বিক্রি শুরু হল Vivo S1: কোথায় পাওয়া যাচ্ছে?

4GB RAM + 128GB স্টোরেজে Vivo S1 এর দাম 17,990 টাকা।

বিক্রি শুরু হল Vivo S1: কোথায় পাওয়া যাচ্ছে?

আপাতত 4GB RAM ভেরিয়েন্টে বিক্রি শুরু হয়েছে Vivo S1

হাইলাইট
  • এই ফোনে রয়েছে ওয়াটার ড্রপ স্টাইল নচ
  • অফলাইন রিটেল স্টোরে শুধুমাত্র 4GB RAM + 128GB স্টোরেজে বিক্রি শুরু হয়েছে
  • এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে
বিজ্ঞাপন

এই সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছে Vivo S1। এই ফোনে রয়েছে MediaTek Helio P65 চিপসেট, 16 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা আর 4,500 mAh ব্যাটারি। এই ফোনে রয়েছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। তবে চিনে Vivo S1 ফোনে রয়েছে পপ-আপ সেলফি ক্যামেরা। এবার অফলাইনে বিক্রি শুরু হল এই ফোন। আপাতত অফলাইন রিটেল স্টোরে শুধুমাত্র 4GB RAM + 128GB স্টোরেজে Vivo S1 পাওয়া যাচ্ছে।

Vivo S1 এর দাম

4GB RAM + 128GB স্টোরেজে Vivo S1 এর দাম 17,990 টাকা। আপাতত শুধুমাত্র রি ভেরিয়েন্ট বিক্রি শুরু হয়েছে। 14 অগাস্ট অনলাইনে 4GB RAM  ভেরিয়েন্টে বিক্রি শুরু হবে এই ফোন। যদিও আরও দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে S1। আগামী মাসে বিক্রি শুরু হবে সেই ভেরিয়েন্ট। 6GB RAM + 64GB স্টোরেজে এই ফোনের দাম 18,990 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে Vivo S1 এর দাম 19,990 টাকা। স্কাইলাইন ব্লু আর ডায়মন্ড ব্ল্যাক রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।

HDFC ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা ইএমআই ট্রানজাকশানে Vivo S1 কিনলে 7.5 শতাংশ ছাড় পাবে। এছাড়াও অফলাইনে Vivo S1 কিনলেও ছাড় মিলবে।

vivos1 front Vivo S1

Vivo S1 ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে

Vivo S1 স্পেসিফিকেশন

Vivo S1 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলছে কোম্পানির Funtouch 9.0 স্কিন। থাকছে 6.38 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Helio P65 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ আর 4,500 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য থাকছে Wi-Fi 2.4G + 5G, Bluetooth v5.0, GPS/ A-GPS, and Micro-USB সাথে USB OTG।

ছবি তোলার জন্য Vivo S1 এর পিছনে থাকছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good battery life
  • Quick in-display fingerprint scanner
  • Bundled 18W fast charger
  • Bad
  • Average CPU performance
  • Cameras could’ve been better
  • Micro-USB port
Display 6.38-inch
Processor MediaTek Helio P65 (MT6768)
Front Camera 32-megapixel
Rear Camera 16-megapixel + 8-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »