iQOO Z11 ভারতে কখন কত দামে লঞ্চ হবে এবং কোন প্রসেসর থাকবে, সেই সম্পর্কিত তথ্য ফাঁস হয়েছে।
Photo Credit: iQOO
iQOO Z11 Indian varaint could use Snapdragon 7s Gen 4 chipset
iQOO Z11 ভারতে জুন মাসে লঞ্চ হতে পারে। সংস্থা বিষয়টি নিয়ে ঘোষণা না করলেও, আসন্ন স্মার্টফোনের লঞ্চের তারিখ ফাঁস হয়ে গিয়েছে। ভিভোর সাব-ব্র্যান্ডটি এখনও পর্যন্ত ভারতে যতগুলো ফোন বিক্রি করে, তার মধ্যে iQOO Z11 সবচেয়ে পাওয়ারফুল ব্যাটারি পেতে চলেছে। এটি মার্চের শেষে চীনে লঞ্চ হয়েছিল। ফোনটি দেশের বাজারে একই স্পেসিফিকেশনের সাথে আসবে বলে আশা করা হচ্ছে। iQOO Z11 মডেলে Android 16 ভিত্তিক OriginOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা থাকবে। ডিভাইসটি কেমন দামে লঞ্চ হতে পারে, সেই বিষয়ক তথ্যও প্রকাশ্যে এসেছে।
টিপস্টার অভিষেক যাদবের X পোস্ট থেকে জানা গিয়েছে যে, iQOO Z11 আগামী মাসে ভারতে আসবে। এটি খুব সম্ভবত জুন 15 বা তার কাছাকাছি কোনও তারিখে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে পারে। ডিভাইসটি Adreno 810 GPU ও Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসরে রান করবে। ফোনটির দাম 30,000 টাকার মধ্যে থাকতে পারে। এটি বেস মডেলের মূল্য হওয়ার সম্ভাবনা।
আইকু জেড 11 চীনা ভার্সনে 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 165 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (1,260 x 2,850 পিক্সেল), 5,000 নিট পিক ব্রাইটনেস, 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HDR, এবং 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। স্ক্রিনের নিচে একটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি চাইনিজ মার্কেটে 16 জিবি পর্যন্ত র্যাম ও 512 জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ।
আইকু জেড 11 চীনে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত মিডিয়াটেক ডাইমেনসিটি 8500 প্রসেসর দ্বারা চালিত। কিন্তু টিপস্টারের দাবি সত্যি হলে, ভারতীয় ভ্যারিয়েন্টে স্ন্যাপড্রাগন 7এস জেন 4 প্রসেসর ব্যবহার করা হবে। ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 9020mAh ব্যাটারি, যার সাথে 90W ফাস্ট চার্জিং প্রযুক্তি আছে। রিভার্স চার্জিং সাপোর্ট করার ফলে একে পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা যাবে।
iQOO Z11 মডেলের পিছনে f/1.79 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির সাথে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর আছে। সামনে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। শুধুমাত্র ব্যাক ক্যামেরা 4K ভিডিও শুট করতে সক্ষম।
iQOO Z11 মার্চে চীনে লঞ্চের সময় বেস 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম 2,299 ইউয়ান ছিল, যা ভারতীয় মুদ্রায় তখন প্রায় 31,200 টাকা। টপ 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ অপশনের মূল্য 3,399 ইউয়ান (প্রায় 46,300 টাকা)। যদিও ভারতে 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজের বেশি কনফিগারেশন আসবে না বলে মনে করা হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Galaxy SmartTag 3 India Launch Timeline Confirmed by Company Executive
Microsoft Announces $50 Xbox Nano Controller, Launch Set for Next Month