Tecno Camon Slim আইফোন এয়ারের স্টাইলে পাতলা ডিজাইনের সঙ্গে লঞ্চ হল, ক্যামেরায় বিরাট চমক

Tecno Camon Slim-এর AI Mood Light সিস্টেম, 55টি ভিন্ন ধরনের লাইটিং এফেক্ট সাপোর্ট করে।

Tecno Camon Slim আইফোন এয়ারের স্টাইলে পাতলা ডিজাইনের সঙ্গে লঞ্চ হল, ক্যামেরায় বিরাট চমক

Photo Credit: Tecno

Tecno Camon Slim's camera unit houses 354 mini LEDs for multi-scene lighting effects

হাইলাইট
  • Tecno Camon Slim মাত্র 6.39 মিমি পুরু
  • ফোনের পিছনে 354টি মিনি এলইডি আলো দিয়ে গঠিত লাইটিং সিস্টেম আছে
  • Tecno Camon Slim মডেলে 50MP ক্যামেরা Sony LYT-600 ক্যামেরা আছে
বিজ্ঞাপন

Tecno Camon Slim গ্লোবাল মার্কেটে লঞ্চ হল। এই ফোনের অন্যতম আকর্ষণ হল ডিজাইন। নামের সঙ্গে সাদৃশ্য রেখে টেকনোর নতুন স্মার্টফোন মাত্র 6.39 মিমি পুরু। ক্যামেরা মডিউলটি iPhone Air-এর স্টাইলে পিছনের অংশে উপরের দিকে অবস্থিত। ক্যামেরা আইল্যান্ডের দুই প্রান্তে একজোড়া ক্যামেরা সেন্সর ও মাঝখানে AI Mood Light সিস্টেম রয়েছে। সংস্থা দাবি করছে, লাইটিং সিস্টেমে 354টি মিনি এলইডি লাইট ব্যবহার করা হয়েছে। এটি শুধু সৌন্দর্য বৃদ্ধি নয়, 55টি ভিন্ন ধরনের লাইটিং এফেক্টের মাধ্যমে নতুন মেসেজ, ইনকামিং কল, চার্জিং স্ট্যাটাস, এবং নোটিফিকেশন সম্পর্কে তথ্য দেবে।

Tecno Camon Slim ফিচার্স, স্পেসিফিকেশন

টেকনো ক্যামন স্লিম মডেলের পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Sony LYT-600) ও একটি ফ্লিকার সেন্সর আছে। মেইন ক্যামেরা EIS, f/1.8 অ্যাপারচার, সুপার নাইট মোড, 2x সুপার জুম ফ্ল্যাশস্ন্যাপ, 24 মিমি, 35 মিমি, ও 50 মিমি মাল্টি-ফোকাল লেংথ সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।

Tecno Camon Slim-এ 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 1.5K রেজোলিউশন ও 144 হার্টজ রিফ্রেশ রেট অফার করে। হ্যান্ডসেটের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য 12-স্তরীয় কুলিং সিস্টেম এবং 3,205 বর্গমিমি স্টেইনলেস স্টিল ভ্যাপার চেম্বার আছে। ডিভাইসটি MediaTek Helio G200 Ultimate প্রসেসরে চলে। অর্থাৎ, ফোনে শুধু 4G কানেক্টিভিটি সাপোর্ট আছে।

টেকনোর নতুন স্মার্টফোন 5,600mAh ব্যাটারির সঙ্গে এসেছে। এটি 60W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সমর্থন করে৷ সংস্থার দাবি, ফুল চার্জে 576.24 ঘন্টা স্ট্যান্ডবাই টাইম, 23.88 ঘন্টা ভিডিও প্ল্যেব্যাক, ও 54.04 ঘন্টা কল টাইম পাওয়া যাবে। এর অন্যান্য উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে NFC, ডুয়াল স্পিকার, ইনফ্রারেড রিমোট (IR) কন্ট্রোল, ও IP68 + IP69 ওয়াটার প্রোটেকশন রেটিং।

এছাড়াও, ফোনটি AI রেকর্ডিং নোট, AI আর্ট গ্যালারি, এবং মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি অফার করে। এতে Android 16 ভিত্তিক HiOS 16.2 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টলড রয়েছে। টেকনো তিন মেজর অপারেটিং সিস্টেম (Android 19 পর্যন্ত) আপগ্রেড প্রদান করবে।

Tecno Camon Slim বাজারে 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে। তবে দাম বা কোন কোন দেশে পাওয়া যাবে, তা এখনও ঘোষণা হয়নি। এটি সংস্থার ওয়েবসাইটে বার্গান্ডি রেড, জঙ্গল গ্রীন, প্রিজম ব্ল্যাক, ও ভ্যান গগ ব্লু-এর মতো কালার অপশনে লিস্টেড আছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »