. সবচেয়ে স্লিম 3D কার্ভড ডিসপ্লে-সহ লঞ্চ হবে Vivo T5 5G, প্রথম টিজার প্রকাশ্যে
  7. আগস্ট 21-এর নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, ফ্রি স্কিন ও রিওয়ার্ডের সুযোগ
  8. বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে Vivo V80 Lite 5G লঞ্চ হচ্ছে সেপ্টেম্বরে
  9. Poco M8x 5G কম দামে 7,900mAh ব্যাটারি, ট্রিপল কুলিং সিস্টেম, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  10. অনলাইন নজরদারি থেকে বাঁচতে চান? Chrome-এর বদলে এই পাঁচ ব্রাউজার ব্যবহার করেই দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.