বিশাল ব্যাটারি, দুর্দান্ত ডিসপ্লে সহ লঞ্চ হল Samsung Galaxy M21

Galaxy M21-এ থাকছে 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Exynos 9611 চিপসেট।

বিশাল ব্যাটারি, দুর্দান্ত ডিসপ্লে সহ লঞ্চ হল Samsung Galaxy M21

Samsung Galaxy M21 তে থাকছে 6,000 mAh ব্যাটারি

হাইলাইট
  • 23 মার্চ বিক্রি শুরু হবে Samsung Galaxy M21
  • থাকছে Exynos 9611 চিপসেট
  • Android 10 অপারেটিং সিস্টেম চলবে
বিজ্ঞাপন

ভারতে এল Galaxy M21। বুধবার ভারতে এই ফোন লঞ্চ করেছে Samsung। দুটি স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। থাকছে Exynos 9611 চিপসেট, 6,000 mAh ব্যাটারি। এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। Realme 6 ও Readmi Note 9 Pro কে টেক্কা দিতেই নতুন এই ফোন ভারতে নিয়ে এল Samsung।

Samsung Galaxy M21 -এর দাম

4GB RAM + 64GB স্টোরজে Galaxy M21 -এর দাম 12,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোনের দাম জানায়নি Samsung। 23 মার্চ দুপুর 12 টায় Amazon.in থেকে এই ফোন বিক্রি শুরু হবে।

Samsung Galaxy M21 স্পেসিফিকেশন

এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে One Ui 2.0 স্কিন চলবে। Galaxy M21-এ থাকছে 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Exynos 9611 চিপসেট। সঙ্গে রয়েছে 6GB RAM ও 128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে 20 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হয়েছে।

স্মার্টফোনে 150MP ক্যামেরা! চলতি বছরেই আসতে পারে Samsung -এর নতুন সেন্সর

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

কানেক্টিভিটির জন্য থাকছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, USB Type-C ও 3.5 মিমি অডিও পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 6,000 mAh ব্যাটারি। এই ফোনের ওজন 188 গ্রাম।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Crisp AMOLED display
  • Very good battery life
  • Decent performance
  • Bad
  • Spammy notifications
  • Below-average camera performance
  • Charging takes a long time
Display 6.40-inch
Processor Samsung Exynos 9611
Front Camera 20-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 6000mAh
OS Android 10
Resolution 2340x1080 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  2. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  3. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  4. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  5. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  6. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  7. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  8. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  9. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  10. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »