ইনফিনিটি ডিসপ্লে সহ লঞ্চ হল নতুন Samsung Galaxy On6

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 2 জুলাই 2018 14:56 IST
হাইলাইট
  • অবশেষে Galaxy On6 ফোনটি লঞ্চ করল Samsung
  • Samsung Galaxy On6 এ রয়েছে কোম্পানির ইনফিনিটি ডিসপ্লে
  • Samsung Galaxy On6 এর দাম 14,490 টাকা

 

বহুদিন ধরে টিজার দেখানোর পরে অবশেষে Galaxy On6 ফোনটি লঞ্চ করল Samsung। Galaxy On সিরিজের লেটেস্ট ফোন Samsung Galaxy On6 এ রয়েছে কোম্পানির ইনফিনিটি ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18.5:9। এছাড়াও Galaxy On6 এ সেলফি ক্যামেরার সাথে একটি LED ফ্ল্যাশ রয়েছে। Redmi Note 5 Pro বা Realme 1 এর টপ ভেরিয়েন্টের সাথে বাজারে দারুন পাল্লা দেবে Samsung এর নতুন এই ফোন।

Samsung Galaxy On6 এর দাম ও লঞ্চ অফার

ভারতে Samsung Galaxy On6 এর দাম 14,490 টাকা। শুধুমাত্র ফ্লিপকার্ট থেকেই এই ফোন কিনতে পাওয়া যাবে। আগামী 5 জুলাই থেকে Galaxy On6 এর বিক্রি শুরু হবে। একাধিক আকর্ষনীয় লঞ্চ অফার সহ লঞ্চ হয়েছে নতুন Galaxy On6। এর মধ্যেই রয়েছে মাত্র 49 টাকায় সম্পূর্ণ মোবাইল প্রোটেকশান, ও মাত্র 1610 টাকা থেকে নো কস্ট EMI এর সুবিধা। এছাড়াও 198 ও 299 টাকা রিচার্জে জিও গ্রাহকরা এই ফোনের সাথে 2,750 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। এছাড়াও 198 টাকা বা তার বেশি রিচার্জে ডবল ডাটা বেনিফিট পাবেন জিও গ্রাহকরা।

Samsung Galaxy On6 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Samsung Galaxy On6 এ রয়েছে Android 8.0 অপারেটিংস সিস্টেম। Galaxy On6 এ থাকছে একটি 5.6 ইঞ্চি HD+ Super AMOLED 18.5:9 অয়াসপেক্ট রেশিওর ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি অক্টাকোর Exynos 7870 চিপসেট আর Mali T830 GPU। এর সাথেই থাকছে 4GB RAM আর 32GB স্টোরেজ।

Galaxy On6 এ থাকছে একটি 13MP রিয়ার ক্যামেরা। এর সাথেই Galaxy On6 এ থাকবে একটি 8MP সেলফি ক্যামেরা। দুটি ক্যামেরার সাথেই একটি করে LED ফ্ল্যাশ থাকবে। এই ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফেস আনলক ফিচার কাজ করবে।

কানেক্টিভিটির জন্য Samsung Galaxy On6 এ থাকছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB আর একটি 3.5মিমি হেডফোন জ্যাক। এছাড়াও Samsung Galaxy On6 এ থাকবে একটি 3000 mAh ব্যাটারি।

 
KEY SPECS
Display 5.60-inch
Processor Samsung Exynos 7 Octa 7870
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3000mAh
OS Android 8
Resolution 720x1480 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Poco M8x 5G আগস্ট 21 লঞ্চ হচ্ছে, 20,000 টাকার কমে দুর্দান্ত 5G ফোন হতে পারে
  2. নতুন BGMI Lite মোবাইল গেমের ঘোষণা করল Krafton India, চলবে কমদামি সস্তা স্মার্টফোনেও
  3. 2,000 টাকা ছাড়ে মিলছে Vivo Y11 5G, আরও সস্তায় 6,500mAh ব্যাটারির ফোন
  4. বৃষ্টির সময় ইন্টারনেট স্লো হয়ে যায় কেন? আসল কারণ ও স্পিড বাড়ানোর সহজ উপায় জেনে নিন
  5. 7,200mAh ব্যাটারি এবং 50MP ডুয়াল ক্যামেরার সঙ্গে Vivo Y31T শীঘ্রই দেশে লঞ্চ হবে
  6. Airtel চালু করল ফ্রি স্যাটেলাইট ইন্টারনেট, নেটওয়ার্ক ছাড়াই ফোনে চলবে WhatsApp
  7. 1,000 টাকার কমে UPI ও ক্যামেরা-সহ সেরা 5 কিপ্যাড মোবাইল ফোন দেখে নিন
  8. ভারতে তৈরি iPhone 18 Pro Max কিনবে আমেরিকা-ইউরোপ, সেপ্টেম্বরে লঞ্চের আগে শুরু হল উৎপাদন
  9. Spotify প্রিমিয়ামের বার্ষিক প্ল্যানের দাম একলাফে প্রায় 600 টাকা কমল, অফার সীমিত সময়ের
  10. ফোন কেনা আরও খরচের, 10,000 টাকা পর্যন্ত দাম বাড়িয়ে দিল iQOO এবং Redmi
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.