আজ দুপুর 12টায় নতুন দিল্লিতে এক ইভেন্টে Galaxy Note 9 লঞ্চ করবে Samsung। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন লঞ্চ সরাসরি দেখা যাবে।
আজ দুপুর 12টায় নতুন দিল্লিতে এক ইভেন্টে Galaxy Note 9 লঞ্চ করবে Samsung।
আজ ভারতে লঞ্চ হবে Samsung Galaxy Note 9। ভারত Samsung এর কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। তাই গ্লোবাল লঞ্চের পরে বেশি দেরি না করে আজই ভারতে Galaxy Note 9 লঞ্চের সিদ্ধান্ত নিল Samsung। 24 অগাস্ট থেকে সারা পৃথিবীতে Galaxy Note 9 বিক্রি শুরু হবে। তার ঠিক দুই দিন আগেই ভারতে এই ফোন লঞ্চ করতে চলেছে Samsung।
আজ দুপুর 12টায় নতুন দিল্লিতে এক ইভেন্টে Galaxy Note 9 লঞ্চ করবে Samsung। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন লঞ্চ সরাসরি দেখা যাবে।
ভারতে 67,900 টাকা থেকে Samsung Galaxy Note 9 এর দাম শুরু হচ্ছে। 6GB RAM আর 128GBস্টোরেজ ভেরিয়েন্টের জন্য এই টাকা খরচ করতে হবে গ্রাহকদের। যদিও 8GB RAM আর 512GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে গ্রাহকের পকেট থেকে 84,900 টাকা খশাতে হবে। অনলাইন ও অফলাইনে Galaxy Note 9 প্রি-বুক করা যাবে। যদিও Bajaj FinServ কার্ডের মাধ্যমে EMI এর সুবিধা নিয়ে প্রি-বুক করা যাবে। Amazon, Flipkart ও কোম্পানির অনলাইন স্টোর থেকে Galaxy Note 9 প্রি-বুক করা যাবে।
লঞ্চ অফারে কোম্পানির অনলাইন স্টোর থেকে HDFC আর্ড ব্যবহার করে Galaxy Note 9 কিনলে গ্রাহকরা সরাসরি 6000 টাকা চাড় পেয়ে যাবেন। এর সাথেই প্রি-অর্ডার করলে গ্রাহকরা মাত্র 4999 টাকা খরচ করে 22,900 টাকার Gear Sports কিনতে পারবেন। এর সাথেই Samsung শপে এক্সচেঞ্জে 6000 টাকা ছাড় পাওয়া যাবে।
Amazon থেকে Galaxy Note 9 কিনলে Bajaj FinServ এর মাধ্যমে নো কস্ট EMI এর মাধ্যমে Galaxy Note 9 প্রিবুক করা যাবে। এর সাথেই 15,850 টাকা পর্যন্ত ছাড় দেবে Amazon। Flipkart থেকে এই ফোন কিনলেও নো কস্ট EMI এর সাথেই 15,950 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
ভারতে Galaxy Note 9 এর ডুয়াল সিম ভেরিয়েন্ট লঞ্চ করেছে Samsung। এই ফোনে Android 8.1 Oreo অপারেটিংস সিস্টেমের উপরে কোম্পানির নিজস্ব Experience UX স্কিন চলবে। Galaxy Note 9 এ রয়েছে একটি 6.4 ইঞ্চি Quad HD+ Super AMOLED ইনফিনিটি ডিসপ্লে। এটি নোট সিরিজে কোন ফোনের সবথেকে বড় ডিসপ্লে। ভারতে Galaxy Note 9 এর ভিতরে থাকবে কোম্পানির নিজস্ব Exynos 9810 চিপসেট। সাথে থাকবে 6GB/8GB RAM আর 128GB/512GB স্টোরেজ। microSD কার্ড ব্যবহার করে Galaxy Note 9 এর স্টোরেজ আরও 512GB বাড়িয়ে নেওয়া যাবে।
ছবি তোলার জন্য Samsung Galaxy Note 9 এ একটি ডুয়াল রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরায় রয়েছে একটি 12MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও একটি 12MP টেলিফটো লেন্স। দুটি রিয়ার ক্যামেরাতেই অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান ব্যবহার করা হয়েছে। সেলফি তোলার জন্য Galaxy Note 9 এ রয়েছে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা। AR Emoji সহ একাধিক জনপ্রিয় ফিচার সহ Galaxy Note 9 কিনতে পাওয়া যাবে।
কানেক্টিভিটির জন্য Samsung Galaxy Note 9 এ রয়েছে 4G VoLTE (LTE Cat. 18), ডুয়াল ব্যান্ড (2.4GHz and 5GHz) Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, ANT+, USB Type-C একটি 3.5মিমি হেডফোন জ্যাক। এছাড়াও এই ফোনে সব ধরনের সেন্সার ব্যবহার করেছে Samsung। Galaxy Note 9 এর ভিতরে একটি 4000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। Samsung Galaxy Note 9 এর ওজন 201 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Oppo Find X10 Pro Max Price in India Revealed via Early Listing as Tipster Hints at Launch Date: Specifications, Features
OnePlus Ace 7 Series Spotted on Geekbench With Snapdragon 8 Elite Gen 5, Android 17
Apple HomeView Smart Hub, New Apple TV 4K and HomePod mini Launch Timeline Leaks