লঞ্চের আগেই ফাঁস হল Samsung Galaxy M11 -এর ছবি ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 30 মার্চ 2020 14:17 IST
হাইলাইট
  • Samsung Galaxy M11 -এ থাকছে Snapdragon 450 চিপসেট
  • থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে
  • ফোনের ভিতরে 5,000 mAh ব্যাটারি থাকতে পারে

Samsung Galaxy M11 -এ হোল পাঞ্চ ডিসপ্লে থাকছে

প্রায় তিন মাসের বেশি সময় ধরে বিভিন্ন রিপোর্টে Samsung Galaxy M11 সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ্যে আসছে। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে এই ফোনের ছবি ও সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এই ফোনের ভিতরে থাকতে পারে 5,000 mAh ব্যাটারি।

সম্প্রতি ytechb.com ওয়েবসাইটে Galaxy M11 -এর ছবি ও স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। কালো, বেগুনি এবং আকাশের নীল রঙে এই ফোন পাওয়া যাবে।

Samsung Galaxy M11 স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Samsung Galaxy M11 -এ হোল-পাঞ্চ ডিসপ্লে থাকবে। ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকতে পারে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে থাকতে পারে 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।

Galaxy M11 -এর ভিতরে থাকবে Qualcomm Snapdragon 450 চিপসেট। সঙ্গে থাকছে Adreno 506 জিপিইউ, 3GB/4GB RAM, 32GB/64GB স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ 512GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

হোল-পাঞ্চ ডিসপ্লে, ট্রিপল ক্যামেরা সহ আসছে Samsung Galaxy M51

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

Galaxy M11 -এ Android 10 অপারেটিং সিস্টেম চলবে। থাকছে USB Type-C পোর্ট, 3,5 মিমি অডিও জ্যাক, Bluetooth 4.2 ও 5,000 mAh ব্যাটারি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  3. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  4. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  6. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  7. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  8. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  9. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  10. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.