Samsung Galaxy S26 Ultra ঝড় তুলে DSLR-এর মতো ক্যামেরা ও সেরা ফিচার্স নিয়ে লঞ্চ হল, দাম জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 25 ফেব্রুয়ারি 2026 23:58 IST
হাইলাইট
  • Samsung Galaxy S26 Ultra রান করে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে
  • ফোনে 200 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ আছে
  • ডিভাইসের সামনে QHD+ রেজোলিউশনের অ্যামোলেড ডিসপ্লে আছে

Samsung Galaxy S26 Ultra is equipped with a 200-megapixel primary camera

Samsung Galaxy S26 Series আজ অপেক্ষার ইতি ঘটিয়ে ভারতে লঞ্চ হয়েছে। 2026 সালের প্রথম গ্যালাক্সি আনপ্যাকড অনুষ্ঠানে Galaxy S26, Galaxy S26+, ও Galaxy S26 Ultra আত্মপ্রকাশ করেছে। ফোনগুলির মধ্যে Samsung Galaxy S26 Ultra মডেলে সবচেয়ে বেশি প্রিমিয়াম ফিচার্স রয়েছে ও সিরিজের অন্য দুই মডেলের মতো বিশ্বের প্রথম প্রাইভেসি ডিসপ্লে প্রযুক্তি অফার করে। এটি 200 মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা, 100x এআই-চালিত স্পেস জুম, এজেন্টিক AI, ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি বিভাগে একাধিক আপগ্রেড, 60W ফাস্ট চার্জিং, 16 জিবি র‍্যাম, 7.9 মিমি স্লিম বডি, IP68 জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, নতুন ভ্যাপার চেম্বার (VC) কুলিং সিস্টেম, ও সাত বছর সফটওয়্যার আপডেটের সাথে এসেছে।

Samsung Galaxy S26 Ultra স্পেসিফিকেশন ও ফিচার্স

স্যামসাং গ্যালাক্সি এস26 আল্ট্রা একাধিক উন্নত এআই ফিচার্সের সাথে এসেছে। কল স্ক্রিন অচেনা নম্বর থেকে ফোন এলে কল নিজে থেকেই রিসিভ করে এবং লাইভ ট্রান্সক্রিপ্ট দেখায়। ফলে ইউজার কর ধরার আগেই কলারের উদ্দেশ্য জানতে পারবে। ফটো অ্যাসিস্টের মাধ্যমে ছবি থেকে বস্তু সরানো, আলো ঠিক করা বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের মতো কাজ করা যাবে। আবার বিক্সবি ভয়েস কমান্ডের মাধ্যমে মুখে বলেই ফোনের সেটিংস পরিবর্তন করা যাবে।

Samsung Galaxy S26 Ultra-এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও F/1.4 অ্যাপারচার সহ 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 5x অপটিক্যাল জুম এবং OIS সহ একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, 3x অপটিক্যাল জুমের সাথে 10 মেগাপিক্সেল  টেলিফটো ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সামনে একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ব্যাক ক্যামেরা 8K ও ফ্রন্ট ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

এই নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনে 6.9 ইঞ্চি ডাইনামিক LTPO অ্যামোলেড 2X ডিসপ্লে রয়েছে, যা 2,600 নিট পিক ব্রাইটনেস, QHD+ রেজোলিউশন, HDR10+, ও 1-120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনে প্রাইভেসি ডিসপ্লে ফিচার যুক্ত হয়েছে, যা 30 ডিগ্রির বেশি কোণ থেকে স্ক্রিনের দৃশ্যমানতা কমিয়ে দেয়।

যিনি ফোন ব্যবহার করছেন, তার কাছে ডিসপ্লে স্পষ্ট ও পরিষ্কার থাকে। কেউ পাশ থেকে দেখার চেষ্টা করলে, পুরো অন্ধকার দেখবে। সংস্থার দাবি, এটি পাবলিক ট্রান্সপোর্ট, অফিস, ভিড়ভাট্টায় ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে সাহায্য করবে। ইউজার চাইলে প্রাইভেসি ডিসপ্লে ফিচার বন্ধ করে রাখতে পারবে।

ডিভাইসে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করেছে দক্ষিণ কোরিয়ান সংস্থাটি। ফোনে 5,000mAh ব্যাটারি রয়েছে, যা 60W ফাস্ট চার্জিং ও 25W ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। 60W চার্জার 30 মিনিটে ব্যাটারি 75 শতাংশ চার্জ করতে সক্ষম। Ultra মডেলে Android 16 ভিত্তিক One UI 8.5 কাস্টম স্কিন আছে। সংস্থা সাতটি মেজর Android OS আপগ্রেড এবং সাত বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে। 

Samsung Galaxy S26 Ultra দাম

Samsung Galaxy S26 Ultra ভারতে তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। বেস 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 1,39,999 টাকা। 12 জিবি র‍্যাম  + 512 জিবি স্টোরেজ এবং 16 জিবি র‍্যাম এবং 1 টিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 1,59,999 ও 1,89,999 টাকা। ফোনটি ব্ল্যাক, পার্পল, ব্লু, ও হোয়াইট কালার অপশনে পাওয়া যাবে। এটি Amazon এবং স্যামসাং ইন্ডিয়ার অনলাইন স্টোরে পাওয়া যাবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Lighter IP68 rated design
  • Privacy Display is handy and practical
  • One UI gets smarter with better AI integrations
  • Fast-charging finally
  • Impressive video recording capability
  • Bad
  • 3x telephoto camera needs work
  • Low-light performance could have been better
  • Selfies don?t show accurate edge-detection
  • S Pen cannot be used as camera remote
 
KEY SPECS
Display 6.90-inch
Front Camera 12-megapixel
Rear Camera 200-megapixel + 50-megapixel + 50-megapixel + 10-megapixel
RAM 12GB, 16GB
Storage 256GB, 512GB, 1024GB
Battery Capacity 5000mAh
OS Android 16
Resolution 1,440x3,120 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme ভারতে আনছে 165Hz ডিসপ্লে ও 9,000mAh ব্যাটারির প্রথম মিড-রেঞ্জ ফোন
  2. লঞ্চের আগেই OnePlus Nord CE 6 Lite এর দাম ও ফিচার্স সামনে এল, সেরা বাজেট ফোন হতে পারে
  3. OpenAI আনছে AI স্মার্টফোন, Android ও iPhone ছাড়িয়ে ভবিষ্যতের দুনিয়া দেখবে বিশ্ব
  4. গরমে সারাক্ষণ ফ্যান চালালে কত টাকার বিদ্যুৎ খরচ হয়? জানলে চমকে উঠবেন
  5. Jio গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা, বন্ধ হতে পারে সিম, এখনই জানুন কী করবেন
  6. XChat: হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে লঞ্চ হল ইলন মাস্কের এক্সচ্যাট মেসেজিং অ্যাপ, কি কি ফিচার দেখুন
  7. নতুন Redmi ফোনের সেল শুরু, 120Hz ডিসপ্লে ও 6300mAh ব্যাটারি মাত্র 10499 টাকায়
  8. Meta লঞ্চ করল নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Instants, ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে কতটা আলাদা
  9. Redmi Note 17 Pro Max অসাধারণ 200MP ক্যামেরা ও বিশাল 10000mAh+ ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
  10. Google-এর এক আপডেটে বদলে গেল Android স্মার্টফোন, আর লাগবে বা OTP
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.