এটাই নতুন Samsung Galaxy Note 10?

অগাস্ট মাসে লঞ্চ হবে Samsung Galaxy Note 10। একই সাথে লঞ্চ হতে পারে Samsung Galaxy Note 10+।

এটাই নতুন Samsung Galaxy Note 10?

Photo Credit: Twitter/ @Sudhanshu1414

Samsung Galaxy Note 10 ফোন থেকে হেডফোন জ্যাক বাদ গিয়েছে

হাইলাইট
  • 7 অগাস্ট লঞ্চ হবে Samsung Galaxy Note 10
  • এই ফোনে থাকছে Infinity-O ডিসপ্লে
  • ডিসপ্লের মাঝে থাকছে সেলফি ক্যামেরা
বিজ্ঞাপন

অগাস্ট মাসে লঞ্চ হবে Samsung Galaxy Note 10। একই সাথে লঞ্চ হতে পারে Samsung Galaxy Note 10+। লঞ্চের আগেই এই ফোনের ডিজাইন সামনে এল। এই ফোনের কেসের ছবি সামনে আসায় লঞ্চের আগেই ফাঁস হয়েছে নতুন ফ্ল্যাগশিপ ফোনের ডিজাইন।

ইতিমধ্যেই একাধিক রিপোর্টে নতুন Samsung Galaxy Note 10 সিরিজের ফোনে ডিসপ্লের মধ্যে পাঞ্চ হোল দেখা গিয়েছিল। নতুন রিপোর্টে সেই ডিজাইন আবার দেখা গেল। এর নীচে থাকছে সেলফি ক্যামেরা। ফোনের পিছনে তিনটি ক্যামেরা দেখা গিয়েছে।

ইতিমধ্যেই নতুন  ডিজাইনের S Pen সহ একটয়ি টিজার ভিডিও প্রকাশ করেছে Samsung। এই ফোনে থাকছে Infinity-O ডিসপ্লে। তবে ডিসপ্লের মাঝে থাকছে সেলফি ক্যামেরা।

এই প্রথম একাধিক ডিসপ্লে সাইজে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy Note সিরিজ। এই বছর দুটি ডিসপ্লে সাইজে লঞ্চ হবে Samsung Galaxy Note 10 সিরিজের ফোনগুলি। একটি ফোনের নাম হবে Galaxy Note 10। অন্য ফোনটি Galaxy Note 10+ নামে লঞ্চ হতে পারে। পরের ফোনে থাকবে তুলনামুলক বড় ডিসপ্লে।

সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছিল এই ফোনে থাকছে আগের থেকে বড় ব্যাটারি। বিশাল ব্যাটারির সাথেই Galaxy Note 10 ফোনে থাকবে 45W বা তার বেশি ক্ষমতার ফাস্ট চার্জ সাপোর্ট। এর ফলে জলদি এই ফোনের বিশাল ব্যাটারি চার্জ করা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. GTA 6-এ বাজছে 44 বছর আগের বাংলা গান, ভাইরাল সুরের নেপথ্যে কোন শিল্পী?
  2. iPhone 18 ও Air 2 দেখতে কেমন হবে? লঞ্চের আগেই ফাঁস ডামি মডেলের ছবি
  3. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  4. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  5. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  6. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  7. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  8. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  9. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  10. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »