আজ বিক্রি শুরু হচ্ছে Samsung Galaxy M31; লঞ্চ অফারে কী সুবিধা মিলবে?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 5 মার্চ 2020 09:55 IST
হাইলাইট
  • Samsung Galaxy M31 -এ Exynos 9611 চিপসেট রয়েছে
  • Galaxy M31 -এর দাম 15,999 টাকা
  • সেলফি তোলার জন্য থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা

Samsung Galaxy M31 -এ 6,000mAh ব্যাটারি রয়েছে

25 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy M31। বৃহস্পতিবার এই ফোন বিক্রি শুরু করছে Samsung। এই ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে। ফোনের ভিতরে রয়েছে Exynos 9611, 6,000 mAh ব্যাটারি। সেলফি তোলার জন্য থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ স্টাইল নচ থাকছে। নতুন ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির One UI স্কিন চলবে।

Samsung Galaxy M31 -এর দাম ও লঞ্চ অফার

64GB স্টোরেজে Samsung Galaxy M31 -এর দাম 15,999 টাকা। 128GB স্টোরেজে এই ফোন কিনতে 16,999 টাকা খরচ হবে। লঞ্চ অফারে এই ফোনে 1,000 টাকা ছাড় দিচ্ছে কোম্পানি। অর্থাৎ 14,999 টাকায় এই ফোন কেনা যাবে। কালো ও নীল রঙে এই ফোন পাওয়া যাবে। বৃহস্পতিবার দুপুর 12 টায় Amazon.in ও কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে বিক্রি শুরু হচ্ছে Samsung Galaxy M31।

আগামী সপ্তাহে লঞ্চের আগেই ফাঁস হল Redmi Note 9 Pro -র স্পেসিফিকেশন

Samsung Galaxy M31 স্পেসিফিকেশন

Samsung Galaxy M31 -এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির One UI স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Exynos 9611 চিপসেট ও 6GB RAM। 64GB ও 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।

Samsung Galaxy M31 -এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় রয়েছে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Advertisement

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Samsung Galaxy M31 -এর ভিতরে রয়েছে একটি 6,000 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 15W ফাস্ট চার্জ সাপোর্ট। 8.9 মিমি চওড়া এই ফোনের ওজন 191 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.