Tecno Pova 8 নাথিং-এর মতো স্টাইলিশ ডিজাইন ও রিয়ার ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল, 8,000mAh ব্যাটারি রয়েছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 11 জুন 2026 19:57 IST
হাইলাইট
  • Tecno Pova 8 সেমি-ট্রান্সপারেন্ট ডিজাইনের সঙ্গে এসেছে
  • ফোনের পিছনে Nothing-এর স্টাইলে Alive Matrix ডিসপ্লে রয়েছে
  • Tecno Pova 8 বড় 8,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে অফার করে

Tecno Pova 8 has a semi-transparent rear panel and new Alive Matrix Display

Photo Credit: Tecno

Tecno Pova 8 আজ (জুন 11) ভারতে লঞ্চ হয়েছে। Nothing Phone 3-এর আদলে টেকনোর নয়া ফোনের ব্যাক প্যানেলে সেমি-ট্রান্সপারেন্ট ডিজাইন ও একটি গোল Alive Matrix ডিসপ্লে রয়েছে। ডিসপ্লে বা লাইট প্যানেলটি 49টি ভিন্ন অ্যানিমেশন প্রদর্শন করতে সক্ষম। ব্যবহারকারীরা ইনকামিং কল, মেসেজ, সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন, ও চার্জিং স্ট্যাটাসের জন্য নিজেদের পছন্দমতো আলোর এফেক্ট কাস্টমাইজ করতে পারবে। সেই অনুসারে অ্যানিমেশন স্ক্রিনে ফুটে উঠবে। Tecno Pova 8 মডেলের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে Sony LYTIA 600 মেইন ক্যামেরা, 144Hz ডিসপ্লে, Dolby Atmos সাপোর্ট, 8,000mAh ব্যাটারি, NFC, ইনফ্রারেড ব্লাস্টার, এবং IP64 ওয়াটার প্রোটেকশন রেটিং।

Tecno Pova 8 দাম

Tecno Pova 8 ভারতে দুটি স্টোরেজ কনফিগারেশনে এসেছে। বেস 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের দাম 29,999 টাকা। 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশনের দাম 31,999 টাকা। এটি বিট হোয়াইট, এবং টার্মিনাল গ্রীন কালার অপশনে উপলব্ধ। ফোনের বিক্রি ফ্লিপকার্টে জুন 18 থেকে শুরু হবে।

Tecno Pova 8 স্পেসিফিকেশন

টেকনো পোভা 8 ফোনের সামনে একটি 6.83 ইঞ্চির এলসিডি ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট এবং FHD+ রেজোলিউশন অফার করে। স্ক্রিনটি TÜV Rheinland-এর লো ব্লু লাইট সার্টিফায়েড। অর্থাৎ, চোখের জন্য ক্ষতিকর নীল আলোর নির্গমন কমে যাবে। ফোনে Android 16 ভিত্তিক HiOS 16 প্রি-ইনস্টলড রয়েছে। টেকনো দুটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও তিন বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে।

Tecno Pova 8 ট্রিপল চিপসেট আর্কিটেকচার দিয়ে সজ্জিত। এতে Dimensity 7100 প্রসেসর, G1 সিগনাল এনহ্যান্সমেন্ট চিপ, এবং SE1 Wi-Fi এনহ্যান্সমেন্ট চিপ ব্যবহার করা হয়েছে। ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য 15,000 বর্গমিমি গ্রাফাইট শিট দেওয়া হয়েছে। ছবি ও ভিডিও তোলার জন্য হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে লাইট সেন্সরের সঙ্গে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর (Sony LYT-700) আছে।

সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। কোম্পানি দাবি করছে, একবার ব্যাটারি চার্জ দিলে ইউটিউবে 29+ ঘন্টা ভিডিও দেখা যাবে৷ আবার 85+ ঘন্টা গান শোনা যাবে। এছাড়াও, 26+ ঘন্টা WhatsApp ব্যবহার করা যাবে।  8,000mAh ব্যাটারি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Advertisement

Tecno Pova 8 একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার্সও অফার করে। এতে AI ইউটিউব সামারি, AI নয়েজ ক্যান্সেলেশন, AI লাইটমাস্টার 2.0, AI হেলথ (নির্বাচিত মার্কেটে উপলব্ধ) এবং সোশ্যাল মিডিয়ার উপযোগী বিভিন্ন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.