শুধুমাত্র Flipkart-এ পাওয়া যাবে Samsung Galaxy On সিরিজের পরবর্তী স্মার্টফোন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 30 জুন 2018 13:26 IST
হাইলাইট
  • Galaxy On সিরিজের পরবর্তী স্মার্টফোন শুধুমাত্র Flipkart এই পাওয়া যাবে
  • এই ফোনের নাম হতে Galaxy On6
  • 2 জুলাই দুপুর 12:30 মিনিটে ভারতে Galaxy On সিরিজের পরবর্তী ফোন লঞ্চ হবে

 

Samsung- এর Galaxy On সিরিজের পরবর্তী স্মার্টফোন শুধুমাত্র Flipkart এই কিনতে পাওয়া যাবে। সম্প্রতি এক পোস্টে এই কথা পাকা করেছে Flipkart। আগামী 2 জুলাই ভারতে এই ফোন লঞ্চ হবে। শোনা যাচ্ছে এই ফোনের নাম হবে Galaxy On6। Samsung-এর পোস্ট করা একাধিক ভিডিও টিজারে টিজারে এই ফোনের ইনফিনিটি ডিসপ্লে দেখা গিয়েছে। এছাড়াও ফোনের পিছনে সিঙ্গেল রিয়ার ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি চোখে পড়েছে।

Advertisement

ফ্লিপকার্টে পোস্ট করা টিজার থেকে জানা গিয়েছে 2 জুলাই দুপুর 12:30 মিনিটে ভারতে Galaxy On সিরিজের পরবর্তী ফোন লঞ্চ হবে। আরত লঞ্চের আগেই টিজার থেকে জানা গিয়েছে এই ফোনে একটি 18:9 অয়াসপেক্ট রেশিওর ডিসপ্লে থাকবে। অন্য এক টিজারে এই ফোনের পিছনে রিয়ার ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি দেখা গিয়েছে। এছাড়াওয়া জানা গিয়েছে এই ফোনে থাকবে একটি Super AMOLED ডিসপ্লে।

এই সপ্তাহের শুরুতে এক রিপোর্ট থেকে জানা গিয়েছিল Galaxy On এর পরবর্তী মডেলে 4GB RAM আর 64GB স্টোরেজ থাকবে। নতুন এই ফোনের ভিতরে একটি Exynos চিপসেট থাকবে বলেও জানা গিয়েছিল। অন্য এক রিপোর্টে জানা গিয়েছিল Galaxy On6 এর দাম হবে 15,000 টাকা। এই ফোনে চ্যাট ওভার ভিডিও ফিচার থাকবে। মনে করা হচ্ছে একাধিক ক্যাশব্যাক অফারের সাথে ভারতে Flipkart এ এই ফোন লঞ্চ করবে Samsung।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung Galaxy On6, Samsung
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.