6GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টে Vivo S1 বিক্রি শুরু হল। আপাতত অফলাইনে নতুন ভেরিয়েন্ট পাওয়া যাবে।
অগাস্ট মাসে লঞ্চ হয়েছিল Vivo S1
অগাস্ট মাসে ভারতে লঞ্চ হয়েছিল Vivo S1। 4GB RAM আর 6GB RAM ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ হলেও এতদিন শুধুমাত্র 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট বিক্রি শুরু হয়েছিল। এবার 6GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টে Vivo S1 বিক্রি শুরু হল। আপাতত অফলাইনে নতুন ভেরিয়েন্ট পাওয়া যাবে। 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট কবে বিক্রি শুরু হবে জানা যায়নি। এই ফোনে রয়েছে MediaTek Helio P65 চিপসেট, 16 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা আর 4,500 mAh ব্যাটারি। এই ফোনে রয়েছে ওয়াটার ড্রপ স্টাইল নচ।
4GB RAM + 128GB স্টোরেজে Vivo S1 এর দাম 17,990 টাকা।ইতিমধ্যেই ভারতে এই ভেরিয়েন্ট বিক্রি শুরু হয়েছে। বুধবার বিক্রি শুরু হওয়া 6GB RAM + 64GB স্টোরেজে এই ফোনের দাম 18,990 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে Vivo S1 এর দাম 19,990 টাকা। কবে এই ভেরিয়েন্ট বিক্রি শুরু হবে জানা যায়নি। স্কাইলাইন ব্লু আর ডায়মন্ড ব্ল্যাক রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
Vivo S1 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলছে কোম্পানির Funtouch 9.0 স্কিন। থাকছে 6.38 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Helio P65 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ আর 4,500 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য থাকছে Wi-Fi 2.4G + 5G, Bluetooth v5.0, GPS/ A-GPS, and Micro-USB সাথে USB OTG।
ছবি তোলার জন্য Vivo S1 এর পিছনে থাকছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
iQOO Pad Ultra Set to Launch on September 29; Design, Key Specifications Revealed