Vivo S1 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে Vivo।
Vivo S1 Pro ফোনের পিছনে ডায়মন্ড শেপড ক্যামেরা মডিউল থাকছে
মে মাসে চিনে লঞ্চ হয়েছিল Vivo S1 Pro। চিনে লঞ্চ হওয়া সেই ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা দেখা গিয়েছিল। এবার সম্পূর্ণ নতুন রূপে বাজারে এল এই ফোন। বুধবার ফিলিপিন্সে লঞ্চ হয়েছে নতুন Vivo S1 Pro। নতুন Vivo S1 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। এছাড়াও ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে।
8GB RAM + 128GB স্টোরেজে পাওয়া যাবে Vivo S1 Pro। ফিলিপিন্সে এই ফোনের দাম ভারতীয় মুদ্রায় প্রায় 22,500 টাকা। ফ্যান্সি স্কাই আর নাইট ব্ল্যাক কালারে এই ফোন পাওয়া যাবে।
Vivo S1 Pro গ্লোবাল ভেরিয়েন্টে থাকছে একটি 6.38 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 665 চিপসেট, 8GB RAM আর 128GB স্টোরেজ। মে মাসে চিনে লঞ্চ হওয়া Vivo S1 Pro ফোনে Snapdragon 675 চিপসেট ব্যবহার হয়েছিল।
Vivo S1 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে Vivo। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Vivo S1 Pro ফোনের গ্লোবাল ভেরিয়েন্টে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Vivo S1 Pro ফোনে থাকছে 4G LTE, ডুয়াল ব্যান্ড Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, FM রেডিও আর USB Type-C পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি। Vivo S1 Pro গ্লোবাল ভেরিয়েন্টের ওজন 186.7 গ্রাম।
আরও পড়ুন:
আসরে নামল Jio, শীঘ্রই কল ও ডেটার দাম বাড়াবে মুকেশ আম্বানির কোম্পানি
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know
Boltt Reveals Software Update Policy for Ace 5G and Evo Ahead of September 1 Sale
Samsung Galaxy Tab S12 Ultra Allegedly Listed on Geekbench With MediaTek Dimensity 9500 Chipset