Samsung Galaxy S25 FE সাত বছর ধরে Android আপগ্রেড এবং সাত বছরের জন্য সিকিউরিটি আপডেট পাবে।
Samsung Galaxy S25 FE স্মার্টফোনে IP68 জলরোধী রেটিং আছে
Samsung Galaxy S25 FE সেপ্টেম্বর 15 ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ অষ্টমীতে একঝাঁক অফারের সঙ্গে ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির সেল শুরু হয়েছে। নতুন ফ্যান এডিশন মডেলে সার্কেল টু সার্চ, জেমিনাই লাইভ, নাও বার, নাও ব্রিফের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) নির্ভর ফিচার্স রয়েছে। গত বছরের Galaxy S24 FE-এর তুলনায় উত্তরসূরী ফোনটি ব্যাটারি, চার্জিং স্পিড, এবং ক্যামেরা ডিপার্টমেন্টে গুরুত্বপূর্ণ আপগ্রেড নিয়ে এসেছে। হ্যান্ডসেটটির ব্যাক ক্যামেরা 8K ভিডিয়ো রেকর্ড করতে সক্ষম। Samsung Galaxy S25 FE সাতটি মেজর Android OS আপগ্রেড এবং 7 বছরের জন্য সিকিউরিটি আপডেট পাবে।
Samsung Galaxy S25 FE-এর 8 জিবি র্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজ ভারতে 59,999 টাকায় লঞ্চ হয়েছে। অন্য দিকে, 8 জিবি র্যাম+ 256 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 512 জিবি মডেলের দাম যথাক্রমে 65,999 টাকা ও 77,999 টাকা। স্মার্টফোনটি জেটব্ল্যাক, নেভি ও সাদা রঙে পাওয়া যাবে। কোম্পানি ডেবিট ও ক্রেডিট কার্ডে অতিরিক্ত 5,000 টাকা ক্যাশব্যাক এবং 24 মাস পর্যন্ত নো-কস্ট EMI অপশন অফার করছে।
নতুন Galaxy S25 FE কিনলে Samsung Galaxy Buds 3 FE ইয়ারফোনে 4,000 টাকা ডিসকাউন্ট পেতে পারেন গ্রাহকরা। 4,199 টাকায় দুই বছরের স্ক্রিন প্রোটেকশন প্ল্যানও বেছে নিতে পারেন। স্মার্টফোনটি Samsung-এর ওয়েবসাইট, Samsung এক্সক্লুসিভ স্টোর, অফলাইন অনুমোদিত রিটেল স্টোর, এবং অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্মগুলি থেকে কেনা যাবে।
Samsung Galaxy S25 FE-এর সামনে 6.7 ইঞ্চি FHD+ (2340x1080 পিক্সেল) ডায়নামিক AMOLED 2X স্ক্রিন আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস+ প্রোটেকশন, ভিশন বুস্টার, এবং 1,900 নিট ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটিতে 4 ন্যানোমিটারের Exynos 2400 প্রসেসর দেওয়া হয়েছে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড 16 ভিত্তিক One UI 8 কাস্টম সফটওয়্যারে রান করে।
স্যামসাং গ্যালাক্সি এস25 এফই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে। ক্যামেরা সিস্টেমে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, f/2.2 অ্যাপারচার সহ 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, ও 3x অপটিক্যাল জুম সহ 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স আছে। সামনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
Galaxy S25 FE সাতটি OS আপগ্রেড ও সাত বছর সিকিউরিটি আপডেট পাবে। ফোনটিতে 45W ওয়্যার্ড এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ 4,900mAh ব্যাটারি আছে। এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 10 শতাংশ বড় ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP68 জলরোধী রেটিং, উন্নত আর্মর অ্যালুমিনিয়াম ফ্রেম, ইত্যাদি৷ ফোনটি 7.4 মিমি পুরু এবং ওজন 190 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
WhatsApp Reportedly Rolling Out AI Content Label for Channels on iOS
Dyson Launches CameraJet Toothbrush With Camera and Wi-Fi Connectivity