শীঘ্রই ভারতে আসছে প্রথম 5G ফোন! বিরাট কোহলির ফোন ঘিরে বাড়ছে জল্পনা

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 3 ফেব্রুয়ারি 2020 17:10 IST
হাইলাইট
  • 5G ফোন আনছে iQoo
  • এই ফোনে থাকবে Snapdragon 865 চিপসেট
  • বিরাট কোহলির হাতে এক অজানা ফোন দেখা গিয়েছে

ফেব্রুয়ারিতেই ভারতে প্রথম ফোন লঞ্চ করতে পারে iQoo

শীঘ্রই ভারতের প্রথম 5G ফোন লঞ্চ করতে চলেছে iQoo। 2019 সালে চিনে iQoo-এর আত্মপ্রকাশ। সম্প্রতি ভারতের বাজারে প্রবেশ করেছে Vivo-র সাব ব্র্যান্ড। সম্প্রতি ভারতে 5G ফোন লঞ্চের টিজার প্রকাশ করেছে চিনের কোম্পানিটি। ইতিমধ্যেই YouTube-এ নতুন ফোনের টিজার ভিডিও প্রকাশ করেছে iQoo। সম্প্রতি নিউজিল্যান্ডের মাঠে খেলা শেষের পর বিরাট কোহলির হাতে এই ফোন দেখা গিয়েছে।

ইতিমধ্যেই ভারতের গ্রাহকদের জন্য আলাদা ওয়েবসাইট তৈরি করেছে iQoo। কোম্পানির YouTube চ্যানেলে শীঘ্রই ভারতে 5G ফোন লঞ্চের ইঙ্গিত মিলেছে।

সম্প্রতি ESPNcricinfo-র টুইটার হ্যান্ডল থেকে বিরাট কোহলির একটি ছবি সামনে এসেছে। এই ছবিতে ভারত অধিনায়ককে ফোনে কথা বলতে দেখা যাচ্ছে। এই ছবিতে কোহলির কানে যে ফোন রয়েছে তা নিয়েই জল্পনা বাড়তে শুরু করেছে। অনেকেই এই ফোনের মডেল নম্বর জানিতে চেয়েছেন।

YouTube-এ RevAtlas চ্যানেল থেকে প্রকাশিত এক ভিডিওতে জানানো হয়েছে বিরাট কোহলির এই ফোন আসলে iQoo Pro 5G Edition। গত বছর চিনে এই ফোন লঞ্চ হয়েছিল।

Advertisement

গত মাসে ভারতে iQoo প্রধান সাংবাদিকদের জানিয়েছিলেন ভারতে কোম্পানির প্রথম স্মার্টফোনে Snapdragon 865 চিপসেট থাকবে। যদিও iQoo Pro 5G Edition-এ রয়েছে Snapdragon 855+ চিপসেট। তাই ভারতে এই ফোন লঞ্চের সম্ভাবনা কম। নতুন ফোনে সেরা Snapdragon চিপসেটের সঙ্গেই থাকতে পারে 44W ফাস্ট চার্জ সাপোর্ট।

গত বছর চিনে iQoo ব্র্যান্ড লঞ্চ করেছিল Vivo। শুরুতে Vivo iQoo নামে লঞ্চ হলেও ভারতে iQoo নামে বেঙ্গালুরুতে আলাদা অফিস শুরু করেছে চিনের কোম্পানিটি। যদিও Vivo-র কারখানা থেকেই iQoo মোবাইল তৈরি হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vivo iQoo, iQoo 5G phone, iQoo 5G, iQoo India, iQoo, Vivo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  2. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  3. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  4. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  5. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  6. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  7. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  8. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  9. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  10. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.