মিডরেঞ্জ বাজারের দখল নিতে বিক্রি শুরু হল Tecno Phantom 9: দাম ও ফিচার্স

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 17 জুলাই 2019 10:29 IST
হাইলাইট
  • স্টোরেজে Tecno Phantom 9 এর দাম 14,999 টাকা
  • শুধুমাত্র Flipkart থেকে এই ফোন পাওয়া যাবে
  • এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে

শুধুমাত্র Flipkart থেকে এই ফোন পাওয়া যাবে

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল Tecno Phantom 9। বুধবার ভারতে বিক্রি শুরু হল এই স্মার্টফোন। ভারতে শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে Phantom 9। এই ফোনের প্রধান আকর্ষন ট্রিপল রিয়ার ক্যামেরা আর ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। সেলফি ক্যামেরায় থাকছে 32 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। Flipkart এর সাথে হাত মিলিয়ে ভারতে এই স্মার্টফোন লঞ্চ করেছে Tecno Mobile।

Tecno Phantom 9 এর দাম

6GB RAM আর 128GB স্টোরেজে Tecno Phantom 9 এর দাম 14,999 টাকা। আজ ভারতে বিক্রি হবে এই স্মার্টফোন। শুধুমাত্র Flipkart থেকে এই ফোন পাওয়া যাবে।

Tecno Phantom 9 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Tecno Phantom 9 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.4 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ‘ডট নচ'। ফোনের ভিতরে থাকছে একটি MediaTek Helio P35 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।

Tecno Phantom 9 ফোনের পিছনে থাকছে 16MP + 8MP + 2MP ট্রিপল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য ফোনের সামনে থাকছে 32MP প্রাইমারি সেন্সর।

কানেক্টিভিটির জন্য Tecno Phantom 9 ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 a/b/g/n, Bluetooth v5.0, GPS/ A-GPS, Micro-USB আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে থাকছে 3,500 mAh ব্যাটারি। Tecno Phantom 9 এর ওজন 164 গ্রাম।

 
KEY SPECS
Display 6.40-inch
Processor MediaTek Helio P35
Front Camera 32-megapixel
Rear Camera 16-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Tecno Phantom 9, Transsion Holdings
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. সস্তায় কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ও ভাল ক্যামেরার ফোন কিনতে চান? Poco দিচ্ছে দারুণ সুযোগ
  2. iQOO Z11 স্মার্টফোনের ছবি প্রকাশ হল, 165Hz ডিসপ্লে ও 9,020mAh ব্যাটারির সাথে শীঘ্রই লঞ্চ
  3. Nothing Phone 4a ও Phone 4a Pro-এর বিক্রি শুরু হল, অফারে মাত্র 24,999 টাকায় কেনার সুযোগ
  4. Lava Bold 2 5G সস্তায় 50MP ক্যামেরা, 120Hz অ্যামোলেড ডিসপ্লে সহ লঞ্চ হল, কম দামে সেরা প্রসেসর
  5. 10,000 টাকা ছাড়ের সাথে Xiaomi 17 সিরিজের সেল শুরু হল, ক্রেতাদের জন্য 19,999 টাকার উপহার ফ্রি
  6. Google Maps সম্পূর্ণ নতুন রূপে হাজির, AI চেনাবে পথ, রাস্তাঘাট দেখা যাবে 3D-তে
  7. Motorola আনল 50MP সেলফি ক্যামেরা ও 144Hz ডিসপ্লের দুর্দান্ত ফিউশন ফোন
  8. Poco X8 Pro Max: 9000mAh ব্যাটারির প্রথম পোকো ফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  9. Motorola Edge 70 Fusion-এর ওপেন সেল শুরু হল, 25,000 টাকার মধ্যে বেস্ট স্মার্টফোন
  10. এবার WhatsApp চ্যাটে নজর রাখা যাবে, কার সঙ্গে কথা বলছে বা কাকে ব্লক করছে, জানাবে নতুন ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.