Iqoo India

Iqoo India - ख़बरें

  • সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
    iQOO Z11 Lite 5G-এর 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজ অ্যামাজনে 17,499 টাকায় লিস্টেড আছে। তবে প্রোমোশনাল ব্যানার থেকে জানা গিয়েছে, এটি অ্যামাজন গ্রেট ইন্ডিয়ার ফেস্টিভ্যাল সেল চলাকালীন 15,999 টাকায় কেনা যাবে। অন্যান্য স্টোরেজ ভার্সনের মতো এতে 6,500mAh ব্যাটারি, 44W ফাস্ট চার্জিং, ও 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর, IP65 রেটিং, ও 120Hz আল্ট্রা-ব্রাইট ডিসপ্লে রয়েছে।
  • iQOO Z11xa 5G ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে
    iQOO Z11xa 5G ভারতে লঞ্চ হয়েছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 27,499 টাকায় কেনা যাবে। এটি মূলত Z11x-এরই একটি ভ্যারিয়েন্ট। দুই ফোনের মধ্যে প্রধান পার্থক্য মেমোরি অপশনে। নতুন মডেলেও বড় 7,200mAh ব্যাটারি, MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর, ও 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এটি IP68 + IP69 রেটিং, দুই ক্যামেরাতেই 4K ভিডিও রেকর্ডিং, ও 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
  • পুজোর মুখে 9,000 টাকা কমল দুর্দান্ত iQOO স্মার্টফোনের দাম, ফিচার্স কেমন দেখে নিন
    সেপ্টেম্বর আসতেই iQOO 15 মডেলের 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজের দাম ফের 76,999 টাকায় নেমে এসেছে। আগস্টে ফোনটির দাম 9,000 টাকা বেড়ে 85,999 টাকা হয়েছিল। এখন Amazon-এ নতুন দাম আপডেট করা হয়েছে। আপনি যদি দুর্দান্ত পারফরম্যান্সের গেমিং স্মার্টফোন কিনতে চান, তাহলে আইকুর এই মডেল ভাল অপশন হতে পারে। এতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 144 হার্টজ ডিসপ্লে, ডুয়াল অ্যাক্সিস ভাইব্রেশন মোটর, বড় ভেপার চেম্বার কুলিং সিস্টেম, 7,000mAh ব্যাটারি, ও 100x চার্জিং সাপোর্ট আছে।
  • iQOO Z11 ও iQOO Buds ভারতে এল, 32MP সেলফি ক্যামেরা ও 7,050mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ফিচার্স
    iQOO Z11 স্মার্টফোনের দাম 34,999 টাকা থেকে শুরু হচ্ছে। iQOO Buds ভারতে 1,899 টাকায় লঞ্চ হয়েছে৷ ব্র্যান্ড এক্সক্লুসিভ লঞ্চ অফারে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেবে। iQOO Z11 কার্ভড AMOLED ডিসপ্লে, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, 7.050mAh ব্লু ভোল্ট ব্যাটারি, IP68 + IP69 রেটিং, এবং 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে এসেছে। iQOO Buds রিমোট ক্যামেরা কন্ট্রোল, 50 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ, Spatial অডিও, 10 মিমি ড্রাইভার, ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি, ও AI কল নয়েজ ক্যান্সেলিং ফিচার্স অফার করে
  • ফোন কেনা আরও খরচের, 10,000 টাকা পর্যন্ত দাম বাড়িয়ে দিল iQOO এবং Redmi
    iQOO 15-এর 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 83,999 টাকা থেকে বেড়ে 93,999 টাকা হয়েছে। অর্থাৎ, মূল্যবৃদ্ধির অঙ্ক 10,000 টাকা। Snapdragon 8 Gen 5 প্রসেসর দ্বারা চালিত iQOO 15R-এর তিন দাম 5,000 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর চালিত Redmi Turbo 5-এর দাম সর্বোচ্চ 6,000 টাকা বাড়িয়েছে শাওমি।
  • 18,000 টাকার কমে নতুন iQOO 5G ফোনের সেল শুরু, 6,500mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা পাবেন
    iQOO Z11 Lite 5G আজ 18,000 টাকার মধ্যে কেনার সুযোগ। এতে শক্তিশালী 6,500mAh ব্যাটারি, 44W ফাস্ট চার্জিং সাপোর্ট, 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা, 120Hz আল্ট্রা-ব্রাইট ডিসপ্লে, ও বিভিন্ন AI টুলস আছে। HDFC এবং ICICI ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীরা 1,500 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবে। একইসঙ্গে, 3 মাসের নো-কস্ট EMI অফার থাকছে।
  • iQOO Z11 আগস্টে ভারতে লঞ্চ হবে, 9,025mAh ব্যাটারি ও 3D কার্ভড স্ক্রিন থাকতে পারে
    iQOO Z11 আগস্টে ভারতের বাজারে লঞ্চ হবে। এটি দেশের প্রথম স্মার্টফোন হবে, যা MediaTek Dimensity 7500 Turbo প্রসেসর ব্যবহার করবে। ফোনের ভারতীয় ভার্সনে 3D কার্ভড ডিসপ্লে থাকবে। iQOO Z11 মার্চে 9,020mAh ব্যাটারি, 165Hz ডিসপ্লে, 90W ফাস্ট চার্জিং, এবং Dimensity 8500 চিপসেটের সঙ্গে চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছিল। তবে ফোনটির ভারতীয় ভার্সনে ভিন্ন হার্ডওয়্যার থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে।
  • iQOO Z11 Lite 5G সস্তায় 50MP Sony ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
    iQOO Z11 Lite 5G ভারতে 19,499 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। এক্সক্লুসিভ লঞ্চ অফারে 1,500 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে স্টার্টিং প্রাইস 17,499 টাকায় নেমে আসবে। এই ফোনে 6,500mAh ব্যাটারি, 44W ফ্ল্যাশচার্জ, এবং 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা রয়েছে।
  • iQOO Z11 Lite স্মার্টফোনের লঞ্চের দিন ঘোষণা হল, সস্তায় অভিনব AI ফিচার্স ও শক্তিশালী ব্যাটারি থাকবে
    iQOO Z11 Lite জুলাই 24 ভারতে লঞ্চ হতে চলেছে।স্মার্টফোনের একটি মাইক্রোসাইট Amazon প্ল্যাটফর্মে দেখা গিয়েছে। অর্থাৎ, ডিভাইসটি ওই ই-কমার্স সাইটে উপলব্ধ হবে। ফোনটি সোলার ফ্লেম এবং মিডনাইট ব্লু কালার অপশনে মিলবে। ডিভাইসের পিছনে ক্যামেরা মডিউলের বাইরে ডাইনামিক লাইট থাকবে। এটি কল ও অন্যান্য নোটিফিকেশন আসার সময় বিভিন্ন রঙে জ্বলে উঠে এলার্ট করবে। এতে AI ক্রিয়েশন এবং AI ক্যাপশন ফিচার মিলবে।
  • iQOO Z11 Lite আসছে ভারতে, 15,000 টাকার মধ্যে 6,500mAh ব্যাটারি, 5G, ও 50MP ক্যামেরা মিলতে পারে
    আইকু ইন্ডিয়ার সিইও জানিয়েছেন, iQOO Z11 Lite শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। টিজার পোস্টারে স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। এটি ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে আসছে। ক্যামেরা মডিউলের বাইরে LED ফ্ল্যাশ ও রিং লাইট আছে। ফাঁস হওয়া তথ্য অনুসারে, এই ফোনে 6,500mAh ব্যাটারি, 44W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 50MP প্রাইমারি ক্যামেরা, এবং Dimensity 6300 5G প্রসেসর মিলতে পারে। দাম 15,000 টাকার নিচে থাকার সম্ভাবনা।
  • OnePlus N6 স্মার্টফোনের প্রথম ঝলক সামনে এল, ভারতে কম দামের ফোনের বাজারে ঝড় তুলতে পারে
    OnePlus N সিরিজের ফোন ভারতে আনছে। ফোনটির অফিসিয়াল টিজার ছবিতে লেখা ইংরেজি ট্যাগলাইনের বাংলা অর্থ "সঙ্গে থাকুন, নতুন কিছু শীঘ্রই আসছে।" Amazon লিস্টিং অনুসারে, স্মার্টফোনটির নাম OnePlus N6 হবে। দাম 20,000 টাকার মধ্যে থাকতে পারে। ফলে এটি Realme, Poco, Redmi, iQOO, ও Realme-এর বাজেট এবং লোয়ার মিড-রেঞ্জ মডেলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে।
  • iQOO Z11 জুনে ভারতে লঞ্চ হবে, দাম প্রকাশ্যে, থাকতে পারে 9,025mAh ব্যাটারি
    iQOO Z11 আগামী মাসে ভারতে আসবে। এটি খুব সম্ভবত জুন 15 বা তার কাছাকাছি কোনও তারিখে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে পারে। ডিভাইসটি Adreno 810 GPU ও Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসরে চলবে। ফোনটির দাম 30,000 টাকার মধ্যে থাকতে পারে।
  • 3,000 টাকা ছাড়ে নতুন iQOO Neo 10 ফোনের সেল শুরু, 120W চার্জিং, 32MP সেলফি ক্যামেরা সহ সেরা ফিচার্স
    অ্যালপাইন হোয়াইট ও অ্যাসফল্ট ব্ল্যাক কালার অপশনে iQOO Neo 10-এর দাম 37,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ আছে। 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 42,999 টাকা। SBI বা Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে।
  • 6,000 টাকার বিশাল ডিসকাউন্টের সাথে শুরু হল iQOO 15 Apex Edition ফোনের সেল
    iQOO 15 Apex এডিশনের ডিজাইন অন্য দুই কালার অপশনের থেকে আলাদা। হ্যান্ডসেটের পিছনের অংশ মার্বেল পাথরের মতো দেখতে, যেখানে ধূসর, সাদা, এবং হালকা লাল রঙ একে অপরের সাথে মিশে প্রিমিয়াম লুক তৈরি করেছে। 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 72,999 টাকা ও 79,999 টাকা।
  • iQOO Z11x 5G স্মার্টফোনের সেল শুরু, 17,499 টাকায় সেরা প্রসেসর, ব্যাটারি, ও সেলফি ক্যামেরা
    iQOO Z11x 5G ভারতে তিনটি স্টোরেজ অপশনে এসেছে। 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজে ভার্সনের দাম যথাক্রমে 18,999 টাকা ও 20,999 টাকা রাখা হয়েছে। টপ 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ কিনতে 22,999 টাকা খরচ হবে। Axis এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)-এর ক্রেডিট কার্ডে 2,000 টাকা ছাড় মিলছে। বেস মডেলে 1,500 টাকা ছাড় থাকার ফলে দাম 17,499 টাকায় নেমে আসবে। বাকি দুই ভ্যারিয়েন্ট যথাক্রমে 18,999 টাকা ও 20,999 টাকায় কেনা যাবে।

Iqoo India - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »