iQOO Z11xa 5G ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে

iQOO Z11xa 5G সেপ্টেম্বর 14 থেকে অ্যামাজনে পাওয়া যাবে।

iQOO Z11xa 5G ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে

Photo Credit: iQOO

iiQOO Z11xa 5G has a 7,200mAh battery with 44W charging support

হাইলাইট
  • iQOO Z11xa 5G অক্টা-কোর Dimensity 7400 Turbo প্রসেসর ব্যবহার করে
  • এটি শক্তিশালী 7,200mAh ব্যাটারির সঙ্গে এসেছে
  • iQOO Z11xa 5G ফোনের সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে
বিজ্ঞাপন

iQOO Z11xa 5G সোমবার ভারতে লঞ্চ হয়েছে। এই ফোনে পাওয়ারফুল 7,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সংস্থার দাবি, এটি 6 বছর ব্যবহার করার পরেও ভাল পারফরম্যান্স ধরে রাখতে পারবে। ডিভাইসে MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর আছে। ভিভোর সাব-ব্র্যান্ডটি জানিয়েছে, তারা নতুন ফোনটিতে 4 বছর সিকিরিটি আপডেট সরবরাহ করবে। iQOO Z11xa 5G মডেলের উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে 4K ভিডিও রেকর্ডিং (ব্যাক + ফ্রন্ট) সাপোর্ট, IP68 + IP69 রেটিং, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, AI গেম ভয়েস চেঞ্জার, সার্কেল টু সার্চ, AI ক্রিয়েশন, বাইপাস চার্জিং, ইত্যাদি।

iQOO Z11xa 5G দাম 

iQOO Z11xa 5G ভারতে 27,499 টাকায় লঞ্চ হয়েছে। এটি 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের একটাই মেমোরি কনফিগারেশনে পাওয়া যাবে। ফোনটি ব্ল্যাক ও প্রিজম্যাটিক গ্রীন কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে। অ্যামাজনে সেপ্টেম্বর 14 থেকে বিক্রি শুরু হবে। 

iQOO Z11xA 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

iQOO Z11xa 5G-এর সামনে 6.75 ইঞ্চি LCD ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,250 নিট পিক ব্রাইটনেস, ও FHD+ রেজোলিউশন (1,080 x 2,344 পিক্সেল) সাপোর্ট করে। ফোনে মিড-রেঞ্জ ডাইমেনসিটি 7400 টার্বো প্রসেসর ব্যবহার করা হয়েছে। সংস্থা দাবি করছে, চিপটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 8.90 লাখ+ স্কোর করতে সক্ষম হয়েছে। 

আইকু জেড11এক্সএ 5G ডুয়াল রিয়ার ক্যামেরা পেয়েছে। সেটআপে 50 মেগাপিক্সেল Sony IMX852 প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল বোকেহ সেন্সর আছে। ফ্রন্টে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফোনটি সফটওয়্যারের দিক থেকে Android 16 ভিত্তিক OriginOS 6 কাস্টম স্কিনে রাম করে। সংস্থা দুটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড প্রদান করবে।

আইকুর এই ফোনে থাকা 7,200 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি 44W ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সাপোর্ট করে। সংস্থা জানিয়েছে, এটি একবার চার্জে 40 ঘন্টা ভিডিও প্লেব্যাক, 93 ঘন্টা মিউজিক, 15.4 ঘন্টা গেমিং, এবং 18.7 ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রলিং টাইম অফার করবে। 

প্রসঙ্গত, iQOO Z11xa 5G হল iQOO Z11 সিরিজের চতুর্থ মডেল। iQOO Z11x, iQOO Z11 Lite, ও iQOO Z11 ইতিমধ্যেই ভারতে লঞ্চ হয়েছে। নতুন ফোনটি মূলত Z11x-এরই একটি ভ্যারিয়েন্ট। দুই ফোনের মধ্যে প্রধান পার্থক্য মেমোরি অপশনে। Z11xa 5G শুধুমাত্র 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে। অন্য দিকে, Z11x বিক্রি হচ্ছে 6 জিবি র‍্যাম থেকে শুরু করে 256 জিবি পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্টে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »