ভারতে প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে এক নম্বরে Samsung

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 31 জানুয়ারী 2019 09:20 IST
হাইলাইট
  • 2018 সালে ভারতে প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে এক নম্বরে রয়েছে Samsung
  • দুই নম্বরে OnePlus
  • তিন নম্বরে Apple

2018 সালে ভারতে প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে এক নম্বর স্থান দখল করেছে Samsung। গত বছর ভারতে বিক্রি হওয়া মোট প্রিমিয়াম স্মার্টফোনের 34 শতাংশ Samsung স্মার্টফোন। Samsung এর ঠিক পেছনেই প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্ট এ 33 শতাংশ বাজার দখল করে রয়েছে OnePlus। বুধবার কাউন্টারপয়েন্ট প্রকাশিত রিপোর্টে এই কথা জানা গিয়েছে। ভারতে প্রিমিয়াম স্মার্ট ফোন সেগমেন্টে তিন নম্বর স্থানে রয়েছে Apple। 2018 সালে ভারতের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে 23 শতাংশ দখল করেছিল মার্কিন টেক কোম্পানিটি।

 

আরও পড়ুন: দুর্দান্ত ডিসপ্লে, প্রসেসার আর ব্যাটারি সহ ভারতে এল Samsung Galaxy M10 আর Galaxy M20

 

গত বছর একটি ত্রৈমাসিকে (চতুর্থ ত্রৈমাসিক) ভারতে স্মার্টফোন বিক্রির রেকর্ড করেছে OnePlus। 2018 সালের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে ভারতে বিক্রি হওয়া প্রিমিয়াম স্মার্টফোনের 36 শতাংশ OnePlus স্মার্টফোন। তবে গোটা বছরে ভারতে মোট প্রিমিয়াম স্মার্টফোন বিক্রিতে OnePlus কে টেক্কা দিয়েছে Samsung।

 

আরও পড়ুন: ভারতে নতুন স্মার্টওয়াচ ও ফিটনেস ট্র্যাকার নিয়ে এলো Honor

 

“2018 সালের ভারতের সেরা প্রিমিয়াম স্মার্টফোন OnePlus 6। গত বছর বিক্রি হওয়া মোট প্রিমিয়াম স্মার্টফোনের 15 শতাংশ OnePlus 6। এরপর এই বাজারে 10 শতাংশ শেয়ার নিয়ে দুই নম্বর স্থানে রয়েছে OnePlus 6T। 2018 সালের তৃতীয় জনপ্রিয় প্রিমিয়াম স্মার্টফোন Samsung S9+ (8 শতাংশ মার্কেট শেয়ার)।” বলেন কাউন্টারপয়েন্ট রিসার্চ এনালিস্ট কর্ণ চৌহান। তিনি বলেন দীপাবলীর সময় OnePlus 6T ফোনের বিপুল চাহিদা দেখা গিয়েছিল। ওয়ানপ্লাস এক্সপেরিয়েন্স স্টোর এর মাধ্যমে অফলাইন চ্যানেলেও সাফল্য পেয়েছে চীনের কোম্পানিটি।

Advertisement

 

আরও পড়ুন: মাত্র 154 টাকায় ছয় মাস ভ্যালিডিটি দিচ্ছে Vodafone

 

2018 সালের চতুর্থ ত্রৈমাসিকে ভারতের মোট প্রিমিয়াম স্মার্টফোন বাজারের 26 শতাংশ দখল করে ছিল Samsung। এই সময় লঞ্চ হওয়া বিশ্বের প্রথম চারটি রিয়ার ক্যামেরার স্মার্টফোন Galaxy A9 এর হাত ধরে 30,000 টাকা থেকে 40,000 টাকার বাজারে সাফল্য পেয়েছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।

Advertisement

 

আরও পড়ুন: কবে লঞ্চ হবে Redmi X?

Advertisement

 

2018 সালের চতুর্থ ত্রৈমাসিকে মুখ থুবরে পড়েছে Apple। লেটেস্ট স্মার্টফোনের আকাশছোঁয়া দাম হওয়ার কারণেই 2018 সালের চতুর্থ ত্রৈমাসিকে 2017 সালের তুলনায় 25 শতাংশ বিক্রি কমেছে কোম্পানির। ভারতের স্মার্ট ফোন তৈরি না করার কারণে ভারতে 20 শতাংশ অতিরিক্ত আমদানি শুল্ক দিতে হয় Apple কে।

 

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung, OnePlus, Counterpoint
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme Narzo 100x 5G আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, 8,000mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ফিচার্স
  2. BSNL আনল iPhone 17 Pro-এর থেকেও দামি ফোন, নেই ক্যামেরা-টাচস্ক্রিন, তাও চমকে দেবে ফিচার
  3. Google Pixel 11 সিরিজের পর ফাঁস হল Pixel Watch 5-এর দাম, ঘড়িতেই থাকবে 4G LTE সাপোর্ট
  4. লঞ্চের আগেই ফাঁস Samsung-এর নতুন চার ডিভাইস, প্রকাশ্যে Galaxy Z Fold 8 ফোনের ডিজাইন
  5. iQOO Z11 Lite স্মার্টফোনের লঞ্চের দিন ঘোষণা হল, সস্তায় অভিনব AI ফিচার্স ও শক্তিশালী ব্যাটারি থাকবে
  6. OpenAI আনল নতুন GPT Live মডেল, এবার বন্ধুর মতো মন দিয়ে শুনবে ও কথা বলবে ChatGPT
  7. Itel Zeno 30 5G খুব সস্তায় 7,000mAh ব্যাটারি ও অটোফোকাস ক্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল
  8. JioTV Pro: DTH অতীত, মাত্র 55 টাকায় দেখুন 1,000+ লাইভ টিভি চ্যানেল, জিওর নতুন ধামাকা
  9. Samsung Galaxy M67 মিড-রেঞ্জে S22 সিরিজের ফ্ল্যাগশিপ প্রসেসর-সহ লঞ্চ হবে
  10. নন-স্টপ পাওয়ারের সঙ্গে Realme Narzo 100x 5G লঞ্চ হচ্ছে ভারতে, ব্যাটারিতে বড় চমকের ইঙ্গিত
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.