Samsung Galaxy S25 Edge ফ্লিপকার্ট সেলে দেশে প্রথমবার সরাসরি 40,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে।
Samsung Galaxy S25 Edge is equipped with a 200MP main camera
Flipkart Summer সেল সমাপ্ত হতে বেশি দেরি নেই। স্মার্টফোনের মূল্যবৃদ্ধির সময়ে যদি সাশ্রয়ী মূল্যে দামি হ্যান্ডসেট কিনতে চান, তাহলে এর থেকে ভাল সময় আসবে না। Samsung Galaxy S25 Edge ভারতে আসার পর থেকে প্রথমবার এত সস্তায় বিক্রি হচ্ছে। কোনও ব্যাঙ্ক ডিসকাউন্ট বা এক্সচেঞ্জ অফার ছাড়াই 40,000 টাকা সস্তা হয়েছে। এটি দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটির সবচেয়ে স্লিম ফ্ল্যাগশিপ স্মার্টফোন। হাই পারফরম্যান্স Snapdragon 8 Elite চিপসেট এবং দুর্ধর্ষ 200 মেগাপিক্সেল ক্যামেরা একে আরও স্পেশাল করে তুলেছে। চলুন Samsung Galaxy S25 Edge-এর অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Samsung Galaxy S25 Edge এই মুহূর্তে ফ্লিপকার্টে 69,999 টাকায় বিক্রি হচ্ছে, যেখানে 2025 সালের মে মাসে লঞ্চ হওয়ার সময় দাম 1,09,999 টাকা ছিল। বেস মডেলে 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ রয়েছে। অন্য দিকে, 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ওই ই-কমার্স প্ল্যাটফর্মে 81,999 টাকায় লিস্টেড আছে।
512 জিবি অপশনের লঞ্চ প্রাইস 1,21,999 টাকা ছিল৷ অর্থাৎ ফ্লিপকার্টে উভয় মডেলের দাম সরাসরি 40,000 টাকা হ্রাস পেয়েছে। Flipkart Axis ও Flipkart SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের যথাক্রমে 4,500 টাকা ও 4,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। এটি টাইটেনিয়াম সিলভার এবং টাইটেনিয়াম জেটব্ল্যাক রঙের বিকল্পে উপলব্ধ।
স্যামসাং গ্যালাক্সি এস25 এজ মাত্র 5.8 মিমি পুরু এবং ওজন 163 গ্রাম। ফোনের সামনে 6.7 ইঞ্চির LTPO অ্যামোলেড 2X ডিসপ্লে রয়েছে, যা 1 থেকে 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, HDR10+, এবং QHD+ (1,440 x 3,120 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এটি Android 22 পর্যন্ত সিস্টেম আপগ্রেড পাবে।
Galaxy S25 Edge মডেলের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, মাল্টি ডিরেকশনাল PDAF, ও f/1.7 অ্যাপারচার সহ 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 12 মেগাপিক্সেল (f/2.2) আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সামনে একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ব্যাক ক্যামেরা 8K ও ফ্রন্ট ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষমm
এই স্লিম ফ্ল্যাগশিপ ফোনে 3,900mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 15W ফাস্ট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ফোনটি IP68 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং অফার করে। সংস্থা 7 বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know
Boltt Reveals Software Update Policy for Ace 5G and Evo Ahead of September 1 Sale
Samsung Galaxy Tab S12 Ultra Allegedly Listed on Geekbench With MediaTek Dimensity 9500 Chipset