Tecno Pova 8 ফ্লিপকার্টে বিট হোয়াইট এবং টার্মিনাল গ্রীন কালার অপশনে কেনা যাচ্ছে।
Photo Credit: Tecno
Tecno Pova 8 has a customizable Alive Matrix Display on the rear panel
Tecno Pova 8 গত বৃহস্পতিবার (জুন 11) ভারতে এসেছিল হয়েছিল। লঞ্চের এক সপ্তাহের মাথায় এই ফোনের বিক্রি শুরু হয়েছে। আজ (জুন 18) টেকনোর নতুন স্মার্টফোনের প্রথম সেলে 1,500 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। Tecno Pova 8 শক্তিশালী 8,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে। তবে ডিভাইসটির সবচেয়ে বড় আকর্ষণ হল লুকস। এতে Nothing-এর অনুকরণে সেমি-ট্রান্সপারেন্ট ডিজাইন এবং পিছনের প্যানেলে একটি গোল Alive Matrix ডিসপ্লে রয়েছে। লাইট প্যানেলটি 49টি আলাদা অ্যানিমেশন প্রদর্শন করতে সক্ষম। টেকনো Sony LYTIA 600 ক্যামেরা, 144Hz ডিসপ্লে, ও Dolby Atmos সাপোর্টও রেখেছে।
Tecno Pova 8 ভারতে 29,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ পাওয়া যায়। 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশনের দাম 31,999 টাকা। তবে HDFC ও Axis ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডে পেমেন্ট করলে 1,500 টাকা ছাড় মিলবে। ফলে ফোনের দাম যথাক্রমে 28,499 ও 30,499 টাকায় নেমে আসবে।
টেকনোর নতুন মডেল বর্তমানে ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে। এটি বিট হোয়াইট এবং টার্মিনাল গ্রীন কালার অপশনে উপলব্ধ। ইনকামিং কল, মেসেজ, সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন, ও চার্জিং স্ট্যাটাসের জন্য সেকেন্ডারি ডিসপ্লেটি নিজেদের পছন্দমতো আলোর এফেক্ট দিয়ে কাস্টমাইজ করা যাবে। সেই অনুসারে অ্যানিমেশন স্ক্রিনে ফুটে উঠবে।
স্পেসিফিকেশন প্রসঙ্গে বললে, টেকনো পোভা 8 একটি 6.83 ইঞ্চির এলসিডি ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 144 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট ও FHD+ রেজোলিউশন অফার করে। ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য 15,000 বর্গমিমি গ্রাফাইট শিট দেওয়া হয়েছে। ফোনের ব্যাটারি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি, ফুল চার্জে ইউটিউবে 29+ ঘন্টা ভিডিও দেখা যাবে।
Tecno Pova 8 ট্রিপল চিপসেট আর্কিটেকচার দিয়ে সজ্জিত। এতে MediaTek Dimensity 7100 5G প্রসেসর, G1 সিগনাল এনহ্যান্সমেন্ট চিপ, এবং SE1 Wi-Fi এনহ্যান্সমেন্ট চিপ ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য, ব্যাক প্যানেলে ডুয়াল এলইডি ফ্ল্যাশের সঙ্গে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে।
সেলফি এবং ভিডিও কলের জন্য, সামনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। এতে IP64 ওয়াটার প্রোটেকশন রেটিং আছে। ফোনে Android 16 ভিত্তিক HiOS 16 প্রি-ইনস্টলড রয়েছে। টেকনো দুটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও তিন বছর সিকিউরিটি আপডেট সরবরাহ করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch