আজই লঞ্চ হতে পারে Samsung Galaxy On6

এক রিপোর্ট থেকে জানা গিয়েছিল Galaxy On এর পরবর্তী মডেলে 4GB RAM আর 64GB স্টোরেজ থাকবে। নতুন এই ফোনের ভিতরে একটি Exynos চিপসেট থাকবে বলেও জানা গিয়েছিল। অন্য এক রিপোর্টে জানা গিয়েছিল Galaxy On6 এর দাম হবে 15,000 টাকা।

আজই লঞ্চ হতে পারে Samsung Galaxy On6
হাইলাইট
  • আজই ভারতে লঞ্চ হবে Samsung-এর পরবর্তী মিডরেঞ্জ স্মার্টফোন
  • শুধুমাত্র ফ্লিপকার্টেই এই ফোন কিনতে পাওয়া যাবে
  • এক রিপোর্টে জানা গিয়েছিল Galaxy On6 এর দাম হবে 15,000 টাকা
বিজ্ঞাপন

আজই ভারতে লঞ্চ হবে Samsung-এর পরবর্তী মিডরেঞ্জ স্মার্টফোন Galaxy On6। শুধুমাত্র ফ্লিপকার্টেই এই ফোন কিনতে পাওয়া যাবে। গত সপ্তাহ থেকে ফ্লিপকার্টে এই ফোনের টিজার পোস্ট হওয়া শুরু হয়েছিল। আজ দুপুর 12:30 মিনিটে নতুন এই ফোন লঞ্চ করবে Samsung। এই ফোন সম্পর্কে বিশেষ তথ্য পাওয়া না গেলেও টিজার দেখে মনে করা হচ্ছে Samsung Galaxy On6 এ একটি ইনফিনিটি ডিসপ্লে থাকবে। এছাড়াও এই ফোনে থাকতে পারে কোম্পানির Super AMOLED ডিসপ্লে। এই ফোনের প্রচারের জন্য বলিউড তারকা টাইগার শ্রফকে বেছে নিয়েছে Samsung।

এই সপ্তাহের শুরুতে এক রিপোর্ট থেকে জানা গিয়েছিল Galaxy On এর পরবর্তী মডেলে 4GB RAM আর 64GB স্টোরেজ থাকবে। নতুন এই ফোনের ভিতরে একটি Exynos চিপসেট থাকবে বলেও জানা গিয়েছিল। অন্য এক রিপোর্টে জানা গিয়েছিল Galaxy On6 এর দাম হবে 15,000 টাকা। এই ফোনে চ্যাট ওভার ভিডিও ফিচার থাকবে। মনে করা হচ্ছে একাধিক ক্যাশব্যাক অফারের সাথে ভারতে Flipkart এ এই ফোন লঞ্চ করবে Samsung।

সম্প্রতি ভারতের বাজারে একাধিক বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে Samsung। গত কয়েক মাসে ভারতে কোম্পানির Galaxy J6, Galaxy J8, Galaxy A6 আর Galaxy A6+ ফোনগুলি বিক্রি শুরু হয়েছে। এই সব বাজেট স্মার্টফোনেই Super AMOLED ডিসপ্লে সহ ইনফিলিটি ডিসপ্লে দেখা গিয়েছে। এর মধ্যে Galaxy J6 আর Galaxy A6 ফোনদুটিতে Samsung Exynos প্রসেসার ব্যবহার হয়েছে। অন্য দুটি ফোনে ব্যভার হয়েছে Qualcomm Snapdragon চিপসেট। Samsung এর নতুন সব বাজেট ফোনেই Android 8.0 Oreo প্রিলোডেড থাকবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »