সেরা স্মার্টফোন ক্যামেরার তকমা ছিনিয়ে নিল Samsung Galaxy S10+

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 23 ফেব্রুয়ারি 2019 11:33 IST
হাইলাইট
  • DxOMark ওয়েবসাইটে সেরা স্মার্টফোন ক্যামেরার তকমা কেড়ে নিল Galaxy S10+
  • DxOMark ওয়েবসাইটে 109 পয়েন্ট পেয়েছে এই ফোনের ক্যামেরা
  • ভিডিও বিভাগে DxOMark ওয়েবসাইটে 97 স্কোর করেছে এই ক্যামেরা

109 পয়েন্ট নিয়ে DxOMark তালিকায় শীর্ষস্থান দখল করল Samsung Galaxy S10+

সবে লঞ্চ হয়েছে Samsung Galaxy S10 সিরিজের তিনটি স্মার্টফোন। এখনও গ্রাহকের হাতে পৌঁছায়নি এই ফোনগুলি। এবার DxOMark ওয়েবসাইটে সেরা স্মার্টফোন ক্যামেরার তকমা কেড়ে নিল Samsung Galaxy S10+। সব মিলিয়ে Samsung Galaxy S10+ ফোনের ক্যামেরা DxOMark ওয়েবসাইটে 109 পয়েন্ট পেয়েছে। তবে সেলফি ক্যামেরায় এই ফোন পেইয়েছে 96 পয়েন্ট।

DxOMark ওয়েবসাইট স্মার্টফোনের ক্যামেরায় তোলা ছবির বিচারে পয়েন্ট দেয়। এতদিন এই তালিকায় 109 পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল Huawei Mate 20 Pro আর Huawei P20 Pro। এবার 109 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান একসাথে দখল করল Samsung Galaxy S10+।

Advertisement

ছবি: DxOMark

 

Samsung Galaxy S10+ ফোনের ট্রিপল ক্যামেরায় দারুন ছবি তোলা সম্ভব। প্রতিযোগীদের থেকে টোনাল কনট্রাস্টে অনেকটাই এগিয়ে Galaxy S10+ ফোনের রিয়ার ক্যামেরা। কম আলোতে এই ফোনের ক্যামেরা নয়েজ কমাতে সক্ষম। এমনকি এই ক্যামেরায় তোলা ছবিতে দারুন ডাইনামিক রেঞ্জ পাওয়া যায়।

Advertisement

ভিডিও বিভাগে DxOMark ওয়েবসাইটে 97 স্কোর করেছে Galaxy S10+ ফোনের ক্যামেরা। এই ক্যামেরা তোলা ভিডিওতে দারুন কালার রিপ্রোডাকশান চোখে পরেছে। তবে DxOMark জানিয়েছে চলন্ত ছবিতে Galaxy S10+ ফোনের থেকে iPhone XS Max ফোনে ভালো ডাইনামিক রেঞ্জ পাওয়া যায়।

 

ছবি: DxOMark

Advertisement

 

সেলফি ক্যামেরায় 96 স্কোর করেছে Samsung Galaxy S10+ ফোনের ক্যামেরা। এই ফোনের সেলফি ক্যামেরায় দারুন স্কিন টোন। এছাড়াও এই ক্যামেরায় দারুন এক্সপোজার ও নয়েজ কন্ট্রোল থাকছে বলে জানিয়েছে DxOMark। Galaxy S10+ ফোনে থাকছে একটি 12 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, সাথে থাকছে 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এছাড়াও একটি 16 মেগাপিক্সেল ফিক্সড ফোকাস আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। Galaxy S10+ ফোনে থাকছে 10 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল ডুয়াল সেলফি ক্যামেরা।

Advertisement

 


 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Stunning display
  • Excellent design
  • Versatile cameras
  • Powerful CPU
  • Good battery life
  • Bad
  • Hole-punch design might not appeal to everyone
 
KEY SPECS
Display 6.40-inch
Processor Samsung Exynos 9820
Front Camera 10-megapixel + 8-megapixel
Rear Camera 12-megapixel + 12-megapixel + 16-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4100mAh
OS Android 9.0
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.