Vivo S1 ফোনে রয়েছে MediaTek Helio P65 চিপসেট, 16 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা আর 4,500 mAh ব্যাটারি।
দুটি রঙে পাওয়া যাবে Vivo S1
অগাস্ট মাসের শুরুতে ভারতে লঞ্চ হয়েছে Vivo S1। ইতিমধ্যেই অফলাইনে এই ফোন বিক্রি শুরু হয়েছে। এবার অনলাইন বিক্রি শুরু হল Vivo S1। অনলাইনে Flipkart, Amazon আর কোম্পানির ওয়েবসাইট থেকে বুধবার এই ফোন বিক্রি শুরু হচ্ছে। এই ফোনে রয়েছে MediaTek Helio P65 চিপসেট, 16 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা আর 4,500 mAh ব্যাটারি। এই ফোনে রয়েছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। তবে চিনে Vivo S1 ফোনে রয়েছে পপ-আপ সেলফি ক্যামেরা।
4GB RAM + 128GB স্টোরেজে Vivo S1 এর দাম 17,990 টাকা। আপাতত শুধুমাত্র এই ভেরিয়েন্টে বিক্রি শুরু হলেও শিঘ্রই অন্য দুই স্টরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Vivo S1। 6GB RAM + 64GB স্টোরেজে এই ফোনের দাম 18,990 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে Vivo S1 এর দাম 19,990 টাকা। স্কাইলাইন ব্লু আর ডায়মন্ড ব্ল্যাক রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
Vivo S1 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলছে কোম্পানির Funtouch 9.0 স্কিন। থাকছে 6.38 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Helio P65 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ আর 4,500 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য থাকছে Wi-Fi 2.4G + 5G, Bluetooth v5.0, GPS/ A-GPS, and Micro-USB সাথে USB OTG।
ছবি তোলার জন্য Vivo S1 এর পিছনে থাকছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Amazon Great Indian Festival Sale 2026: Best Deals on Premium and Flagship Smartphones
Amazon Great Indian Festival 2026: Best Asus, HP, Lenovo and Dell Laptop Deals