Samsung Galaxy S26 ও Galaxy S26+ বিশ্বের প্রথম 2nm প্রসেসর ও প্রাইভেসি ডিসপ্লে ফিচারের সাথে লঞ্চ হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 25 ফেব্রুয়ারি 2026 23:59 IST
হাইলাইট
  • Samsung Galaxy S26 ও Galaxy S26+ প্রাইভেসি ডিসপ্লের সাথে এসেছে
  • ফোনগুলি বিশ্বের প্রথম 2 ন্যানোমিটার প্রসেসর Exynos 2600 ব্যবহার করেছে
  • দুই ফোনের ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম নতুনভাবে ডিজাইন করা হয়েছে

Samsung Galaxy S26 ও Galaxy S26+ are powered by world’s first 2nm Exynos 2600 chipset

Samsung Galaxy S26 Series বুধবার রাতে ভারতে লঞ্চ হয়েছে। এই বছরের প্রথম গ্যালাক্সি আনপ্যাকড অনুষ্ঠানে Galaxy S26, Galaxy S26+, ও Galaxy S26 Ultra আত্মপ্রকাশ করেছে। টপ মডেল Ultra-এর দাম ও খুঁটিনাটি আমাদের আগের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। Galaxy S26 ও Galaxy S26+ বিশ্বের প্রথম 2 ন্যানোমিটার Exynos 2600 প্রসেসর এবং প্রাইভেসি ডিসপ্লে প্রযুক্তির সাথে এসেছে। ফোনগুলি নাও অ্যাসিস্ট, কল স্ক্রিন, ফটো অ্যাসিস্ট, ক্রিয়েটিভ স্টুডিও, বিক্সবি ডিভাইস এজেন্ট, ও প্রাইভেসি এলার্টের মতো ফিচার্স অফার করে। দুই ফোনের ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম নতুনভাবে ডিজাইন করে চিপসেটের প্রান্তে স্থানান্তরিত করা হয়েছে। ফলে তাপ অপসারণের ক্ষমতা 29 শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Samsung Galaxy S26 ও Galaxy S26+ স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এস26 ও এস26+ এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও F/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুমের সাথে একটি 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, এবং 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সামনে একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ব্যাক ক্যামেরা 30FPS-এ 8K ও ফ্রন্ট ক্যামেরা 60FPS-এ 4K রেজোলিউশন ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Galaxy S26 এবং Galaxy S26+ এর সামনে যথাক্রমে 6.3 ইঞ্চি FHD+ ও 6.7 ইঞ্চি QHD+ অ্যামোলেড 2X  ডিসপ্লে রয়েছে। দুই ফোনেই 1-120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, Corning Gorilla Glass Armor 2 কভার, ও HDR10+ সাপোর্ট আছে। ফোনগুলিতে প্রাইভেসি ডিসপ্লে ফিচার যুক্ত হয়েছে, যা 30 ডিগ্রির বেশি কোণ থেকে স্ক্রিনের দৃশ্যমানতা পুরো কমিয়ে দেয়।

যিনি সামনে থেকে ফোন ব্যবহার করছেন, তার কাছে ডিসপ্লে স্পষ্ট ও পরিষ্কার থাকে  কেউ পাশ থেকে উঁকি মারার চেষ্টা করলে, সম্পুর্ণ অন্ধকার দেখবে। ইউজার চাইলে প্রাইভেসি ডিসপ্লে ফিচার বন্ধ করে রাখতে পারবে। ফোনগুলি এক্সিনস 2600 প্রসেসরে রান করে। চিপসেটের সাথে 12 জিবি র‍্যাম ও 512 জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত।

স্ট্যান্ডার্ড Galaxy S26 মডেলে 4,300mAh লিথিয়াম আয়ন ব্যাটারি আছে। Galaxy S26+ আরও বড় 4,800mAh ব্যাটারির সাথে এসেছে। উভয় ফোনে 20W Qi2 ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির সাথে যথাক্রমে 45W ও 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং আছে। ফোনগুলি Android 16 ভিত্তিক One UI 8.5 কাস্টম স্কিনের সাথে এসেছে। সংস্থা সাতটি মেজর Android OS আপগ্রেড এবং সাত বছর সিকিউরিটি আপডেট সরবরাহ করবে।

Samsung Galaxy S26 ও Galaxy S26+ দাম

Samsung Galaxy S26 দুইটি ভ্যারিয়েন্টে এসেছে। 256 জিবি ও 512 জিবি মডেলের দাম যথাক্রমে 87,999 টাকা ও 1,07,999 টাকা। অন্য দিকে, Galaxy S26+ মডেলটিও 256 জিবি ও 512 জিবি কনফিগারেশনে লঞ্চ হয়েছে, যাদের মূল্য যথাক্রমে 1,19,999 ও 1,39,999 টাকা। ফোনগুলি ব্ল্যাক, পার্পল, ব্লু, ও হোয়াইট কালার অপশনে উপলব্ধ হবে। এটি Amazon এবং স্যামসাং ইন্ডিয়ার অনলাইন স্টোরে পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 12,249 টাকায় অ্যামোলেড স্ক্রিন, Sony ক্যামেরা, ও সেরা প্রসেসর, Lava Bold 2 5G ফোনে ব্যাপক অফার
  2. শাওমির নতুন বাজেট ফোন Redmi 15A 5G মার্চ 27 লঞ্চ হচ্ছে, 6300mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে থাকবে
  3. Android ফোনে অ্যাপ ব্যবহারে নয়া নিয়ম আনছে Google, অনেকের অসুবিধা হলেও কমবে সাইবার প্রতারণা
  4. Redmi R সিরিজের স্মার্টফোন ভারতে আসছে? নতুন টিজার ঘিরে জল্পনা তুঙ্গে
  5. iQOO Z11 বিরাট 9,020mAh ব্যাটারি ও 165Hz রিফ্রেশ রেট OLED ডিসপ্লের সাথে আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে
  6. Vivo ভারতে আনছে দুই নতুন 5G ফোন, থাকবে 6500mAh ব্যাটারি, দাম ফাঁস হল
  7. FaceBook-এর নতুন স্কিম, রিলস পোস্ট করলেই মাসে 2.8 লক্ষ টাকা আয়, ভিউ লাগবে না
  8. Realme P4 Lite 5G সবচেয়ে সস্তায় VC কুলিং, 7,000mAh ব্যাটারি, ও 144 হার্টজ ডিসপ্লে সহ ভারতে লঞ্চ হল
  9. Vivo X300 Ultra বিশ্বের প্রথম দুইটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে মার্চ 30 লঞ্চ হচ্ছে, সঙ্গে আসছে Vivo X300s
  10. Xiaomi 17 ও Xiaomi 17 Ultra-এর সেল শুরু, 10,000 টাকা ছাড়ে 200MP ক্যামেরা ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.