সম্প্রতি নিউ ইয়র্কে লঞ্চ হয়েছিল Samsung Galaxy Note 10 আর Galaxy Note 10+। মঙ্গলবার ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন। আজ বেঙ্গালুরুতে এই অনুষ্ঠানে ভারতে কোম্পানির নতুন দুই ফ্যাবলেট লঞ্চ করবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।
Samsung Galaxy Note 10 সিরিজে থাকছে S-Pen সাপোর্ট
সম্প্রতি নিউ ইয়র্কে লঞ্চ হয়েছিল Samsung Galaxy Note 10 আর Galaxy Note 10+। মঙ্গলবার ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন। আজ বেঙ্গালুরুতে এই অনুষ্ঠানে ভারতে কোম্পানির নতুন দুই ফ্যাবলেট লঞ্চ করবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। নিউ ইয়র্ক লঞ্চের এই ফোনের দাম ও স্পেসিফিকেশন সামনে এসেছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই তথ্য।
আজ দুপুর 12 টায় বেঙ্গালুরুর স্যামসাং অপেরা হাউজে Galaxy Note 10 সিরিজ লঞ্চ শুরু হবে। ভারতে Samsung এর ইংরাজি ও হিন্দি ওয়েবসাইট থেকে এই লঞ্চ সরাসরি দেখা যাবে।
ভারতে Samsung Galaxy Note 10 এর দাম 69,999 টাকা। 8GB RAM + 256GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। Galaxy Note 10+ এর দাম শুরু হচ্ছে 79,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 12GB RAM আর 256GB স্টোরেজ। তিনটি রঙে পাওয়া যাবে Galaxy Note 10 সিরিজের ফোনগুলি।
Galaxy Note 10 ফোনে রয়েছে 6.3 ইঞ্চি ডিসপ্লে। Note সিরিজের তুলনামুলক ছোট ডিসপ্লের এই ফোনে S-Pen ব্যবহার করা যাবে। অন্যদিকে Galaxy Note 10+ ফোনে রয়েছে 6.8 ইঞ্চি ডিসপ্লে। এটাই আজ পর্যন্ত Galaxy Note সিরিজের সবথেকে বড় ডিসপ্লে।
Samsung Galaxy Note 10 আর Galaxy Note 10+ ফোনের ডিসপ্লে, ব্যাটারি ও মেমোরি আলাদা হলেও অন্যান্য স্পেসিফিকেশন একই। দুটি ফোনেই থাকছে ডাইনামিক AMOLED ডিসপ্লে।
LTE ভেরিয়েন্টে 8GB RAM আর 258GB স্টোরেজে পাওয়া যাবে Samsung Galaxy Note 10। তবে এই ফোনে মাইক্রো এসডি কার্ড স্লট থাকছে না।
অন্যদিকে Galaxy Note 10+ ফোনে মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে। 1TB পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করবে এই ফোনে। থাকছে 12GB RAM আর 512 GB স্টোরেজ। Galaxy Note 10 ফোনে 3,500 mAh ব্যাটারি থাকবে। Galaxy Note 10+ ফোনে থাকবে 4,300 mAh ব্যাটারি। 5G ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন।
Samsung Galaxy Note 10, Galaxy Note 10+ ফোনে কোন হেডফোন জ্যাক থাকছে না। এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। থাকছে Wifi, 5G,m Bluetooth V5.0, USB Type-C, NFC আর GPS।
ছবি তোলার জন্য Galaxy Note 10 ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। সেখানে থাকছে একটি 12 মেগাপিক্সেল টেলিফটো লেন্স। থাকছে অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশন। থাকছে একটি 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর থাকছে একটি 16 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। Galaxy Note 10+ ফোনের পিছনে থাকছে একটি অতিরিক্ত ডেপ্ত সেন্সর।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
boAt Nirvana Eutopia 2 ANC Wireless Headphones
Starts from ₹4,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Skullcandy Aviator 900 ANC Wireless Headphones
Starts from ₹22,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Rockstar Games Says GTA 6 Leaks Have Been 'Heartbreaking', Promises More Details Soon