এটাই নতুন Sony Xperia XZ4?

এই প্রথম কোন Sony ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেট আপ ব্যবহার হতে চলেছে। এখনও পর্যন্ত শুধুমাত্র Xperia XZ2 Premium ফোনে ডুয়াল ক্যামেরা ব্যবহার করেছে Sony।

এটাই নতুন Sony Xperia XZ4?

Photo Credit: OnLeaks/MySmartPrice

Sony Xperia XZ4 ফোনের প্রধান আকর্ষণ ট্রিপল রিয়ার ক্যামেরা

হাইলাইট
  • পরবর্তী Sony ফ্ল্যাগশিপ ফোনের ডিজাইন ইন্টারনেটে ফাঁস হয়ে গেল।
  • Sony Xperia XZ সিরিজের পরবর্তী স্মার্টফোন Xperia XZ4
  • এই ফোনের প্রধান আকর্ষণ অবশ্যই ফোনের রিয়ার ক্যামেরা
বিজ্ঞাপন

শিঘ্রই লঞ্চ হবে Sony Xperia XZ সিরিজের পরবর্তী স্মার্টফোন Xperia XZ4। এবার পরবর্তী Sony ফ্ল্যাগশিপ ফোনের ডিজাইন ইন্টারনেটে ফাঁস হয়ে গেল। নতুন এই পোস্টে 360 ডিগ্রি ভিডিওতে Sony Xperia XZ4 ফোনটি দেখা গিয়েছে। এই ফোনের প্রধান আকর্ষণ অবশ্যই ফোনের রিয়ার ক্যামেরা। Xperia XZ4 ফোনে ট্রিপল ক্যামেরা সেট আপ ব্যবহার করেছে Sony।

OnLeasks ওয়েবসাইটে নতুন এই ভিডিও পোস্ট হয়েছে। এর আগেও একাধিক স্মার্টফোনের ভিডিও লঞ্চের আগে সঠিকভাবে পোস্ট করেছেইল এই ওয়েবসাইট। প্রসঙ্গত এই প্রথম কোন Sony ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেট আপ ব্যবহার হতে চলেছে। এখনও পর্যন্ত শুধুমাত্র Xperia XZ2 Premium ফোনে ডুয়াল ক্যামেরা ব্যবহার করেছে Sony। এই ফোনে 19MP+12MP ক্যামেরা রয়েছে।

Sony Xperia XZ4 ফোনে থাকতে পারে একটি 6.5 ইঞ্চি ডিসপ্লে। তবে এই ফদোনের ডিসপ্লের উপরে কোন নচ থাকবে না। মাত্র 9 মিমি পাতলা Xperia XZ4 ফোনের অ্যাসপেক্ট রেশিও 21:9।

ফাঁস হওয়া পোস্টে দেখা গিয়েছে Sony Xperia XZ4 তে রয়েছে একটি পাওয়ার বাটন ও একটি ক্যামেরা শাটার বাটন। এছাড়াও ফোনের দানদিকে থাকবে ভলিউম রকার। Xperia XZ4 ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের নীচে থাকছে স্পিকার গ্রিল আর USB Type C পোর্ট। তবে এই ফোনে কোন হেডফোন জ্যাক থাকছে না।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  2. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  3. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  4. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  5. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  6. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  7. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  8. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  9. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  10. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »