Nothing-এর ডিজাইন, পিছনে ডিসপ্লে, ব্যাটারি 8,000mah, 1,500 টাকা ছাড়ে শুরু Pova 8 ফোনের সেল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 18 জুন 2026 21:08 IST
হাইলাইট
  • Tecno Pova 8 এখন 1,500 টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে
  • এটি Nothing-এর মতো সেমি-ট্রান্সপারেন্ট ডিজাইন পেয়েছে
  • Tecno Pova 8 শক্তিশালী 8,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে

Tecno Pova 8 has a customizable Alive Matrix Display on the rear panel

Photo Credit: Tecno

Tecno Pova 8 গত বৃহস্পতিবার (জুন 11) ভারতে এসেছিল হয়েছিল। লঞ্চের এক সপ্তাহের মাথায় এই ফোনের বিক্রি শুরু হয়েছে। আজ (জুন 18) টেকনোর নতুন স্মার্টফোনের প্রথম সেলে 1,500 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। Tecno Pova 8 শক্তিশালী 8,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে। তবে ডিভাইসটির সবচেয়ে বড় আকর্ষণ হল লুকস। এতে Nothing-এর অনুকরণে সেমি-ট্রান্সপারেন্ট ডিজাইন এবং পিছনের প্যানেলে একটি গোল Alive Matrix ডিসপ্লে রয়েছে। লাইট প্যানেলটি 49টি আলাদা অ্যানিমেশন প্রদর্শন করতে সক্ষম। টেকনো Sony LYTIA 600 ক্যামেরা, 144Hz ডিসপ্লে, ও Dolby Atmos সাপোর্টও রেখেছে।

Tecno Pova 8 দাম ও সেল অফার 

Tecno Pova 8 ভারতে 29,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ পাওয়া যায়। 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশনের দাম 31,999 টাকা। তবে HDFC ও Axis ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডে পেমেন্ট করলে 1,500 টাকা ছাড় মিলবে। ফলে ফোনের দাম যথাক্রমে 28,499 ও 30,499 টাকায় নেমে আসবে।

টেকনোর নতুন মডেল বর্তমানে ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে। এটি বিট হোয়াইট এবং টার্মিনাল গ্রীন কালার অপশনে উপলব্ধ। ইনকামিং কল, মেসেজ, সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন, ও চার্জিং স্ট্যাটাসের জন্য সেকেন্ডারি ডিসপ্লেটি নিজেদের পছন্দমতো আলোর এফেক্ট দিয়ে কাস্টমাইজ করা যাবে। সেই অনুসারে অ্যানিমেশন স্ক্রিনে ফুটে উঠবে।

স্পেসিফিকেশন প্রসঙ্গে বললে, টেকনো পোভা 8 একটি 6.83 ইঞ্চির এলসিডি ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 144 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট ও FHD+ রেজোলিউশন অফার করে। ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য 15,000 বর্গমিমি গ্রাফাইট শিট দেওয়া হয়েছে। ফোনের ব্যাটারি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি, ফুল চার্জে ইউটিউবে 29+ ঘন্টা ভিডিও দেখা যাবে।

Tecno Pova 8 ট্রিপল চিপসেট আর্কিটেকচার দিয়ে সজ্জিত। এতে MediaTek Dimensity 7100 5G প্রসেসর, G1 সিগনাল এনহ্যান্সমেন্ট চিপ, এবং SE1 Wi-Fi এনহ্যান্সমেন্ট চিপ ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য, ব্যাক প্যানেলে ডুয়াল এলইডি ফ্ল্যাশের সঙ্গে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে।

সেলফি এবং ভিডিও কলের জন্য, সামনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।  এতে IP64 ওয়াটার প্রোটেকশন রেটিং আছে। ফোনে Android 16 ভিত্তিক HiOS 16 প্রি-ইনস্টলড রয়েছে। টেকনো দুটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও তিন বছর সিকিউরিটি আপডেট সরবরাহ করবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Youth-centric IP64-rated design
  • HiOS is well optimised
  • Alive Matrix Display is useful
  • FM Radio app available
  • Bad
  • Display lacks sufficient brightness and contrast
  • Phone feels heavy
  • No 4K video recording
  • Poor low-light video recording
 
KEY SPECS
Display 6.76-inch
Front Camera 13-megapixel
Rear Camera 50-megapixel
RAM 6GB, 8GB
Storage 128GB
Battery Capacity 8000mAh
OS Android 16
Resolution 1080x2344 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Nothing-এর ডিজাইন, পিছনে ডিসপ্লে, ব্যাটারি 8,000mah, 1,500 টাকা ছাড়ে শুরু Pova 8 ফোনের সেল
  2. Vivo Y6e 5G বাজেটে 6500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  3. Amazon Prime Day Sale 2026: শুরু হচ্ছে অ্যামাজনের মেগা সেল, সস্তায় ফোন থেকে ল্যাপটপ, জামাকাপড়
  4. WhatsApp খুলতে হবে না, চ্যাটেও ঢুকতে হবে না, তাও পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে জেনে নিন
  5. AI বিপ্লবের সূচনা করেও চাপে ChatGPT, 110 কোটি ইউজার থাকলেও বাড়ছে উদ্বেগ
  6. Oppo Reno 15A দুর্দান্ত 50MP সেলফি ক্যামেরা ও বিশাল 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  7. OnePlus 15R: ওয়ানপ্লাসের নতুন চমক, 16GB র‍্যামের স্মার্টফোন আনল দেশে
  8. Realme P4R 5G: 2,000 টাকার বেশি ছাড়, দেশের সবচেয়ে সস্তা 8,000mAh ব্যাটারির ফোনের বিক্রি শুরু হল
  9. OnePlus N6: কম দামের স্মার্টফোনেও এবার 8,000mAh ব্যাটারি, মাসশেষে বড় চমক আনছে ওয়ানপ্লাস
  10. আইফোনের কুড়িতম জন্মদিনে Apple-এর চমক, ক্যামেরাযুক্ত AirPods ও স্পেশাল iPhone আসতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.