Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 20 নভেম্বর 2026 20:09 IST
হাইলাইট
  • Samsung Galaxy S27 Pro চলতে পারে Exynos 2700 প্রসেসরে
  • ফোনটি Geekbench প্ল্যাটফর্মে SM-S957B মডেল নম্বরের সঙ্গে লিস্টেড হয়েছে
  • Samsung Galaxy S27 Pro-তে Android 17 প্রি-ইনস্টলড থাকছে

Samsung Galaxy S26 was launched in February, 2026

Photo Credit: Samsung

Samsung Galaxy S26 সিরিজ বাজারে এসেছিল গত ফেব্রুয়ারি মাসে। Galaxy S27 সিরিজ আগামী বছরের প্রথম ত্রৈমাসিকের মধ্যে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি স্ট্যান্ডার্ড Samsung Galaxy S27 ও Galaxy S27+ ভারতের একটি সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছিল। আর এখন Galaxy S27 Pro মডেল একটি বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে লিস্টেড হয়েছে। সেখান থেকে এর প্রসেসর, পারফরম্যান্স, ও সফটওয়্যার সম্পর্কিত তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, স্যামসাংয়ের আসন্ন ফ্ল্যাগশিপ ফোনের ভারতীয় ও ইউরোপীয় ভ্যারিয়েন্টে  2 ন্যানোমিটার ফেব্রিকেশনে নির্মিত ডেকা কোর Exynos 2700 প্রসেসর ব্যবহার করা হবে।

Samsung Galaxy S27 Pro লিস্টেড হল Geekbench-এ

টিপস্টার অভিষেক যাদব তাঁর এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করে জানিয়েছেন, Geekbench বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে স্যামসাংয়ের একটি আসন্ন স্মার্টফোন দেখা গিয়েছে। যার মডেল নম্বর হল SM-S957B। দাবি করা হচ্ছে, এটি আসলে Samsung Galaxy S27 Pro-এর ভারতীয় ভ্যারিয়েন্টের মডেল নম্বর।

Advertisement

গিকবেঞ্চের লিস্টিং অনুসারে, পারফরম্যান্সের জন্য ফোনটিতে Samsung S5E9975 প্রসেসর আছে। এটি দশটি কোরযুক্ত Exynos 2700 চিপসেট হতে পারে বলে মনে করা হচ্ছে, যা এখনও বাজারে আসেনি। চিপসেটের আর্কিটেকচারের কথা বললে, এটি 2.88 গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি Cluster 1 কোর নিয়ে গঠিত।

প্রসেসরে 3.36 গিগাহার্টজের একটি Cluster 2 কোর, 3.74 গিগাহার্টজের চারটি পারফরম্যান্স কোর রয়েছে। এছাড়াও, এতে একটি প্রাইম কোর থাকবে, যার সর্বোচ্চ ক্লক স্পিড 4.24 গিগাহার্টজ। ফোনে 10.60 জিবি র‍্যাম রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। লঞ্চের সময় একে 12 জিবি হিসেবেই মার্কেটিং করা হবে। ফোনটিতে Android 17 ভিত্তিক One UI 9 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকবে।

Samsung Galaxy S27 Pro গিকবেঞ্চের সিঙ্গল কোর টেস্টে 3,061 পয়েন্ট স্কোর করেছে। প্ল্যাটফর্মটির মাল্টি কোর পারফরম্যান্স পরীক্ষায় ফোনটি পেয়েছে 10,967 পয়েন্ট। তবে দক্ষিণ কোরিয়ান সংস্থাটি এখনও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি।

Advertisement

প্রসঙ্গত, Samsung তাদের আসন্ন Galaxy ফ্ল্যাগশিপ ফোনগুলির জন্য বেজেলহীন ডিসপ্লে তৈরির কথা ভাবছে। সংস্থা খুব পাতলা বেজেলযুক্ত সাধারণ ফ্ল্যাট ডিসপ্লে ব্যবহার করতে পারে। আবার ফোনের চারটি প্রান্তই ঘিরে থাকবে, এমন কার্ভড ডিসপ্লে নিয়ে আসতে পারে সংস্থাটি। তবে স্যামসাং সম্পূর্ণরূপে বেজেল সরিয়ে ফেলার পরিকল্পনা করছে, নাকি আরও পাতলা করতে চাইছে, তা স্পষ্ট নয়। 

আসলে আগামী বছর আইফোনের কুড়িতম বার্ষিকী উদযাপিত হবে৷ এই উপলক্ষে বাজারে আসা আইফোনে 1 মিমি পুরু বেজেলের সঙ্গে চার প্রান্তেই কাচের বাঁকানো (কোয়াড-কার্ভড) ডিসপ্লে দেখা যেতে পারে। ফ্রন্ট থেকে ফোনটিকে দেখলে বেজেল প্রায় অদৃশ্য বলে মনে হবে। Apple যে ধরনের ডিসপ্লে তৈরি করছে, Samsung ঠিক তেমন স্ক্রিন আনতে চাইছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  2. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  3. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  4. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  5. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  6. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  7. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  8. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
  9. Instagram অবশেষে স্টোরি এডিট করার সুবিধা আনল, অক্ষত থাকবে লাইক-ভিউ
  10. Apple-এর আগেই বেজেলহীন ডিসপ্লের মোবাইল ফোন আনতে পারে Samsung
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.