Tecno Pova 8-এর Alive Matrix ডিসপ্লে 49টি ভিন্ন অ্যানিমেশন প্রদর্শন করতে সক্ষম ও আলোর এফেক্ট কাস্টমাইজ করা যায়।
Photo Credit: Tecno
Tecno Pova 8 has a semi-transparent rear panel and new Alive Matrix Display
Tecno Pova 8 আজ (জুন 11) ভারতে লঞ্চ হয়েছে। Nothing Phone 3-এর আদলে টেকনোর নয়া ফোনের ব্যাক প্যানেলে সেমি-ট্রান্সপারেন্ট ডিজাইন ও একটি গোল Alive Matrix ডিসপ্লে রয়েছে। ডিসপ্লে বা লাইট প্যানেলটি 49টি ভিন্ন অ্যানিমেশন প্রদর্শন করতে সক্ষম। ব্যবহারকারীরা ইনকামিং কল, মেসেজ, সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন, ও চার্জিং স্ট্যাটাসের জন্য নিজেদের পছন্দমতো আলোর এফেক্ট কাস্টমাইজ করতে পারবে। সেই অনুসারে অ্যানিমেশন স্ক্রিনে ফুটে উঠবে। Tecno Pova 8 মডেলের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে Sony LYTIA 600 মেইন ক্যামেরা, 144Hz ডিসপ্লে, Dolby Atmos সাপোর্ট, 8,000mAh ব্যাটারি, NFC, ইনফ্রারেড ব্লাস্টার, এবং IP64 ওয়াটার প্রোটেকশন রেটিং।
Tecno Pova 8 ভারতে দুটি স্টোরেজ কনফিগারেশনে এসেছে। বেস 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজের দাম 29,999 টাকা। 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশনের দাম 31,999 টাকা। এটি বিট হোয়াইট, এবং টার্মিনাল গ্রীন কালার অপশনে উপলব্ধ। ফোনের বিক্রি ফ্লিপকার্টে জুন 18 থেকে শুরু হবে।
টেকনো পোভা 8 ফোনের সামনে একটি 6.83 ইঞ্চির এলসিডি ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট এবং FHD+ রেজোলিউশন অফার করে। স্ক্রিনটি TÜV Rheinland-এর লো ব্লু লাইট সার্টিফায়েড। অর্থাৎ, চোখের জন্য ক্ষতিকর নীল আলোর নির্গমন কমে যাবে। ফোনে Android 16 ভিত্তিক HiOS 16 প্রি-ইনস্টলড রয়েছে। টেকনো দুটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও তিন বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে।
Tecno Pova 8 ট্রিপল চিপসেট আর্কিটেকচার দিয়ে সজ্জিত। এতে Dimensity 7100 প্রসেসর, G1 সিগনাল এনহ্যান্সমেন্ট চিপ, এবং SE1 Wi-Fi এনহ্যান্সমেন্ট চিপ ব্যবহার করা হয়েছে। ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য 15,000 বর্গমিমি গ্রাফাইট শিট দেওয়া হয়েছে। ছবি ও ভিডিও তোলার জন্য হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে লাইট সেন্সরের সঙ্গে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর (Sony LYT-700) আছে।
সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। কোম্পানি দাবি করছে, একবার ব্যাটারি চার্জ দিলে ইউটিউবে 29+ ঘন্টা ভিডিও দেখা যাবে৷ আবার 85+ ঘন্টা গান শোনা যাবে। এছাড়াও, 26+ ঘন্টা WhatsApp ব্যবহার করা যাবে। 8,000mAh ব্যাটারি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Tecno Pova 8 একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার্সও অফার করে। এতে AI ইউটিউব সামারি, AI নয়েজ ক্যান্সেলেশন, AI লাইটমাস্টার 2.0, AI হেলথ (নির্বাচিত মার্কেটে উপলব্ধ) এবং সোশ্যাল মিডিয়ার উপযোগী বিভিন্ন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch